View Full Version : মার্কিন স্টক মার্কেটের আপডেট
SUROZ Islam
2026-01-08, 05:03 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট: ৮ জানুয়ারি – S&P 500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন পরিলক্ষিত হয়েছে
http://forex-bangla.com/customavatars/638710512.jpg
গতকাল মার্কিন স্টক মার্কেটে বেশ মিশ্র ফলাফলের সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.34% হ্রাস পেয়েছে, অন্যদিকে নাসডাক 100 সূচক 0.14% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক 0.94% পতনের মধ্যে দিয়ে দিন শেষ করেছে। অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফলের পাশাপাশি ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের দরপতনের মধ্যে বিনিয়োগকারীরা সুরক্ষিত সম্পদের দিকে ঝুঁকেছেন, যার ফলে ট্রেজারি বন্ডের দর বাড়তে থাকে। ফলে বন্ডের লভ্যাংশের হার প্রায় এক বেসিস পয়েন্ট কমে 4.13%-এ স্থির হয়েছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদের হার সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক অবস্থান অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়ায় অস্ট্রেলিয়ান বন্ডের দরও বৃদ্ধি পেয়েছে। জাপানের ৩০-বছর মেয়াদী সরকারি বন্ড নিলামে পূর্বাভাসের তুলনায় সামান্য বেশি মূল্যে লেনদেন হওয়ায় জাপানি বন্ড ফিউচার আগের বৃদ্ধি ধরে রাখতে পেরেছে। এশিয়ার স্টক মার্কেটেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, ঠিক যেমনটি ইউরোপীয় এবং মার্কিন ইকুইটি সূচকের ফিউচারের ক্ষেত্রেও আজ দিনের শুরুতে পরিলক্ষিত হয়েছে। কমোডিটি মার্কেটে দরপতন হয়েছে: প্লাটিনামের দর 3.7% এবং রুপার দর 3.3% হ্রাস পেয়েছে, ফলে এই দুটি মূল্যবান ধাতু দরপতনের দিক থেকে শীর্ষে রয়েছে। স্বর্ণের দর 1% কমেছে। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ায় তেলের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। নিকেলের মূল্য কিছুটা কমেছে, যা লন্ডন মেটাল এক্সচেঞ্জে গত মঙ্গলবার তিন বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতার পরে ঘটেছে। বৃহস্পতিবার মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশের ফলে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা বেড়ে যাওয়ায় স্টক মার্কেটে আবারও দরপতন দেখা যায়। ADP রিসার্চের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে বেসরকারি খাতে মাত্র ৪১,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে ৫০,০০০ কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল। মার্কিন শ্রম বিভাগ থেকে ডিসেম্বর মাসের কর্মসংস্থান সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন শুক্রবার প্রকাশিত হবে, যা একাধিক মাস পর প্রথমবারের মতো স্বাভাবিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে—কারণ গত বছর যুক্তরাষ্ট্রের ছয় সপ্তাহব্যাপী সরকারি কার্যক্রম বন্ধ থাকার ফলে তথ্য সংগ্রহ কার্যক্রম ব্যাহত হয়েছিল। স্পষ্টতই, ২০২৬ সালে শক্তিশালী সূচনার পর মার্কেট অস্থায়ীভাবে 'বিরতির' মধ্যে রয়েছে এবং শুক্রবার প্রকাশিত গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগে বেশিরভাগ ট্রেডারই ঝুঁকি নেওয়া থেকে বিরত রয়েছেন। যদিও জানুয়ারিতে সুদের হার হ্রাস করা হবে বলে কেউই আশা করছেন না, তবে কবে তা শুরু হবে এ বিষয় নিয়ে বিতর্ক এখনো বহাল রয়েছে।
এদিকে, স্বর্ণের দাম টানা দ্বিতীয়দিনের মতো হ্রাস পেয়েছে, কারণ আগামী দিনের জন্য নির্ধারিত কমোডিটি সূচকগুলোর বার্ষিক পুনঃসমন্বয়ের আগে ট্রেডাররা বিলিয়ন ডলারের ফিউচার চুক্তি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন—যা আরও বিক্রির চাপ তৈরি করতে পারে। S&P 500 সূচকের টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী আজ ক্রেতাদের প্রথম লক্ষ্য হচ্ছে সূচকটির মূলের $6,914-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করানো। সূচকটির দর এই লেভেল অতিক্রম করলে সেটি ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার বার্তা দেবে এবং পরবর্তীতে $6,930-এর লক্ষ্যমাত্রায় পৌঁছানো সহজতর হবে। ক্রেতাদের জন্য আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হবে সূচকটির মূল্যকে $6,946 লেভেলের উপরে ধরে রাখা, যা তাদের অবস্থান আরও শক্তিশালী করে। যদি মার্কেটে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতার কারণে সূচকটির মূল্য নিম্নমুখী হয়, তাহলে ক্রেতাদের সূচকটির মূল্যকে $6,896 লেভেলের উপরে ধরে রাখার চেষ্টা করতে হবে। এই লেভেল ব্রেক করলে সূচকটির দর দ্রুত $6,883-এ নেমে যেতে পারে এবং সেখান থেকে $6,871 পর্যন্ত দরপতনের সম্ভাবনা তৈরি হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/434926
SaifulRahman
2026-01-09, 04:20 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট – ৯ জানুয়ারি: S&P 500 ও নাসডাক সূচক সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে
http://forex-bangla.com/customavatars/1134767291.jpg
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র ফলাফলের মাধ্যমে ট্রেডিং শেষ হয়েছে। S&P 500 সূচক 0.01% বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নাসডাক 100 সূচক 0.44% হ্রাস পেয়েছে।ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচকের 0.55% উত্থান ঘটেছে। মার্কিন কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন এবং ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিষয়ে সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায়কে সামনে রেখে ট্রেডাররা প্রস্তুত হচ্ছে—এই প্রেক্ষাপটে ডলারের দর এবং ট্রেজারি বন্ডের লভ্যাংশ প্রথম বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, অপরিশোধিত তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাও বজায় রয়েছে। মার্কিন ডলারের দর G10 ভুক্ত দেশসমূহের সকল মুদ্রার বিপরীতে বৃদ্ধি পেয়েছে, এবং নভেম্বর মাসের পর থেকেই এটির সাপ্তাহিক ফলাফল সর্বোচ্চ অবস্থানে ছিল। অধিকাংশ এশীয় ইক্যুইটি সূচক ঊর্ধ্বমুখী ছিল। ট্রেজারি বন্ডের দাম কমেছে, যেখানে ১০-বছর মেয়াদি স্ট্যান্ডার্ড বন্ডের লভ্যাংশ ১ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে 4.18%। স্টক সূচকের ফিউচার ট্রেডিং অনুযায়ী ইউরোপীয় মার্কেটে ইতিবাচক প্রবণতার সাথে লেনদেন শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে, যদিও মার্কিন সূচকের ফিউচার কন্ট্রাক্টে কার্যত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। ট্রেডাররা এখন শুক্রবারের টানা দুটি গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ ঘটনাকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, যেগুলো ছোট পরিসরে হলেও মার্কেটের সামগ্রিক পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে—এপ্রিল মাসের শুল্কজনিত দরপতনের পর এটি বৈশ্বিক স্টক মার্কেটগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাস্বরূপ হবে। বিশেষত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত নির্ধারণে দিকনির্দেশনা দেবে। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ৭০,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে—যা আগের মাসের তুলনায় সামান্য বেশি। সেই সঙ্গে বেকারত্বের হার কমে 4.5%-এ নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন প্রতিবেদনের ফলাফল এই বিষয়টি স্পষ্ট করে দেবে যে ফেডারেল রিজার্ভের সুদ হার সংক্রান্ত পদক্ষেপ কেমন হতে পারে। বর্তমানে ট্রেডাররা আগাম ২০২৬ সালে কমপক্ষে দুইবার এক-চতুরাংশ পয়েন্ট করে ফেড কর্তৃক সুদের হার হ্রাসের সম্ভাবনা মূল্যায়ন করছে। এছাড়াও, সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত শুল্কের ভবিষ্যৎ নিয়েও রায় দিতে যাচ্ছে। শত শত আমদানিকারক প্রতিষ্ঠান ইতোমধ্যে অতীতে দেওয়া বিলিয়ন ডলারের শুল্ক ফেরত পেতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোর্টের রায়ে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে—শুল্কের অতীত ও ভবিষ্যৎ আয়ের সংরক্ষণ কোনো কার্যকর কাঠামোর অধীনে বহাল থাকবে কি না। এমন সিদ্ধান্ত মার্কিন ডলারের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মার্কেটের অন্যান্য বিভাগে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, কারণ বিনিয়োগকারীরা সম্প্রতি ভেনেজুয়েলা এবং ইরান-সংক্রান্ত ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রূপা এবং স্বর্ণের দাম কিছুটা কমেছে। S&P 500-এর টেকনিক্যাল পূর্বাভাস: আজ ক্রেতাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সূচকটির নিকটবর্তী রেজিস্ট্যান্স লেভেল $6,930 অতিক্রম করানো। সূচকটির দর এই লেভেল অতিক্রম করতে পারলে আরও ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনা সৃষ্টি হবে এবং সূচকটির মূল্য $6,946 লেভেল পর্যন্ত আরও বাড়তে পারে।এর পাশাপাশি একটি সমান গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে সূচকটির মূল্যকে $6,961 লেভেলের ওপরে ধরে রাখা—যা ক্রেতাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, যদি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে আসে এবং বিক্রয়ের প্রবণতা বৃদ্ধি পায়, তাহলে সূচকটির মূল্য $6,914 লেভেলের আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে, সূচকটির মূল্য দ্রুত $6,896 লেভেলে এবং সেখান থেকে $6,883 পর্যন্ত নামতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/435033
BDFOREX TRADER
2026-01-14, 06:58 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৪ জানুয়ারি: S&P 500 এবং নাসডাক সূচকের সামান্য দরপতন হয়েছে
http://forex-bangla.com/customavatars/1747448595.jpg
গতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.19% হ্রাস পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.10% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.80% কমেছে। এদিকে, মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনে মূল্যস্ফীতির চাপ সম্পর্কে উদ্বেগ শিথিল হওয়ার পর এবং বিনিয়োগকারীরা AI-ভিত্তিক স্টকের দর বৃদ্ধিকে ইতিবাচকভাবে গ্রহণ করার কারণে বিশ্বজুড়ে ইক্যুইটি মার্কেট রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছিয়েছে। MSCI অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্সে এ বছরও ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে, এশিয়ার স্টক সূচক 0.7% বেড়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জাপানের স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে এবং ইয়েনের দর 2024 সালের জুলাইয়ের সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করেছে—যা সম্ভাব্য আগাম নির্বাচন সংক্রান্ত খবরের কারণে হয়েছে। দক্ষিণ কোরিয়ার স্টক সূচক, যা AI কাতের উন্নয়নের নির্দেশক হিসেবে দেখা হয়, নবম দিন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যখন চীনা ইক্যুইটি সূচকগুলোতে দরপতন ঘটেছে। বিটকয়েনও মার্কেটের ইতিবাচক পরিস্থিতি থেকে সুবিধা পেয়েছে এবং এটির মূল্য দুই মাসের মধ্যে উচ্চতায় উঠেছে। রূপার দর প্রথমবারের মতো আউন্স প্রতি $90 অতিক্রম করেছে, এবং স্বর্ণের স্পট মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। টিন এবং তামার মূল্যও নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ ট্রেডাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের ব্যাপারে মার্কিন সুপ্রিম কোর্টের সম্ভাব্য সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, যা গত বছর মার্কেটকে অস্থিতিশীল করে তুলেছিল। ফেডের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ক্রমাগত আক্রমণের উদ্বেগ থাকা সত্ত্বেও মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে ইতিবাচক পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। আরোপিত শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করা হলেও সেগুলো তাৎক্ষণিকভাবে নাও প্রত্যাহার করা হতে পারে। এর পরিবর্তে অন্যান্য ব্যবস্থা ব্যবহার করা হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে শুল্ক প্রত্যাহার হলেও বিশ্ব স্বয়ংক্রিয়ভাবে পূর্বের অবস্থায় ফিরে যাবে না। লক্ষ্য করবেন যে মার্কিন সুপ্রিম কোর্ট এই বছরের রায়গুলোকে 14 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে, ফলে তারা ট্রাম্পের বাণিজ্য নীতির আইনি ভিত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আরেকটি সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ে প্রেসিডনেটের জরুরি ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপ আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে মনে করা হচ্ছে। উপরোক্ত তথ্য অনুযায়ী, কস্ট কমোডিটি মার্কেটে মূল্যবান ধাতুগুলো ইতিবাচকভাবে চলতি বছর শুরু করেছে, 2025 সালের শক্তিশালী প্রবৃদ্ধির প্রত্যাশা অব্যাহত রয়েছে, যখন ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সম্ভাব্যতা আবারও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্প কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার, বারংবার গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং ইরানে সহিংস বিক্ষোভের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ছয় মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ চারদিনের বৃদ্ধির পর তেলের মূল্য স্থিতিশীল হয়েছে।
http://forex-bangla.com/customavatars/869300232.jpg
S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, আজ ক্রেতাদের মূল কাজ হল সূচকটির মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,961 অতিক্রম করানো। সূচকটির মূল্য এই লেভেল অতিক্রম করলে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে সাথে $6,975-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো সূচকটির মূল্যকে $6,993-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্ত করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যাওয়ায় যদি নিম্নমুখী প্রবণতা দেখা যায়, তাহলে সূচকটির মূল্য $6,946-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইনস্ট্রুমেন্টটির দর $6,930-এ ফিরে যেতে পারে এবং $6,921-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/435413
Tofazzal Mia
2026-01-15, 06:23 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট — ১৫ জানুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে আবারও দরপতন
http://forex-bangla.com/customavatars/1851922609.jpg
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.53% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 1.00% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.09% হ্রাস পেয়েছে। আজ সকালে মার্কিন ও ইউরোপীয় স্টক সূচকের ফিউচার সামান্য উর্ধ্বমুখী হয়ে গতকালের কিছু দরপতন পুষিয়ে নিতে চলেছে, যা চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোং-এর আয়ের ফলাফল প্রত্যাশা অতিক্রম করার পর ঘটেছে। এশীয় স্টক সূচকগুলোও দৈনিক সর্বনিম্ন লেভেল থেকে ঊর্ধ্বমুখী হয়েছে। গত ছয় দিনের মধ্যে প্রথমবারের মতো তেলের মূল্য কমেছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন। মূল্যবান ধাতুগুলোর মূল্যও রেকর্ড উচ্চতা থেকে সামান্য কমেছে। ব্রেন্ট ক্রুডের 2.9% দরপতন হয়েছে। ট্রাম্প জানান তার সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরানি সরকার বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করবে—তবুও ইরান আপাতত তার রাজধানীর চারপাশের আকাশসীমা বন্ধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বিরল খনিজের উপর নতুন করে শুল্ক আরোপ করা থেকে বিরত থাকার পরে রূপার দর প্রায় 4% হ্রাস পেয়েছে। স্বর্ণ, প্লাটিনাম ও প্যালাডিয়ামেরও দরপতন হয়েছে। গতকাল প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল বছরের মাঝামাঝি সময়ে ফেডের সুদের হার হ্রাসের প্রত্যাশায় কোনো মৌলিক পরিবর্তন আনেনি, কিন্তু বিনিয়োগকারাদের মদ্যে এই ধারণা জোরালো হয়েছে যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক জানুয়ারিতে নীতিমালা পরিবর্তন করবে না। গ্লোবাল এক্স ম্যানেজমেন্টের বিশেষজ্ঞগণ মন্তব্য করেছে, "এখানে অবসাদ নয়, বরং রোটেশন ঘটছে।" বিশ্লেষকরা যোগ করেছেন তারা আরো বিস্তৃতভাবে মার্কেটে ট্রেডিং কার্যক্রমের প্রত্যাশা করছে, বিশেষ করে সাম্প্রতিক প্রযুক্তিভিত্তিক স্টকের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা ও সাম্প্রতিক মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর। কমোডিটির মূল্যের ওঠানামা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের অনিশ্চিত নীতির ফলে সৃষ্ট অনিশ্চয়তাকেই তুলে ধরে। তবে এখন পর্যন্ত কমোডিটি খাতে পরিলক্ষিত দরপতন যথেষ্ট ব্যাপক নয় যাতে এই বছরের বিস্তৃত মূল্য বৃদ্ধিকে ব্যাহত করা যায়। বিনিয়োগকারীদের এখনও কমোডিটি অ্যাসেটে পুনরায় বিনিয়োগ করার যথেষ্ট সক্ষমতা আছে , কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোর পর্যায়ক্রমিক কারেকশনের পরে প্রায়ই এই অ্যাসেটগুলোর মূল্য নতুন উচ্চতায় ফিরে এসেছে।
http://forex-bangla.com/customavatars/862613209.jpg
S&P 500-এর টেকনিক্যাল পূর্বাভাস অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,949 অতিক্রম করানো। এই লেভেল অতিক্রম করলে আরো উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নিশ্চিত হবে এবং $6,961-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $6,975-এর ওপরে অবস্থান বজায় রাখলে ক্রেতাদের অবস্থান আরও শক্তিশালী হবে। বিপরীতভাবে, যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পায় ও সূচকটির দর নিম্নমুখী হয়, তাহলে মূল্য $6,930-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির দর দ্রুত $6,914-এ নেমে যাবে এবং $6,896-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/435535
SUROZ Islam
2026-01-16, 06:25 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৬ জানুয়ারী। S&P 500 ও নাসডাক সূচকে সামান্য প্রবৃদ্ধির সাথে লেনদেন শেষ হয়েছে।
মঙ্গলবার মার্কিন স্টক সূচকগুলোতে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.26% বেড়েছে, নাসডাক 100 সূচক 0.26% বেড়েছে এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.60% বেড়েছে।প্রযুক্ত খাতের স্টকগুলোর অতিরিক্ত মূল্য বৃদ্ধির আশঙ্কা প্রশমিত হওয়ায় প্রধান চিপ নির্মাতা প্রতিষ্ঠানের চমৎকার আয়ের ফলাফল প্রকাশের পর মার্কিন ইকুইটি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা নতুন গতি পেয়েছে। এশীয় স্টক সূচকগুলোও প্রায় 0.3% উর্ধ্বমুখী হয়েছে এবং তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির আয়ের প্রতিবেদন কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিনিয়োগের ওপর নতুন প্রত্যাশা জাগানোর ফলে কোম্পানিটির স্টকের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দশ বছরের ট্রেজারি বন্ডের দর পঞ্চম সপ্তাহেও সামান্য মুভমেন্টই প্রদর্শন করেছে। অন্য দিকে, জাপানের অর্থমন্ত্রীর ইয়েনের দুর্বলতা নিয়ে উদ্বেগ ব্যক্ত করার পর ইয়েনের দর ডলারের বিপরীতে 0.1% বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুন মাসের পর থেকে তেল সবচেয়ে বড় দরপতনের শিকার হয়েছে। স্বর্ণ ও রূপারও দরপতন হয়েছে। স্টক মার্কেটের প্রবৃদ্ধির অন্যতম প্রধান অনুঘটক প্রযুক্তি খাতের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ায় মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ডিএসজি গ্লোবাল জানিয়েছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল, কারণ বিনিয়োগকারীরা বড় মূলধনসম্পন্ন প্রযুক্তি কোম্পানিগুলোর স্টক থেকে আরও নির্ভরযোগ্য খাতগুলোতে বিনিয়োগ করেছে। ট্রেডাররা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনাময় প্রেক্ষাপটের নজর রেখে চলেছে, বিশেষ করে ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে একটি মার্কিন বিমানবাহী রণতরী অঞ্চলটির দিকে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানের পরবর্তী পরিস্থিতি অনুসারে বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1907451574.jpg
S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, আজ ক্রেতাদের মূল লক্ষ্য হচ্ছে সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,975 অতিক্রম করানো। ঐ লেভেল অতিক্রম করলে এটি আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দেবে এবং $6,993 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হলো সূচকটির দর $7,013-এর ওপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে আরও দৃঢ় করবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পায় এবং মার্কেটে নিম্নমুখী প্রবণতা দেখা যায়, তাহলে সূচকটির মূল্য $6,961-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে, সূচকটির দর দ্রুত $6,946-এ নেমে যেতে পারে এবং $6,930-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/435643
DhakaFX
2026-01-20, 06:39 PM
মার্কিন স্টক মার্কেটের নিউজ ডাইজেস্ট — ২০ জানুয়ারি
http://forex-bangla.com/customavatars/582767557.jpg
বিনিয়োগ স্থানান্তর ও বন্ডের লভ্যাংশ বৃদ্ধির মধ্যে S&P 500 সূচকের দরপতন অব্যাহত রয়েছে S&P 500 সূচকে এখনও নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে — বিনিয়োগ স্থানান্তর এবং যুক্তরাষ্ট্র ট্রেজারি বন্ডের ইয়েল্ড বৃদ্ধির বিষয়টি স্টক মার্কেটের উপর চাপ সৃষ্টি করছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে বিনিয়োগ পুনঃবন্টন করছে, ফলে ইকুইটি সূচকগুলো এবং বিশেষ করে সুদের হারের প্রতি সংবেদনশীল খাতগুলোতে চাপের মাত্রা তীব্র হচ্ছে। বাড়তি ঝুঁকি হিসেবে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নতুন করে শুল্ক আরোপের সম্ভাব্যতার বিষয়টিও রয়েছে। যদি এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হয়, তাহলে মার্কেটে দরপতন ত্বরান্বিত হতে পারে এবং বিশেষত স্বল্প-মূলধনসম্পন্ন কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ সেগুলো সাধারণত অনিশ্চিত বাণিজ্য পরিস্থিতি এবং ব্যয় বৃদ্ধির প্রতি অধিক সংবেদনশীল। মার্কেটের মুভমেন্ট ও স্বল্পমেয়াদী প্রবণতা কাজে লাগিয়ে ইকুইটি, ইনডেক্স ও ডেরিভেটিভ ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে InstaForex-এ ট্রেড করা যেতে পারে। আরও বিস্তারিত জানতে এই লিংকে (https://www.instaforex.com/forex_analysis/435772) ক্লিক করুন।
http://forex-bangla.com/customavatars/1502973324.jpg
অস্থিরতা বেড়েছে: শুল্ক আরোপের হুমকি ও ইউরোপের সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা স্টক মার্কেটে চাপ সৃষ্টি করছে। মার্কিন ইকুইটি মার্কেটে উচ্চ মাত্রার অস্থিরতা বিরাজ করছে এবং নেতিবাচক প্রবণতার সাথেই সাপ্তাহিক লেনদেন শেষ হতে পারে। মার্কেটে মূলত শুল্ক আরোপের ঝুঁকি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্রতর বৈরি সম্পর্কের কারণে চাপ সৃষ্টি হয়েছে। এই পটভূমিতে বিনিয়োগকারীরা সচেতনভাবে বাড়তি সতর্কতা অবলম্বন করছে এবং পোর্টফোলিওতে ইকুইটির অংশ কমাচ্ছে। যদি শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তাহলে মার্কেটে অশান্ত পরিস্থিতি দেখা যেতে পারে। সেইসাথে ভোক্তা পর্যায়ে ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে, লজিস্টিক খরচ এবং ব্যবসায়িক খরচও বৃদ্ধি পেতে পারে। এতে কোম্পানিগুলোর উপর অতিরিক্ত চাপ তৈরি হবে এবং আগামী প্রান্তিকগুলোতে মোট মুনাফার হার কমে যেতে পারে। আরও বিস্তারিত জানতে এই লিংকে (https://www.instaforex.com/forex_analysis/435784) ক্লিক করুন।
http://forex-bangla.com/customavatars/212936864.jpg
শুল্ক আরোপের ঝুঁকি ও ফেডের অবস্থান নিয়ে অনিশ্চয়তার মাঝে মার্কিন ডলার দুর্বল হচ্ছে শুল্ক আরোপের হুমকি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় মার্কিন ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলো বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে এবং মার্কিন অর্থনীতি ও দেশটির বৈদিশিক বাণিজ্যিক পরিস্থিতির দিকে আরও সজাগভাবে দৃষ্টি দেয়া দরকার । ফেডের নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের প্রত্যাশাও বাড়তি অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এই ধরনের গুঞ্জনের মাঝে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের আকর্ষণ কিছুটা কমে গেছে, যা বিকল্প মুদ্রা ও সুরক্ষামূলক অ্যাসেটগুলোর চাহিদাকে সমর্থন করতে পারে। মনে করিয়ে দিচ্ছি যে, ট্রেডাররা InstaForex-এর ট্রেডিং সলিউশন ব্যবহার করে অস্থিরতার মধ্যেও কারেন্সি ও ইকুইটি ট্রেড করতে পারেন, যার মধ্যে স্টক, ইনডেক্স এবং ডেরিভেটিভ অন্তর্ভুক্ত রয়েছে। আরও বিস্তারিত জানতে এই লিংকে (https://www.instaforex.com/forex_analysis/435804) ক্লিক করুন।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/435826
BDFOREX TRADER
2026-01-21, 06:41 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২১ জানুয়ারি: ট্রাম্পের ভাষণের আগেই S&P 500 ও নাসডাক সূচকে দরপতন
http://forex-bangla.com/customavatars/728215990.jpg
গতকাল স্টক সূচকগুলো তীব্র পতনের সঙ্গে ক্লোজ করেছে। S&P 500 সূচকের 2.06% দরপতন হয়েছে, যখন নাসডাক 100 সূচক 2.39% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 1.76% দরপতনের শিকার হয়েছে। বিশ্বব্যাপী ডেবট মার্কেটে নেতিবাচক প্রবণতার পর জাপানি বন্ডগুলো পুনরুদ্ধার করেছে, সেইসাথে মার্কিন ইক্যুইটি সূচকের ফিউচারগুলোতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। 40-বছরের জাপানি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ 22 বেসিস পয়েন্ট কমে গিয়ে 3.99%-এ নেমে এসেছে, কারণ দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যা দীর্ঘমেয়াদী বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশকে ঐতিহাসিক উচ্চতায় ঠেলে দিয়েছিল। মার্কেট স্থিতিশীল হতে শুরু করেছে—এর আরেকটি লক্ষণ হচ্ছে ট্রেজারি বন্ড সামান্য শক্তিশালী হয়েছে এবং S&P 500 সূচকের ফিউচার 0.3% বেড়েছে, পরবর্তীতে মূল সূচকটি গত অক্টোবরের পর থেকে সবচেয়ে তীব্র দৈনিক দরপতনের শিকার হয়েছে। ইউরোপীয় ইক্যুইটি মার্কেটগুলোও অস্থিতিশীল থাকতে থাকে, অন্যদিকে এশীয় মার্কেটগুলোতে 0.6% দরপতন হয়েছে এবং টানা তিন দিন ধরে নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা অব্যাহত রয়েছে: স্বর্ণ ও প্লাটিনামের দর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, এবং রৌপ্যের ঐতিহাসিক উচ্চতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আজ ট্রেডাররা ডাভোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বক্তব্য সতর্কভাবে পর্যবেক্ষণ করবেন। উল্লেখ্য যে ইউরোপের সঙ্গে উত্তেজনা বাড়ানোর পরে আজই ট্রাম্প প্রথম প্রকাশ্যে বক্তব্য দিতে চলেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি সম্ভবত গ্রিনল্যান্ড ইস্যুতে "কোনো একটি উপায়" বেশ করবেন। গ্রিনল্যান্ড ক্রয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেয়ায় মার্কেটে অস্থিরতা শুরু হয়েছে এবং বিনিয়োগকারীদের ঝুঁকি পুনর্মূল্যায়নে বাধ্য করেছে। যদি ট্রাম্প সম্পর্ক মেরামত করতে ব্যর্থ হন, তাহলে এমন আবেগপ্রবণ সিদ্ধান্ত ও বক্তব্য—বিশেষত বাণিজ্য নীতি ও জোট নিয়ে—দীর্ঘমেয়া ে বৈশ্বিক অর্থনীতির জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। ট্রাম্পের অনিশ্চিত আচরণ বিনিয়োগকারীদেরক ঝুঁকি গ্রহণ থেকে বিরত রাখছে এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনাকে জটিল করে তুলছে। ডাভোসে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সাথে দেখা করে মতবিরোধ মেটানোর চেষ্টা করবেন; তবে তাঁর পূর্ববর্তী মন্তব্য ও আলোচনার কৌশল বিবেচনা করে এটি স্পষ্ট নয় যে তিনি তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করতে পারবেন কি না্। ট্রাম্প তাঁর অবস্থান নমনীয় করছে কিনা, বা উল্টো দিকে সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে কিনা, মার্কেটের ট্রেডাররা এর যেকোনো ইঙ্গিত খুঁজবেন।
S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী আজ ক্রেতাদের প্রধান কাজ হলো সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,819 অতিক্রম করানো। এই লেভেল অতিক্রম করলে সেটি আরও উর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেবে এবং পরবর্তীতে $6,837-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাবে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হলো সূচকটির দরকে $6,854 লেভেলের উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মাঝে মার্কেটে নিম্নমুখী মুভমেন্ট দেখা গেলে সূচকটির দর $6,801-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়া উচিত। এই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে সূচকটির দর দ্রুত $6,784-এ নেমে যেতে পারে এবং $6,769-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/435994
Tofazzal Mia
2026-01-23, 03:48 PM
সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: শুক্রবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। প্রথমত, যুক্তরাজ্য, জার্মানি, ইইউ ও মার্কিন যুক্তরাষ্ট্রে জানুয়ারি মাসের বিজনেস অ্যাক্টিভিটি সূচকগুলো উল্লেখযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত S&P থেকে প্রকাশিত সূচকগুলোর তুলনায় অভ্যন্তরীণ ISM সূচকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে ইউরোপ ও ব্রিটেনে এগুলোই একমাত্র উপলব্ধ সূচক, তাই ট্রেডাররা এগুলোর ফলাফলের ওপর নজর রাখবে। যুক্তরাজ্যে রিটেইল সেলস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কনজিউমার সেন্টিমেন্ট সূচক প্রকাশিত হবে। তবে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে, সাম্প্রতিক মাসগুলোতে ট্রেডাররা সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রতি তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি এবং বহু প্রতিবেদন সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে।
http://forex-bangla.com/customavatars/456102313.jpg
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: আজ কয়েকটি ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো ইতোমধ্যেই এই সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বভাবসুলভভাবে শুল্ক আরোপ করেছিলেন এবং প্রতিপক্ষ কিছুটা ছাড় দেওয়ার পরে তিন দিন পর তা বাতিল করে দিয়েছেন। কোন কোন বিষয়ে ছাড় দেয়া হয়েছে এবং ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট ও ডোনাল্ড ট্রাম্প কী কী বিষয়ে সম্মত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়, তবে পহেলা ফেব্রুয়ারি থেকে আরোপের অপেক্ষায় থাকা শুল্কগুলি বাতিল করা হয়েছে। তবে তারপরও ট্রেডারদের গ্রিনল্যান্ড সংক্রান্ত চুক্তিতে ইইউ ও ডেনমার্কের অবস্থান সম্পর্কে ধারণা নিতে হবে; কারণ এখন পর্যন্ত কেউই সেটি সম্পর্কে নিশ্চিত নয়। গত বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি 4.4% প্রবৃদ্ধির অর্জন করলেও তা বিশেষভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেনি, এবং আজকের ইভেন্টগুলো সম্ভবত মার্কেটের ওপর সীমিত প্রভাবই ফেলবে। উপসংহার: চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে সম্ভবত পুনরায় উভয় কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু হতে পারে, কারণ এই সপ্তাহে ইউরো এবং পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। আজ 1.1745–1.1754 রেঞ্জে ইউরোর ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3484–1.3489 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436213
SumonIslam
2026-01-27, 06:31 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট — ২৭ জানুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে
http://forex-bangla.com/customavatars/1162384706.jpg
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে দৈনিক লেনদেন শেষ হয়েছিল। S&P 500 সূচক 0.50% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.43% বৃদ্ধি পেয়েছে। শিল্পখাতভিত্তিক ডাও জোন্স সূচক 0.64% বৃদ্ধি পেয়েছে। স্টক মার্কেটে টানা পাঁচ সেশনে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে, একই সময়ে সোমবারের অস্থিরতার পর কারেন্সি পেয়ার স্থিতিশীল হয়েছে, মূলত ইয়েনকে শক্তিশালী করার জন্য সম্ভাব্য হস্তক্ষেপ সম্পর্কে জল্পনার পর মার্কেটে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। বৈশ্বিক স্টক মার্কেটের অন্যতম বিস্তৃত মানদণ্ড MSCI অল কান্ট্রি ইনডেক্স রেকর্ড উচ্চতার খুব কাছাকাছি পৌঁছেছে। মার্কিন স্টক সূচকগুলোতে সোমবারের ঊর্ধ্বমুখী প্রবণতার পর মার্কিন স্টক ফিউচারগুলো ইউরোপীয় ও মার্কিন স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে। দুই দিন বৃদ্ধির পর ডলারের বিপরীতে ইয়েনের সামান্য দরপতন হয়েছে, যা কারেন্সি মার্কেটে সম্ভাব্য সমন্বিত হস্তক্ষেপ সম্পর্কে জল্পনার মধ্যে ঘটেছে, আর রেকর্ড উচ্চতার কাছাকাছি স্বর্ণ ও রূপার ট্রেড করা হচ্ছে। সর্বশেষ ট্রেডিং সেশনগুলোতে জাপানের বন্ড মার্কেটে উদ্ভূত উত্থান-পতন ও ইয়েনের দর নির্ধারণে সম্ভাব্য হস্তক্ষেপকে কেন্দ্র করে সব ধরনের অ্যাসেটে বাড়তি অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। এখন ট্রেডাররা ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে, যা বুধবার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে, এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আয় প্রতিবেদন প্রকাশিত হবে — যার মাধ্যমে AI-চালিত ঊর্ধ্বমুখী প্রবণতার দৃঢ়তা মূল্যায়ন করা যায়। বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষণের অপেক্ষায় রয়েছেন, যাতে করে মার্কিন নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী নীতিগত পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায়। ট্রেডাররা প্রায় নিশ্চিত যে সুদ হার অপরিবর্তিত থাকবে, তবে মুদ্রানীতি আবার নমনীয়করণের ইঙ্গিত দেয়া হলে তা নতুন করে স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী উস্কে দিতে পারে। মূল প্রশ্নটি রয়ে গেছে: মুদ্রাস্ফীতির বর্তমান হার নিয়ে ফেড কতটুকু সন্তুষ্ট এবং তারা কী আগত প্রতিবেদন মূল্যায়নকালে অপেক্ষা-ও-পর্যবেক্ষণের অবস্থান গ্রহণ করতে প্রস্তুত? সিইও ডেভিড সলমন উল্লেখ করেছেন যে অর্থনৈতিকভাবে সবকিছু অনুকূলভাবে গঠিত হচ্ছে। তিনি বৈশ্বিক বাজারে অনুকূল শর্তগুলোর কথা উল্লেখ করেছেন এবং কার্যকর নীতিমালা ও ইতিবাচক নিয়ন্ত্রণমূলক প্রবণতাকে গুরুত্ব দিয়েছেন। S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $6,975 অতিক্রম করানো। সূচকটির দর এই লেভেল অতিক্রম করলে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত পাওয়া যাবে এবং পরবর্তী লেভেল $6,993-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য আরেকটি অগ্রাধিকার হলো সূচকটির মূল্যকে $7,013-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গেলে নিম্নমুখী প্রবণতা ক্ষেত্রে সূচকটির দর $6,961-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির দর দ্রুত $6,946-এ নেমে যেতে পারে এবং পরবর্তীতে $6,930-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436504
DhakaFX
2026-01-29, 06:42 PM
http://forex-bangla.com/customavatars/398464271.jpg
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৯ জানুয়ারি: ফেডের সিদ্ধান্ত ঘোষণার পর S&P 500 এবং নাসডাক সূচকে সামান্য পরিবর্তনের সাথে লেনদেন শেষ হয়েছে
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র ফলাফলের সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.01% বৃদ্ধি পেয়েছে, এবং নাসডাক 100 সূচক 0.17% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.42% হ্রাস পেয়েছে। ইক্যুইটি মার্কেটে অনিশ্চয়তার মধ্যেও কমোডিটি মার্কেটের রেকর্ড ঊর্ধ্বমুখী প্রবণতা ত্বরান্বিত হচ্ছে। ডলারের দুর্বলতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে স্বর্ণ, তামা ও রূপার দর ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। স্বর্ণের দর 2.7% বেড়ে আউন্স প্রতি $5,564-এ পৌঁছেছে, যেটির মূল্য এই মাসে প্রায় 29% বেড়েছে। রূপার মূল্য এই বছর 66% পর্যন্ত বেড়েছে, যা 2025 সালে 148% বৃদ্ধি পেয়েছে। তামার দর 7.9% বৃদ্ধি পেয়েছে, এবং ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে। এই সমস্ত অ্যাসেট ডলারে মূল্যায়িত হওয়ায় এগুলো দুর্বল ডলারের সুবিধা এসেছে। কমোডিটি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং দুর্বল ডলারের কারণে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেতে পারে এই উদ্বেগের কারণে মার্কিন ট্রেজারি বন্ডের দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি না করলে গত বছর জুনে তিনি যে ধরণের হামলা করেছিলেন তার চেয়েও কঠোর সামরিক হামলা চালানো হতে পারে। ইরান আলোচনা থেকে বিরত থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আলোচনায় অগ্রগতি না থাকা এবং ইরানের পারমাণবিক সক্ষমতার বৃদ্ধি আন্তর্জাতিক হুমকি ও অনভিপ্রেত অবিশ্বাসের দ্বারা ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। তেলের বাজারে এর প্রভাব সুস্পষ্ট—বিনিয়ো কারারা মূল তেল প্রবাহ বহনকারী রুটে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন। যেকোনো সামরিক সংঘাত শুরু হলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যা নিশ্চিতভাবেই তেলের মূল্যের উত্থান ঘটাবে এবং বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। আন্তর্জাতিক সম্প্রদায় সংযম ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানালেও আগেও আমরা দেখতে পেয়েছি যে মার্কিন নীতিমালা খুব একটা বৈশ্বিক মতৈক্যের ভিত্তিতে পরিচালিত হয় না। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রযুক্তি কোম্পানিগুলোর মিশ্র আর্থিক ফলাফলের মাঝেই ট্রেডাররা সাহসী হয়ে ঝুঁকি নেয়ার বদলে নির্বাচিত অ্যাসেটে পজিশন ওপেন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এই ধরণের ঝুঁকি সুরক্ষামূলক অ্যাসেট যেমন স্বর্ণের চাহিদা বাড়িয়েছে।
S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী থেকে আজ ক্রেতাদের তাৎক্ষণিক কাজ হলো সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,993 ব্রেক করানো। সেই লেভেল অতিক্রম করলে স্পষ্টভাবেই ঊর্ধ্বমুখী মোমেন্টাম শক্তিশালী হবে এবং সূচকটির মূল্যের $7,013-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য অপরিহার্য লক্ষ্য হলো সূচকটির মূল্যকে $7,033-এর উপরে ধরে, যা ক্রেতাদের অবস্থানকে দৃঢ় করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পাওয়ার কারণে নিম্নমুখী মুভমেন্ট দেখা হলে সূচকটির দর $6,975-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে; এই লেভেলের ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $6,961-এ নেমে যাবে এবং পরবর্তীতে $6,946-এ দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436732
DhakaFX
2026-02-02, 06:06 PM
http://forex-bangla.com/customavatars/53444648.jpg
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২ ফেব্রুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে আরও দরপতন পরিলক্ষিত হয়েছে
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.43% হ্রাস পেয়েছে, আর নাসডাক 100 সূচক 0.94% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.36% হ্রাস পেয়েছে। স্টকের সাথে সাথে স্বর্ণ ও রূপার দরপতনও অব্যাহত রয়েছে, কারণ জানুয়ারিতে সেরা ফলাফল প্রদর্শনকারী এই অ্যাসেটগুলো শুক্রবারের তীব্র বিপর্যয়ের পরে ব্যাপক বিক্রয়ের প্রবণতার সম্মুখীন হয়েছে। কেভিন ওয়ার্শকে ফেডের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ার পর ডলারের দর সামান্য বৃদ্ধি পেয়েছে। সোমবার মূল্যবান ধাতু স্বর্ণের মূল্য 8.1% কমে, যা জানুয়ারির ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে প্রায় $5,600 পর্যন্ত পৌঁছানোর পর সংক্ষিপ্ত সময়ের জন্য আউন্স প্রতি $4,500-এর নিচে নেমে গিয়েছিল। শুক্রবার রূপার রেকর্ড 26% দরপতনের পরে এটির মূল্য আরও 15% কমে গিয়েছে। এশীয় ইক্যুইটি মার্কেটগুলোতে এপ্রিলের শুরু থেকে সবচেয়ে বড় দুই দিনের দরপতন পরিলক্ষিত হয়েছে। প্রযুক্তি খাতভিত্তিক স্টকগুলোর মূল্যায়ন সংক্রান্ত অনিশ্চয়তা এবং বড় পরিসরের এআইভিত্তিক অবকাঠামোতে বিনিয়োগ নিয়ে উদ্বেগের কারণে স্টক মার্কেটে দরপতন ঘটেছে, ফলে এশীয় প্রযুক্তি খাতের প্রক্সি সূচক হিসেবে বিবেচিত MSCI সূচকে নভেম্বরের পর থেকে সবচেয়ে তীব্র দরপতন দেখা গিয়েছে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিটকয়েনের মূল্য সংক্ষিপ্ত সময়ের জন্য $75,000-এর নিচে নেমে গিয়েছিল। "কেসিএম ট্রেড" জানিয়েছে, "শুক্রবার মূল্যবান ধাতুর মার্কেটে চরম অস্থিরতা দেখে ট্রেডাররা আতঙ্কিত হয়েছিল। মার্জিন রিকোয়ারমেন্ট বাড়ানোর ফলে মূল্যবান ধাতুতে থাকা পজিশনগুলো বাধ্যতামূলকভাবে লিকুইডেট হয়েছে, যা অন্যান্য অ্যাসেট জুড়ে একটি চেইন‑রিয়্যাকশনে সূচনা করেছে। ফলে স্বর্ণ ও রূপার দরপতন পুরো মার্কেটে ডোমিনো ইফেক্ট সৃষ্টি করছে।" আজকের পরিস্থিতি অনুযায়ী মূল্যবান ধাতুগুলোর মূল্যের দীর্ঘ ঊর্ধ্বমুখী প্রবণতা ও সক্রিয়ভাবে রেকর্ড উচ্চতা ভঙ্গের পর থেকে মার্কেটে সার্বিকভাবে স্থিতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এআই অবকাঠামোতে বিলিয়ন-ডলারের বিনিয়োগের ফলে ইক্যুইটি মার্কেটেও একই প্রবণতা দেখা গেছে। একই সময়ে, ফেডের চেয়ারম্যান হিসেবে ওয়ার্শের নেতৃত্ব এবং ট্রাম্পের বারবার সুদের হার হ্রাসের প্রত্যাশার আলোকে বিনিয়োগকারীরা মুদ্রানীতি সম্পর্কিত প্রত্যাশা পুনর্মূল্যায়ন করছে ও সমন্বয় করছে। কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তীক্ষ্ণ সমালোচনার পাশাপাশি মুদ্রানীতির বিষয়ে তাঁর কঠোর দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ওয়ার্শকে নিয়ে সৃষ্ট বিতর্কটি স্বল্পমেয়াদী সুদের হার পরিবর্তন থেকে সরে এসে ফেডের $6.6 ট্রিলিয়নের ব্যালেন্স শিট নিয়ে কেন্দ্রীভূত হয়ে গেছে। সিনেট দ্বারা নিশ্চয়তার মাধ্যমে ফেডের নতুন চেয়ারম্যান মে মাসে জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হবার পর তার স্থলে প্রতিস্থাপিত হবেন। ৫৫ বছর বয়সী ওয়ার্শ ২০২৫ সালে প্রকাশ্যে ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন এবং সুদের হার হ্রাসের পক্ষে মত দিয়েছেন—এটি তাঁর দীর্ঘমেয়াদী হকিশ বা কঠোর অবস্থানধারী হিসেবে পরিচিতির সঙ্গে সাংঘর্ষিক। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি ওয়ার্শকে সুদের হার হ্রাসের নিশ্চয়তা দিতে বলেননি। এই পটভূমিতে বিনিয়োগকারীরা স্পষ্টভাবেই চিন্তিত যে উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকতে পারে। কমোডিটি মার্কেটে তেলের 6.9% দরপতন হয়েছে। তারপরও ট্রেডাররা অধিকাংশ ক্ষেত্রেই স্বর্ণ ও রূপার দিকেই মনোযোগ দিচ্ছে।
http://forex-bangla.com/customavatars/1024582275.jpg
S&P 500‑এর টেকনিক্যাল প্রেক্ষাপটের পূর্বাভাস অনুসারে, ক্রেতাদের আজকের তাৎক্ষণিক কাজ হলো সূচকটির মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,854 অতিক্রম করানো। এই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে ঊর্ধ্বমুখী প্রবণতা সংকেত মিলবে এবং $6,871-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা সূচকটির মূল্য হলো $6,883-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্ত করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের ক্ষেত্রে নিম্নমুখী মুভমেন্ট শুরু হলে,সূচকটির দর $6,837-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুতই ইনস্ট্রুমেন্টটির দর $6,819 পর্যন্ত নেমে যেতে পারে এবং $6,801‑এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436978
SumonIslam
2026-02-05, 05:53 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৫ ফেব্রুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে দরপতন অব্যাহত রয়েছে
http://forex-bangla.com/customavatars/2025561230.jpg
গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.51% হ্রাস পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 1.51% হ্রাস পেয়েছে। অন্যদিকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.53% বৃদ্ধি পেয়েছে। সফটওয়্যার এবং প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলোর ব্যাপক দরপতনের প্রবণতা দ্রুত এশিয়ার স্টক মার্কেটগুলোতেও ছড়িয়ে পড়েছে, কারণ অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও এআই খাতে ব্যাপক বিনিয়োগ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পর বিনিয়োগকারীরা পজিশন হ্রাস করতে শুরু করেছেন। অনেকে এটিকে অতিরিক্ত অস্থিতিশীল প্রযুক্তি খাত ও এআই কোম্পানিগুলোর ওপর নিয়ন্ত্রক সংস্থাগুলোর ক্রমবর্ধমান নজরদারির কারণে বিশ্বব্যাপী সমন্বিত কারেকশন হিসেবে দেখছেন। কোম্পানিগুলো কীভাবে এআই খাত নিয়ে উচ্চ প্রত্যাশাকে সামাল দেবে সে বিষয়ক সংশয়ও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও অনেক প্রকল্পের অর্থায়ন বা মানসম্মত ফলাফল অনিশ্চিত থাকায় বিনিয়োগকারীরা ঝুঁকি পুনর্মূল্যায়ন করে আরও সুরক্ষিত অ্যাসেট বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। এশিয়ার প্রযুক্তি খাতভিত্তিক স্টকের মূল্য পর্যবেক্ষণকারী MSCI সূচক বৃহস্পতিবার আগের ছয় সেশনের মধ্যে পঞ্চমবারের মতো পতনের শিকার হয়েছে, যেখানে সবচেয়ে বেশ দরপতনের শিকার হওয়ার কোম্পানিগুলোর মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্স কোং ও সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনও রয়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক দরপতনের দিক থেকে শীর্ষস্থানীয় ছিল, যা এআই খাতে বিনিয়োগের অন্যতম প্রধান দৃষ্টান্ত ও এ বছর সর্বোত্তম ফলাফল প্রদর্শনকারী সূচক ছিল— যা 3.5% হ্রাস পেয়েছে। অ্যালফাবেট ইনকর্পোরেটেড, কোয়ালকম ইনকর্পোরেটেড এবং আর্মস হোল্ডিং পিএলসির আয়ের প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশের পর আফটার‑আওয়ার্স ট্রেডিংয়ে এই কোম্পানিগুলোর স্টকের দরপতনের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মার্কিন ইকুইটি সূচকের ফিউচারও দরপতনের শিকার হয়েছে। প্রযুক্তি খাতের বাইরে মূল্যবান ধাতুগুলোও দরপতনের শিকার হয়েছে। রূপার দর 17% পতনের শিকার হয়েছে এবং স্বর্ণের দর 3.5% হ্রাস পেয়েছে, কারণ ঐতিহাসিক ধসের পর কমোডিটি মার্কেটে উচ্চ অস্থিরতা দেখা যাচ্ছে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যাওয়ায় বিটকয়েনেরও ব্যাপক দরপতন ঘটেছে এবং অল্প সময়ের জন্য $70,000‑এর কাছাকাছি নেমে গিয়েছে।
http://forex-bangla.com/customavatars/1016869156.jpg
প্রযুক্তি খাতের বাইরে মূল্যবান ধাতুগুলোও দরপতনের শিকার হয়েছে। রূপার দর 17% পতনের শিকার হয়েছে এবং স্বর্ণের দর 3.5% হ্রাস পেয়েছে, কারণ ঐতিহাসিক ধসের পর কমোডিটি মার্কেটে উচ্চ অস্থিরতা দেখা যাচ্ছে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যাওয়ায় বিটকয়েনেরও ব্যাপক দরপতন ঘটেছে এবং অল্প সময়ের জন্য $70,000‑এর কাছাকাছি নেমে গিয়েছে। যদিও এআই খাত নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আগেও দরপতন ঘটেছে, এই সপ্তাহে ইকুইটি ও ক্রেডিট মার্কেট জুড়ে যে ধস পরিলক্ষিত হয়েছে তার সঙ্গে আগের পরিস্থিতির তেমন মিল নেই। মার্কিন অর্থনীতি এখনও স্থিতিশীল থাকলেও, বিনিয়োগকারীরা অন্যান্য খাতে বিনিয়োগ করছে — যার ফলে নাসডাক (‑1.5%) ও ডাও জোন্স সূচকে (+0.51%) এরই মধ্যে সেই প্রভাব দেখা যাচ্ছে। গত দুই দিনে স্টক, বন্ড এবং সিলিকন ভ্যালির ক্রেডিট মার্কেট থেকে কয়েকশ' বিলিয়ন ডলার হাওয়ায় মিলিয়ে গেছে। সফটওয়্যার ডেভেলপাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে: আইশেয়ার্স সফটওয়্যার ইটিএফগুলো পর্যবেক্ষণকারী কোম্পানিগুলোর বাজার মূল্য গত সাত দিনে প্রায় $1 ট্রিলিয়ন কমে গেছে। S&P 500‑এর টেকনিক্যাল পূর্বাভাসের ক্ষেত্রে, আজ ক্রেতাদের তাৎক্ষণিক কাজ হলো সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,896 অতিক্রম করানো। সূচকটির দর ওই লেভেল ব্রেক করে উপরের দিকে গেলে সেটি আরও ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেবে এবং $6,914‑এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সূচকটির মূল্যকে $6,930‑এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে যাওয়ার প্রেক্ষিতে নিম্নমুখী মুভমেন্টের ক্ষেত্রে সূচকটির দর $6,883-এর আশেপাশে সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইনস্ট্রুমেন্টটির দর $6,871‑এ নেমে যেতে পারে এবং $6,854‑এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/437316
SUROZ Islam
2026-02-09, 06:23 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৯ ফেব্রুয়ারি: S&P 500 ও নাসডাক সূচক শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে
http://forex-bangla.com/customavatars/1240838161.jpg
গত শুক্রবার মার্কিন ইকুইটি সূচকগুলোতে তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 1.47% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 2.18% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 2.47% বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিভিত্তিক শেয়ার থেকে বিটকয়েন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অ্যাসেটের মূল্যের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা আজ এশিয়ার ইকুইটি মার্কেটকেও প্রভাবিত করেছে, কারণ শুক্রবার পরিলক্ষিত ওয়াল স্ট্রিট মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা এশীয় মার্কেটেও স্থানান্তরিত হয়েছে। স্বর্ণ ও রুপার দরও বৃদ্ধি পেয়েছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচক 2.4% বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়েতা তাকাইচি নির্বাচনে জয়লাভ করার পর নিক্কেই 225 সূচক 5.7% বৃদ্ধি পেয়েছে। AI-ভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় কসপি সূচক 4.2% বৃদ্ধি পেয়েছে।সংশ্লিষ্ট ইক্যুইটি মার্কেটের ফিউচারগুলোতে উর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করায় দর বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক প্রবণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিটকয়েনও দরপতন থেকে পুনরুদ্ধার করেছে, এবং এতে বছরের শুরু থেকেই ইকুইটি মার্কেটের সঙ্গে সঙ্গে স্বর্ণ ও রুপার মূল্যও আরও ঊর্ধ্বমুখী হয়েছে।এদিকে, চীন দেশটির ব্যাংকগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডের ব্যবহার সীমাবদ্ধ করার নির্দেশ দিয়েছে, কেননা তারা মার্কেটের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন। ট্রেজারি বন্ডের দরপতন হতে থাকায় 10-বছর মেয়াদী বেঞ্চমার্ক বন্ডের লভ্যাংশ চার বেসিস পয়েন্ট বেড়ে 4.24%-এ পৌঁছেছে। গত শুক্রবার মার্কিন বিনিয়োগকারীরা অতিমূল্যায়িত প্রযুক্তিভিত্তিক শেয়ার থেকে বিনিয়োগ কমানোয় ডাও জোন্স সূচকের দর 50,000 লেভেল অতিক্রম করেছে। সোমবারের ঊর্ধ্বমুখী প্রবণতা স্টক মার্কেটের স্বল্প-মেয়াদী গতিশীলতা নির্ধারণে সাহায্য করবে, কারণ বেশিরভাগ বিনিয়োগকারী গুরুত্বপূর্ণ মার্কিন মুদ্রাস্ফীতি ও শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। এআই খাত নিয়ে ঝুঁকির পুনর্মূল্যায়ন এবং এই খাতে বিনিয়োগের প্রভাব অব্যাহত থাকবে।
এসজিএমসি ক্যাপিটাল পিটিই উল্লেখ করেছে যে মার্কেটে পরিলক্ষিত পুনরুদ্ধারটি ঝুঁকির চেয়ে অনিশ্চয়তার কারণে সৃষ্ট হ্রাস দ্বারা বেশি চালিত বলে মনে হচ্ছে। কোম্পানিটি শুক্রবার স্টক মার্কেটের ইতিবাচক পরিস্থিতিকে জাপান ও থাইল্যান্ডে স্পষ্ট রাজনৈতিক ফলাফলের সঙ্গে যুক্ত করে দেখেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রবণতা বাড়িয়েছে। এসজিএমসি ক্যাপিটাল আরও যোগ করেছে যে বিশ্বব্যাপী অস্থিরতা হ্রাস পেতে থাকলে এশিয়ার স্টক মার্কেট আরও আকর্ষণীয় বিনিয়োগে পরিণত হবে। তাকাইচির জয়ের পর ইয়েনের দর মার্কিন ডলারের বিপরীতে বৃদ্ধি পেয়েছে, এবং মধ্য-জানুয়ারিতে পরিলক্ষিত ডলার প্রতি 159.45 লেভেল থেকে ঊর্ধ্বমুখী হয়েছে—যা 2024 সালের পর ইয়েনের সর্বনিম্ন দর এবং এমন একটি পয়েন্ট যেখানে কারেন্সি মার্কেটে হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। ট্রেডাররা এই লেভেলটির উপর সজাগভাবে নজর রাখবে। কমোডিটি মার্কেটে, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা শিথিল হওয়ার কারণে ব্রেন্ট ক্রুডের দর 0.9% কমেছে।S&P 500-এর টেকনিক্যাল পূর্বাভাস অনুযায়ী ক্রেতাদের আজকের তাৎক্ষণিক কাজ হচ্ছে সূচকটির নিকটতম রেসিস্ট্যান্স লেভেল $6,946 অতিক্রম করানো। ঐ লেভেল ব্রেক করলে মার্কেটে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত পাওয়া যাবে এবং সূচকটির মূল্যের $6,961-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সূচকটির মূল্যকে $6,975-এর ওপর ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের প্রেক্ষিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে, সূচকটির দর $6,930-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করলে সূচকটির দর দ্রুতই $6,914 পর্যন্ত নেমে যেতে পারে এবং $6,896-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/437586
SumonIslam
2026-02-10, 04:22 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১০ ফেব্রুয়ারি : S&P 500 এবং নাসডাক সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে
http://forex-bangla.com/customavatars/66076601.jpg
গত শুক্রবার মার্কিন ইকুইটি সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়। S&P 500 সূচক 0.47% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.90% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.04% বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তিভিত্তিক স্টকগুলোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ফলে ইকুইটি মার্কেটের উত্থান আরও গতিশীল হয়েছে, যা এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্ভূত অনিশ্চয়তাকে কিছুটা শিথিল করেছে। বিশ্বব্যাপী ইকুইটিগুলোর অন্যতম বিস্তৃত সূচক MSCI অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স 0.2% বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, এবং সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের মতো প্রযুক্তিভিত্তিক শেয়ারের মূল্যের বৃদ্ধির সহায়তায় এশিয়ার স্টক মার্কেট সূচক 1.1% বেড়ে সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেছে। অন্য দিকে, প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে চীনা কর্তৃপক্ষ দেশটির ব্যাংকগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত করার পরামর্শ দেয়ায় ইউয়ানের দর ২০২৩ সালের মে মাসের পর থেকে সর্বোচ্চ লেভেলে উঠে আসে। ফলশ্রুতিতে ডলারের দরপতন ঘটে, এবং দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর মুনাফা গ্রহণের প্রবণতার কারণে স্বর্ণের দরপতন ঘটেছে; রূপার মূল্যও কমেছে। ঐতিহাসিক দরপতন পর মার্কেটের সার্বিক পরিস্থিতি এখনো স্পষ্ট না হওয়ায় মূল্যের ওঠানামার মাঝে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন—স্বর্ণ ও রূপার মূল্যে এরই প্রতিফলন দেখা গেছে। স্টক মার্কেটের এই উত্থানের ফলে এআই খাতে বাড়তি বিনিয়োগ নিয়ে আশংকা কমে এসেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে—গত দুই সপ্তাহে এ সংক্রান্ত উদ্বেগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল এবং সফটওয়্যার ডেভেলপারদের উপর চাপ সৃষ্টি করেছিল, সেই চাপ কিছুটা হ্রাস পাচ্ছে। একই সময়ে, ট্রেডাররা এখন গুরুত্বপূর্ণ মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনগুলোর জন্য অপেক্ষা করছেন যা সুদের হার নিয়ে ফেডের অবস্থানের পরিবর্তন ঘটাতে পারে। বিশেষত সাম্প্রতিককালে মার্কেটে পরিলক্ষিত কিছু অতিরিক্ত উদ্বেগ দূর হয়েছে, বিশেষ করে উচ্চ-মূল্যায়িত এআই প্রযুক্তিভিত্তিক খাত নিয়ে। পজিশনিং এখন স্পষ্ট হচ্ছে, ঝুঁকি গ্রহণের প্রবণতা তুলনামূলকভাবে যৌক্তিক পর্যায়ে রয়েছে, এবং মার্কেটে একটি কার্যকর ভিত্তির সাথে এই পর্যায়ে শুরু হচ্ছে। মার্কিন সামষ্টিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল স্টক মার্কেটে আরও ক্রয়ের প্রবণতা সৃষ্টি করতে পারে। ডলারের ওপর ক্রমান্বয়ে নেতিবাচক প্রভাব জমা হচ্ছে, এবং চীনের পক্ষ থেকে দেশটির ব্যাংকগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত করার নির্দেশনা একটি ইঙ্গিত যে মার্কিন অ্যাসেটগুলো আগের তুলনায় কম আকর্ষণীয় হয়ে পড়ছে। চীনের অভ্যন্তরে মার্কিনভিত্তিক বন্ড থেকে সরে এসে বিনিয়োগে বৈচিত্রকরণ বাড়ার প্রেক্ষাপটে ইউয়ানের দর বৃদ্ধি পেয়েছে। এর ফলে চীনের দেশীয় অ্যাসেটে বিনিয়োগ ফিরে আসার প্রবণতা ত্বরান্বিত হতে পারে, যা মৌলিকভাবে ইউয়ানের জন্য সহায়ক হবে। জাপানি ইয়েনের দরও প্রায় 0.4% বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিরঙ্কুশ বিজয়ের পরে জাপানী ইয়েন ডলার প্রতি 155-এর কাছাকাছি ট্রেড করা হচ্ছে। বিটকয়েনের মূল্য $70,000 লেভেলের নিচে নেমে গেছে।
http://forex-bangla.com/customavatars/1066451280.jpg
S&P 500-এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী ক্রেতাদের জন্য আজকের প্রধান কাজ হলো সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $6,961 অতিক্রম করানো। ওই লেভেল অতিক্রম করলে আরও উর্ধ্বমুখী প্রবণতার সংকেত পাওয়া যাবে এবং $6,975-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাবে। ক্রেতাদের জন্য আরেকটি অগ্রাধিকার হলো সূচকটির মূল্যকে $6,989-এর ওপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের পটভূমিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,946-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটি দ্রুত $6,930-এ নেমে যেতে পারে এবং পরবর্তীতে $6,914-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/437700
BDFOREX TRADER
2026-02-17, 06:46 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৭ ফেব্রুয়ারি: S&P 500 এবং নাসডাক সূচকে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শুরু হয়েছে
http://forex-bangla.com/customavatars/1273206510.jpg
গতকাল ছুটির কারণে মার্কিন স্টক মার্কেট বন্ধ ছিল। আজ প্রধান মার্কিন স্টক সূচকসমূহের ফিউচার্সে ব্যাপক নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শুরু হয়েছে, যা ইঙ্গিত দেয় যে ছুটির পর ওয়াল স্ট্রিটে বহু সপ্তাহ ধরে চলমান প্রযুক্তিভিত্তিক স্টকের মূল্যের নিম্নমুখী প্রবণতা আবারও ফেরত আসতে পারে। ট্রেজারি বন্ড সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে এবং মূল্যবান ধাতুগুলোর দরপতন হয়েছে। গত দুই সপ্তাহ ধরে দরপতনের শিকার S&P 500-এর ফিউচার্সে লেনদেন শুরু হওয়ার পর প্রায় 0.5% হ্রাস পেয়েছে। অন্যদিকে নাসডাক 100-এর ফিউচার্স প্রায় 0.9% হ্রাস পেয়েছে। প্রযুক্তি খাতভিত্তিক নাসডাক সূচক ধারাবাহিকভাবে তৃতীয় সপ্তাহের মতো দরপতনের শিকার হচ্ছে এবং চলতি বছরে মোটামুটি প্রায় 2% হ্রাস পেয়েছে। স্বল্প ট্রেডিং ভলিউমের কারণে এশীয় স্টক মার্কেটেও নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে, যা প্রায় 0.2% হ্রাস পেয়েছে, কারণ চীন, হংকং ও আঞ্চলিক অনেক এক্সচেঞ্জ স্থানীয় চন্দ্রভিত্তিক নববর্ষের ছুটির কারণে বন্ধ রয়েছে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের প্রেক্ষিতে ১০-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড প্রায় দুই বেসিস পয়েন্ট কমে 4.03%-এ নেমে এসেছে। তেল মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে একটি গুরুত্বপূর্ণ পরিবহন অঞ্চলের কাছে ইরানের নৌবাহিনীর সামরিক মহড়া ভূ-রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের মধ্যে মূল্যবান ধাতুগুলোরও দরপতন হয়েছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ট্রেডারদের বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে যদি ইরান আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত করার ব্যাপারে কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে ইরানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে —এ ধরনের মন্তব্য ঝুঁকি গ্রহণের প্রবণতার উপর প্রভাব ফেলে থাকে। আজ ফেডের সদস্যদের বক্তৃতাও নির্ধারিত রয়েছে। আজ ফেডের গভর্নর মাইকেল বার ভাষণ দেবেন এবং প্রত্যাশা করা হচ্ছে যে তিনি সম্প্রত প্রকাশিত শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলে পর্যালোচনা করবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনা করবেন। পরবর্তীতে সান ফ্রান্সিসকো ফেডের প্রেসিডেন্ট মেরি ডালিও বক্তৃতা দেবেন। শ্রমবাজার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা নির্ধারণে সবচেয়ে স্পষ্ট সূচক হিসেবে রয়েছে গেছে; বছরের শুরুতে দেশটির শ্রমবাজার সহনশীলতা প্রদর্শন করেছে তবে এখনও মুদ্রাস্ফীতি উর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে। বার সাম্প্রতিক প্রতিবেদনগুলোর ফলাফল সম্পর্কে আলোচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এআই খাত ও কর্মসংস্থান, বেকারত্ব এবং মজুরি সংক্রান্ত প্রতিবেদন নিয়ে তার ব্যাখ্যা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে। কমোডিটি মার্কেটে মূল্যবান ধাতুগুলো দরপতনের শিকার হয়েছে। স্বর্ণের স্পট মূল্য প্রায় $4,900/oz এরিয়ার কাছাকাছি পৌঁছেছে গিয়েছে, রূপার প্রায় 3.1% এবং প্লাটিনামের প্রায় 2% দরপতন হয়েছে। বিটকয়েনের মূল্যও হ্রাস পেয়ে প্রায় $68,200-এর কাছাকাছি ট্রেড করেছে।
http://forex-bangla.com/customavatars/1601254041.jpg
S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হলো সূচকটির মূল্যকে পুনরায় $6,819-এর রেজিস্ট্যান্স লেভেলে নিয়ে আসা। ওই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়ে কনসোলিডেশন হলে সূচকটির মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে এবং $6,837-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $6,854-এর ওপরে বজায় থাকলে মার্কেটের বুলিশ প্রবণতা আরো শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়ে মার্কেটে নিম্নমুখী প্রবণতা দেখা যায় তাহলে সূচকটির মূল্য $6,801-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে দ্রুতই ইন্সট্রুমেন্টটির দর $6,784-এ নেমে যাবে এবং $6,769-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438298
Rakib Hashan
2026-02-20, 05:28 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২০ ফেব্রুয়ারি: S&P 500 ও নাসডাক সূচকে নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে
http://forex-bangla.com/customavatars/1199132817.jpg
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে সামান্য নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক প্রায় 0.28% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 0.31% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ প্রায় 0.54% হ্রাস পেয়েছে। তেলের দর ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে, অপরদিকে ইরানকে ঘিরে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মনোভাব প্রভাবিত হওয়ায় স্টক সূচকগুলো সামান্য নিম্নমুখী হয়েছে। এশিয়ার স্টক সূচকগুলোও ওয়াল স্ট্রিটকে অনুসরণ করে দরপতনের শিকার হয়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে প্রচলিতভাবেই এনার্জি মার্কেট প্রভাবিত হয়েছে, ফলাফল তেলের মূল্য তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে এবং তা স্টক মার্কেটের সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করেছে। আপেক্ষিকভাবে স্থিতিশীল জ্বালানি মূল্যের সঙ্গে অভ্যস্ত বিনিয়োগকারীদের এখন পোর্টফোলিও ও প্রত্যাশা পুনর্মূল্যায়ন করতে হচ্ছে, সম্ভাব্য সরবরাহ বিঘ্ন ও আরও মূল্যবৃদ্ধির ঝুঁকি বিবেচনায় নিতে হচ্ছে। একই সময়ে, স্টক সূচকগুলোতে সামান্য দরপতন হতে দেখা গেছে। এই প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশ নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রতিফলন ঘটায়। যদি মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ে তাহলে তেলের দাম আরও বেড়ে যেতে পারে এবং স্টক মার্কেটে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে কূটনৈতিক প্রচেষ্টা ও সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে স্টক মার্কেটে কারেকশন ও ইতিবাচক প্রবণতা ফিরে আসতে পারে।আজ ব্রেন্ট ক্রুডের দর 0.5% বেড়েছে এবং ব্যারেল প্রতি $72-এ পৌঁছেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে পারমাণবিক কর্মসূচী নিয়ে চূড়ান্ত চুক্তি করতে ইরানের হাতে সর্বোচ্চ 15 দিন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী জমা করছে। এর ফলে এ সপ্তাহে তেলের দর ইতোমধ্যেই 6%-এর বেশি বেড়েছে।
http://forex-bangla.com/customavatars/602997802.jpg
মার্কেটে সতর্কাবস্থা বিরাজ করছে কারণ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন ঝুঁকি সৃষ্টি করেছে, যা স্টক মার্কেটের পুনরুদ্ধার প্রক্রিয়া থামিয়ে দিয়েছে এবং ঝুঁকি গ্রহণের প্রবণতা কমিয়ে দিয়েছে। নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার শুরু হলে স্টক মার্কেটের পুনরুদ্ধার প্রক্রিয়া বিঘ্নিত করতে পারে, যা কয়েক সপ্তাহের অস্থিরতার পর গতিশীলতা অর্জন করতে শুরু করেছিল—যা বিভিন্ন খাতে ও কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাড়তি বিনিয়োগের উদ্বেগজনক প্রভাবের ছিল।টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, S&P 500 সূচকের ক্রেতাদের জন্য আজ প্রধান কাজ হবে সূচকটির মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,883 অতিক্রম করানো। এই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সংকেত দেবে এবং পরবর্তীতে $6,896-এর লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করে দেবে। ক্রেতাদের জন্য আরেকটি প্রধান অগ্রাধিকার হবে সূচকটির $6,914-এর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা, যা তাদের অবস্থানকে শক্তিশালী করবে। যদি মার্কেটে ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে আসে, সূচকটির দর $6,871-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে সূচকটি নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,854-এ নেমে যেতে পারে এবং এরপর $6,837-এর দিকে দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438640
Montu Zaman
2026-02-23, 07:03 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৩ ফেব্রুয়ারি: S&P 500 ও নাসডাক সূচক নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে
http://forex-bangla.com/customavatars/1711467006.jpg
গত শুক্রবার মার্কিন স্টক সূচকগুলো দৃঢ় প্রবৃদ্ধি প্রদর্শন করেছে। S&P 500 সূচক প্রায় 0.69% বৃদ্ধি পেয়েছে, নাসডাক 100 সূচক 0.90% বৃদ্ধি পেয়েছে, এবং ডাও জোন্স সূচক প্রায় 0.47% বৃদ্ধি পেয়েছে। তবে আজ সকাল স্টক সূচকগুলো ফিউচার্সের দরপতন হচ্ছে, কারণ মার্কিন বাণিজ্যনীতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় মার্কিন অ্যাসেটগুলোর প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত করেছে এবং বৈশ্বিক পর্যায়ে অস্থিরতা বাড়ার ঝুঁকি বৃদ্ধি করেছে। মার্কিন সূচক ফিউচার্স প্রায় 0.5%–0.9% কমে গেছে। গত সপ্তাহে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার পর ইয়েন, সুইস ফ্রাঙ্ক এবং ইউরোর দর মার্কিন ডলারের বিপরীতে বৃদ্ধি পেয়েছে। বিটকয়েনের মূল্য প্রায় 5% কমে $65,000-এর নিচে নেমে এসেছে, যখন স্বর্ণ ও রৌপ্যের দর সামান্য বৃদ্ধি পেয়েছে। ট্রেডিংয়ে ঝুঁকি গ্রহণের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে কারণ যুক্তরাষ্ট্রে সুরক্ষাবাদী নীতির তীব্রতা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফিউচার্সের দরপতন ইঙ্গিত দেয় যে বৈশ্বিক বাজারগুলোতে ইতিমধ্যে নতুন বাণিজ্য উত্তেজনার সম্ভাব্য নেতিবাচক পরিণতি — অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থরতা, কোম্পানিগুলোর দুর্বল মুনাফা ও বৈশ্বিক সাপ্লাই চেইনে বিঘ্নতার বিষয়গুলো — মূল্যায়ন করা হচ্ছে এবং বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও পুনর্বিবেচনা করছে। উল্লেখ্য যে গত সপ্তাহের শেষভাগে, সুপ্রিম কোর্ট আরোপিত বাণিজ্য শুল্ক অবৈধ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন তিনি বাণিজ্য নীতিমালায় কঠোর অবস্থান বজায় রাখতে অন্যান্য কর্তৃত্ব ব্যবহার করবেন। শনিবার তিনি সেই শুল্ক 15% পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন, যা নতুন করে অর্থনৈতিক অস্থিরতা উস্কে দিয়েছে। সোমবার এশিয়ান ইক্যুইটিগুলো প্রায় 1% বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে প্রযুক্তি খাতভিত্তিক শেয়ার মূল্য বৃদ্ধির দিক থেকে নেতৃস্থানীয় অবস্থানে ছিল, কারণ প্রত্যাশা করা হচ্ছিল যে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শেষ পর্যন্ত চীন ও ভারতসহ বৃহৎ আঞ্চলিক অর্থনীতিগুলোর জন্য ইতিবাচক হতে পারে—যে দেশগুলো শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
http://forex-bangla.com/customavatars/1024673756.jpg
তবুও, বিনিয়োগকারীরা ট্রাম্পের নতুন বাণিজ্য পরিকল্পনার বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে এবং এর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছেন, কারণ এটি শুধুমাত্র মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ফেডের আর্থিক নীতিমালার উপর নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও কর্পোরেট মুনাফার উপরও প্রভাব বিস্তার করবে। এই প্রেক্ষাপটে বাণিজ্য নীতিমালা সংক্রান্ত অনিশ্চয়তা পুনরায় মার্কিন অ্যাসেটগুলোর জন্য নেতিবাচক কারণ হিসেবে কাজ করছে। আজ সকালে ডলারের দরপতন অব্যাহত থাকতে পারে এবং মার্কিন ইক্যুইটি ফিউচার্সেও আরও দরপতন দেখা যেতে পারে। S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, ক্রেতাদের অবিলম্বে সূচকটির মূল্যকে $6,871-এর রেজিস্ট্যান্স লেভেল অতিক্রম করাতে হবে। ওই লেভেল ব্রেক করে উপরে উঠলে অতিরিক্ত উর্ধ্বমুখী প্রবণতার নিশ্চয়তা পাওয়া যাবে এবং সূচকটির মূল্যের $6,883 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $6,896 অতিক্রম করলে ক্রেতাদের অবস্থান আরো শক্তিশালী হবে। দরপতনের ক্ষেত্রে, সূচকটির দর প্রায় $6,854-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়া উচিৎ। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির দর সম্ভাব্যভাবে $6,837 পর্যন্ত নেমে যেতে পারে এবং $6,819 এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438782
DhakaFX
2026-02-24, 06:48 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২৪ ফেব্রুয়ারি: S&P500 ও নাসডাক সূচকে তীব্র দরপতন পরিলক্ষিত হয়েছে
http://forex-bangla.com/customavatars/1995732633.jpg
মার্কিন সেশনে যুক্তরাষ্ট্রের প্রধান স্টক সূচকগুলোতে তীব্র নিম্নমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 1.04% হ্রাস পেয়েছে, নাসডাক 100 সূচক 1.13% হ্রাস পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 1.66% হ্রাস পেয়েছে। যেখানে মার্কিন স্টক মার্কেট নিম্নমুখী প্রবণতার মধ্যে আটকে আছে, সেখানে চীনের স্টক সূচকগুলো লুনার নিউ ইয়ারের ন'দিনের ছুটি শেষে ট্রেডাররা ফিরে আসার পর পুনরুজ্জীবিত হচ্ছে। কয়েকটি কারণে এই বিপরীতমুখী প্রবণতা সৃষ্টি হয়েছে। একদিকে, যুক্তরাষ্ট্রে শুল্ক হ্রাস করার সম্ভাবনা নিয়ে আশাবাদ রয়েছে, যা বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে পারে। অন্যদিকে, দেশীয় প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দেওয়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এই সমন্বিত কারণগুলো ঐতিহ্যগতভাবে চীনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উৎসবকালীন ব্যয়ের মিশ্র সংকেতগুলোকে নিরপেক্ষ করতে পারে। CSI 300 সূচক, যা শাংহাই ও শেনঝেন এক্সচেঞ্জে তালিকাভুক্ত 300টি বৃহত্তম কোম্পানিগুলোকে পর্যবেক্ষণ করে, মঙ্গলবার লেনদেন শেষে 1% প্রবৃদ্ধি প্রদর্শন করেছে। বিশেষ করে প্রযুক্তিভিত্তিক স্টকগুলো মার্কেটে সেরা ফলাফল প্রদর্শন করেছে, যা নির্দেশ করে যে বিনিয়োগকারীরা উদ্ভাবনের ওপর বাজি রাখছেন এবং সামগ্রিকভাবে অনিশ্চয়তা সত্ত্বেও চীনের প্রযুক্তি খাতের সম্ভাবনার উপর আস্থা রাখছেন। অন্যদিকে, সোমবার তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা পর হংকংয়ের স্টক সূচকগুলো কিছুটা দরপতনের শিকার হয়েছে। এটি সম্ভবত আগের দিনের ট্রেডিংয়ের ফলে প্রাপ্ত মুনাফা তুলে নেওয়ার প্রতিফলন ঘটাচ্ছে, বা বৈশ্বিক অর্থনৈতিক সংকেতগুলোর প্রতি হংকংয়ের স্টক মার্কেটের আপেক্ষিক সংবেদনশীলতার পরিচয় হতে পারে। তবু চীনে বিস্তৃতভাবে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে, যা আরও পুনরুদ্ধারের প্রত্যাশা গঠনে প্রভাব ফেলতে পারে। চীনা বিনিয়োগকারীরা স্পষ্টভাবেই গত শুক্রবারের মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে—যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক বাতিল করা হয়েছিল—স্বাগত জানিয়েছে। যদিও পরবর্তীতে ট্রাম্প বিশ্বব্যাপী 15% হারে শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন, মরগ্যান স্ট্যানলি ধারণা করছে যে চীনা পণ্যের উপর গড় শুল্ক 32% থেকে 24%-এ নেমে আসবে। অলস্প্রিং গ্লোবাল ইনভেস্টমেন্ট জানিয়েছে, "শুল্ক সম্পর্কিত সুপ্রিম কোর্টের রায়ের পর চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনায় দৃঢ় অবস্থানে রয়েছে। 2026 সালের স্প্রিং ফেস্টিভ্যাল চলাকালে প্রযুক্তি খাতের প্রদর্শিত ইতিবাচক অগ্রগতির সংকেতগুলোর কারণে চীনা নববর্ষের পর খুচরা বিনিয়োগকারীদের মনোভাব ইতিবাচক হয়েছে।" আশ্চর্যজনকভাবে, এ বছর মার্কেটের নির্দিষ্ট সেগমেন্ট—ক্যারিয ার-রকেট ডেভেলপারদের থেকে AI অ্যাপ কোম্পানিগুলো পর্যন্ত—সেখানে অনুমানভিত্তিক আশাবাদ কমানোর প্রচেষ্টার ফলে চীনের শেয়ারগুলো বৈশ্বিক প্রতিদ্বন্দীদের তুলনায় পিছিয়ে ছিল।
http://forex-bangla.com/customavatars/1012021720.jpg
S&P 500-এর টেকনিক্যাল চিত্র আজ ক্রেতাদের প্রধান কাজ হল সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল 6,854 অতিক্রম করানো। তা হলে আরও উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা রয়েছে এবং সূচকটির মূল্যের 6,871-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ক্রেতাদের জন্য আরেকটি অগ্রাধিকার হলো সূচকটির মূল্যকে 6,883-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। দরপতনের ক্ষেত্রে, ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাসের প্রেক্ষাপটে সূচকটির মূল্য 6,837 এরিয়ায় থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত সূচকটির মূল্য 6,819-এর দিকে নেমে যেতে পারে এবং 6,801-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438906
BDFOREX TRADER
2026-03-10, 06:46 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট: S&P 500 ও নাসডাক সূচক ঊর্ধ্বমুখী হয়ে পূর্ববর্তী দরপতন পুষিয়ে নিচ্ছে
http://forex-bangla.com/customavatars/1406065890.jpg
গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। S&P 500 সূচক 0.83% বৃদ্ধি পেয়েছে, নাসডাক 100 সূচক 1.38% বৃদ্ধি পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.94% বৃদ্ধি পেয়েছে। এশিয়ার ইক্যুইটি মার্কেটগুলোতেও শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব প্রতিফলিত করে। তেলের ব্যাপক দরপতনের পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়—যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত শীঘ্রই শেষ হতে পারে বলে ইঙ্গিত দেন। এই সংবাদই গত সপ্তাহের শুরুতে মার্কেটে পরিলক্ষিত উদ্বেগগুলো হ্রাস করেছে যা ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর ব্যাপক দরপতন ঘটিয়েছে। সাময়িকভাবে হলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা শিথিল হওয়ার সম্ভাবনা অবিলম্বে বৈশ্বিক ফাইন্যান্সিয়াল মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলেছে। সামরিক সংঘাতের তীব্রতা ও জ্বালানি সরবরাহের বিভ্রাটের ঝুঁকির সম্ভাব্যতা থেকে বিনিয়োগকারীরা পুনরায় স্বস্তির নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে। যারা সাইডলাইনে বসে ছিল বা ঝুঁকিপূর্ণ অ্যাসেট বিক্রি করেছিল, তারা সতর্ক আশাবাদের সাথে মার্কেটে ফিরে আসতে শুরু করেছে। তেলের দরপতন একটি মূল কারণ ছিল, যা বৈশ্বিক অর্থনীতির ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছে। এর ফলে জ্বালানি খরচের প্রতি সংবেদনশীল কোম্পানিগুলোর দৃশ্যমান অবস্থা উন্নত হয় এবং ভোক্তাদের জন্য কিছু স্বস্তি আসে। জ্বালানির দাম কমলে তা ভোক্তা ব্যয়কে সহায়তা করতে পারে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রত্যাশাকে স্তিমিত করতে পারে, যা স্টক মার্কেটের সামগ্রিক পরিস্থিতির জন্য ইতিবাচক। MSCI এশিয়া-প্যাসিফিক সূচক প্রায় 3% বেড়েছে, যেখানে প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলো দর বৃদ্ধির দিক থেকে শীর্ষস্থানীয় অবস্থানে ছিল। ইউরোপীয় স্টক মার্কেটগুলোতেও উর্ধ্বমুখী প্রবণতার সাথে সেশন শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্রেন্ট ক্রুডের দর প্রায় 6.1% কমে ব্যারেল প্রতি $92.90-এ নেমে এসেছে, যদিও দিনের শুরুতে 11% পর্যন্ত দরপতনের শিকার হয়েছিল। তবুও মঙ্গলবারের দরপতনের পরও বছরের শুরু থেকে তেলের দর এখনও 50%-এরও বেশি বৃদ্ধি প্রদর্শন করে আছে। ট্রাম্প আরো বলেছেন যে তিনি তেলের ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেবেন এবং হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে মার্কিন নৌবাহিনী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেবেন। তিনি বলেছিলেন, ইরান যদি তেল পরিবহনে বিঘ্ন ঘটায় তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এসব তীব্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সংবাদ শিরোনামের প্রতি ট্রেডাররা কতটা সংবেদনশীল হয়ে উঠেছে তা পুনরায় প্রতিফলিত করে। অ্যাসেটগুলোর মধ্যে উচ্চমাত্রার অস্থিরতা বজায় রয়েছে—মার্কেটের ঝুঁকি সূচকটি গতবছর ট্রাম্প বিশ্বব্যাপী শুল্ক আরোপ করার সময় পরিলক্ষিত স্তরের কাছাকাছি অবস্থান করছে। পেপারস্টোন গ্রুপের বিশ্লেষকদের মতে, এই ফলাফল ব্যাপকভাবে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতার পরে পুনরুদ্ধারমূলক ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত বহন করে—সরাসরি ঝুঁকিপূর্ণ অ্যাসেটের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা নয়।
http://forex-bangla.com/customavatars/1353804486.jpg
S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, ক্রেতাদের নিকট-মেয়াদে সূচকটির রেজিস্ট্যান্স লেভেল $6,784 অতিক্রম করাতে হবে, যা নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করে $6,801 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে।সূচকটির দর $6,819-এর উপরে ধরে রাখতে পারলে বুলিশ প্রবণতা আরও শক্তিশালী হবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, সূচকটির দর প্রায় $6,769-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়া উচিত। সেই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত এই ট্রেডিং ইন্সট্রুমেন্টটির দর $6,756-এ নেমে আসবে এবং $6,743 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/440071
Tofazzal Mia
2026-03-25, 07:24 PM
২৫ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?
http://forex-bangla.com/customavatars/2146284726.jpg
সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: বুধবার অল্প কয়েকটি সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে। সামগ্রিক তালিকা থেকে আমরা কেবলমাত্র যুক্তরাজ্যের ভোক্তা মূল্য সূচকটিকে আলাদা করে তুলে ধরতে পারি, যা ভোরবেলা প্রকাশিত হবে। এই প্রতিবেদনটির ফলাফল ব্যাংক অব ইংল্যান্ডের (BOE) আর্থিক নীতিমালার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে ফেব্রুয়ারির ফলাফল সম্ভবত মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। মার্কেটের ট্রেডাররা অপেক্ষা করছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং জ্বালানি মূল্যের অভূতপূর্ব বৃদ্ধির প্রতিক্রিয়া ব্রিটেনের (এবং কেবল ব্রিটেনেরই নয়) মুদ্রাস্ফীতি কেমন আসে। মার্চে মুদ্রাস্ফীতি কতটা বৃদ্ধি পায় তা ব্যাংক অব ইংল্যান্ডের এপ্রিলের বৈঠকের সিদ্ধান্ত নির্ধারণ করবে। যাইহোক আমরা আবারও বলছি যে আজকের প্রতিবেদনটিতে কেবল ফেব্রুয়ারির উপাত্ত অন্তর্ভুক্ত থাকবে। জার্মানিতে বিজনেস সেন্টিমেন্ট সূচক প্রকাশিত হবে, আর আজ মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন কোনো সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে না। ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: বুধবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মাঝে ইসিবির প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেইনের এবং ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের বক্তৃতা লক্ষ্যণীয়। তবে গত সপ্তাহে তিনটি কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা সম্পর্কে মার্কেটের ট্রেডাররা ব্যাপক তথ্য পেয়ে গেছে। আমরা জানতে পেরেছি যে ফেডারেল রিজার্ভ সম্ভবত ২০২৬ সালের ডিসেম্বরে আগে সুদের হার পুনরায় হ্রাস করা শুরু করবে না, অন্যদিকে যদি মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হয় তাহলে ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ড কঠোর আর্থিক নীতিমালা প্রণয়নে প্রস্তুত। তিনটি কেন্দ্রীয় ব্যাংকই আশা করছে যে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ভোক্তা মূল্য সূচক বাড়বে, যা তেল ও গ্যাসের দামে অভূতপূর্ব বৃদ্ধি ঘটিয়েছে। সুতরাং নিকট ভবিষ্যতে মুদ্রাস্ফীতি প্রতিবেদনগুলোর ফলাফল কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক নীতিমালা নির্ধারণ করবে। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বা মধ্যপ্রাচ্য সম্পর্কে কোনো নতুন সংবাদ পাওয়া যায়নি, এবং মার্কেটের ট্রেডাররা সোমবার ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে পারছে না। উপসংহার: চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটের ট্রেডাররা যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ যেকোনো সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস পেতে পারে। আজ ইউরো 1.1584-1.1591 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3403-1.3407 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন কারেন্সির মূল্যের শক্তিশালী ও টেকসই বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না (শুধু ভূ-রাজনীতিই নয়, সকল বিষয় বিবেচনায়), এবং গত সপ্তাহ ও চলতি সপ্তাহের শুরুতে সেই ভিত্তি আরও নাজুক হয়ে গেছে।
http://forex-bangla.com/customavatars/1669276170.jpg
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/441510
Rassel Vuiya
2026-03-30, 07:49 PM
http://forex-bangla.com/customavatars/1728744690.jpg
ওয়াল স্ট্রিট নিয়ন্ত্রক সংস্থার জনবল কমেছে ১৮%
বড় ধরনের জনবল সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গৃহীত কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাই নীতির ফলে গত সেপ্টেম্বর নাগাদ সংস্থাটির প্রায় ১৮ শতাংশ কর্মী চাকরি ছেড়েছেন। গত শুক্রবার দেশটির সরকারি তদারকি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিট অফিসের (জিএও) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের নির্দেশে নেয়া ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ায় এসইসির বিনিয়োগ ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার তদারকি বিভাগগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জিএওর আর্থিক বাজার ও কমিউনিটি ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান মাইকেল ক্লেমেন্টস জানান, জনবল কমে যাওয়ায় এসইসিতে কাজের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেক অভিজ্ঞ কর্মী চলে যাওয়ায় সংস্থাটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দক্ষতা হারাচ্ছে বলেও কর্মীরা অভিযোগ করেন। বাজার বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় সরকারের অন্যান্য দপ্তরে গড়ে ১২ শতাংশ জনবল কমলেও এসইসির ক্ষেত্রে এ হার অনেক বেশি।
রয়টার্সের গত বছরের এক প্রতিবেদন অনুযায়ী, মে নাগাদ এসইসির প্রায় ৬০০ কর্মী (মোট জনবলের ১২ শতাংশ) স্বেচ্ছায় অবসরের সুযোগ নেন। তবে সেপ্টেম্বরের মধ্যে আরো ২৭০ জন কর্মী স্বাভাবিক প্রক্রিয়ায় বা পদত্যাগের মাধ্যমে সংস্থাটি ত্যাগ করেন। ফলে ২০২৫ অর্থবছর শেষে মোট জনবল হ্রাসের পরিমাণ দাঁড়ায় ১৮ শতাংশে। তবে এসইসির একজন মুখপাত্র শুক্রবার দাবি করেন, সংস্থাটির কাছে পর্যাপ্ত জনবল ও সম্পদ রয়েছে।
বর্তমান চেয়ারম্যান পল অ্যাটকিনস যথাসময়ে প্রয়োজনীয় নিয়োগ নিশ্চিত করতে কাজ করছেন। সংস্থাটির মতে, অভিজ্ঞদের চলে যাওয়া নতুন মেধাবী কর্মীদের জন্য সুযোগ তৈরি করেছে, যারা বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারের শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
অন্যদিকে সমালোচকরা সতর্ক করে বলেছেন, এমন গণহারে কর্মী কমে যাওয়ায় বাজার তদারকি এবং যেকোনো আর্থিক সংকট মোকাবেলায় এসইসির সক্ষমতা ঝুঁকির মুখে পড়তে পারে।
SumonIslam
2026-03-31, 07:57 PM
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৩১ ,মার্চ: ট্রাম্প ইরানের সাথে সমঝোতার ইঙ্গিত দেয়ায় S&P 500 ও নাসডাক সূচক পুনরুদ্ধার করেছে
http://forex-bangla.com/customavatars/761533205.jpg
গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.39% হ্রাস পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.73% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.11% বৃদ্ধি পেয়েছে। সকালে স্টক মার্কেটের পরিস্থিতি লক্ষ্যণীয়ভাবে পরিবর্তিত হয়: প্রি-ট্রেডিং সেশনে ইকুইটি সূচকের ফিউচার্সের দর বৃদ্ধি পেয়েছে, এবং তেলের দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাঁর সহকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যের কারণে স্টক মার্কেটের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। ওই মন্তব্যে তিনি হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলের ওপর উল্লেখযোগ্য সীমাবদ্ধতা থাকলেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইচ্ছা প্রকাশ করেছেন। মার্কেটের ট্রেডাররা এই বক্তব্যকে স্পষ্টভাবে ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের সংকেত হিসেবে বিবেচনা করেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার সম্ভাবনা এবং হরমুজ প্রণালী হয়ে তেল সরবরাহ ব্যাঘাতের আশঙ্কা জ্বালানি মূল্য বৃদ্ধি মূল কারণ। তেলের দরপতন মানে বর্তমানে ঝুঁকি কমছে—এটি ভূ-রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনার কারণে ঘটেছে।একই সঙ্গে, সাধারণত ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার হ্রাস পেলে ইকুইটি মার্কেট ইতিবাচক সাড়া দেয়। বিনিয়োগকারীরা ইতিবাচক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আশংকা হ্রাসের মধ্যে ঝুঁকি গ্রহণে উৎসাহিত হচ্ছে, যা প্রধান স্টক সূচকগুলোর ফিউচারের দর ঊর্ধ্বমুখী করছে। S&P 500 সূচকের ফিউচার্সের দর 0.8% বেড়েছে, এবং ইউরোপীয় ইকুইটি ফিউচার্সের 0.3% বেড়েছে। তবে এশিয়ার স্টক মার্কেটে সামান্য পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে: MSCI এশিয়া প্যাসিফিক সূচক 1% হ্রাস পেয়েছে এবং অক্টোবর 2008-এর পর থেকে এর সবচেয়ে খারাপ মাসিক রেকর্ডের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েড তেলের দর ব্যারেল প্রতি প্রায় $103-এ অবস্থান করছে। এর আগে এই তেলের দর প্রায় $107 প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছেছিল। ট্রেজারি বন্ডগুলোর দর ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে, এবং মার্কিন ডলার অধিকাংশ G10-ভুক্ত কারেন্সির বিপরীতে দুর্বল হয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সংঘাতের সমাপ্তি ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে এবং পুনরায় হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে—এই গুরুত্বপূর্ণ প্রণালীতে সরবরাহের ব্যাঘাত তেলের দাম বাড়িয়ে দিয়েছিল। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ পুনরায় বৃদ্ধি পেলে তা ভারত ও চীনসহ এশিয়ার বড় আমদানিকারক দেশগুলোকে উপকৃত করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকি সম্পর্কে আশঙ্কা কমাতে সাহায্য করবে।তবে উল্লেখ্য যে গত এক মাসে ট্রাম্প হরমুজ প্রণালী বন্ধের প্রেক্ষিতে প্রকাশ্যে বিভিন্ন রকম ভিন্নমত প্রকাশ করেছেন—যা সামগ্রিক যুদ্ধের ওপর মিশ্র লক্ষ্য ও বার্তার একটি অংশ। কখনো তিনি নির্দিষ্ট সময়ে চ্যানেল খুলে না দেয়া হলে বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়েছিলেন; আবার তিনি চ্যানেলটির গুরুত্ব আপেক্ষিকভাবে কম বলে বর্ণনা করেছেন, জানিয়েছে যে এই প্রণালী বন্ধ থাকার বিষয়টি অন্যান্য দেশগুলোর সমস্যা।
http://forex-bangla.com/customavatars/1303279497.jpg
S&P 500-র টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের আজ প্রধান কাজ হবে সূচকটির নিকটতম রেজিস্ট্যান্স লেভেল $6,385 অতিক্রম করানো। এর ফলে সূচকটির দর আরও ঊর্ধ্বমুখী হবে এবং $6,394-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হবে সূচকটির দর $6,403-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,373-এর আশপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ট্রেডিং ইন্সট্রুমেন্টটির দর $6,364-এ নেমে যেতে পারে এবং পরবর্তীতে $6,355 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442044
Rakib Hashan
2026-04-02, 07:46 PM
http://forex-bangla.com/customavatars/1881295188.jpg
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ২ এপ্রিল: ট্রাম্পের মন্তব্যের প্রভাবে S&P 500 ও নাসডাক সূচকে দরপতন
গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.72% বৃদ্ধি পেয়েছে, আর নাসডাক 100 সূচক 1.16% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.48% বৃদ্ধি পেয়েছে। তবে আজ সকালের চিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল। নতুন চ্যালেঞ্জের উপস্থিতিতে স্টক মার্কেটে হঠাৎ করে নিম্নমুখী প্রবণতা শুরু হয়। প্রধান মার্কিন সূচকের ফিউচার্স দ্রুত দরপতনের শিকার হয়েছে, যা মূল ট্রেডিং সেশনে সম্ভাব্য দরপতনের ইঙ্গিত দেয়। একই সময়ে ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত বন্ডগুলোর দাম বাড়ে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের ব্যাপারে বিবৃতি দেয়ার প্রবণতার পরিবর্তন ঘটে, যা পূর্বের প্রত্যাশা মৌলিকভাবে বদলে দেয়।শান্তি স্থাপনের ইঙ্গিত বা কূটনৈতিক সমাধানের সন্ধানের পরিবর্তে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক কর্মপরিকল্পনা হ্রাস নয় বরং আরও সক্রিয়ভাবে বোমাবর্ষণ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য আক্রমণ বিষয়ক মন্তব্যগুলো বিশেষভাবে উদ্বেগজনক ছিল। ওই ধরনের উত্তেজিত বক্তব্য তৎক্ষণাৎ স্টক মার্কেটের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটায়, ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে মূলধন সরে এসে সুরক্ষামূলক ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ আসতে শুরু করে। এর ঠিক আগেই, $31 ট্রিলিয়নের ট্রেজারি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা থেমে গিয়েছিল, কারণ মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের কর্মসংস্থান ও ভোক্তা ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে—যা ইরান যুদ্ধের সমাপ্তির সম্ভাবনা হ্রাস করেছে এবং ফলশ্রুতিতে ফেডের সুদের হার হ্রাসের সম্ভবনা কমিয়েছে। মার্কেটে ট্রেডিং সেশন শেষের, ট্রেজারির বন্ডের ইয়েল্ডে আগেরদিনের দরপতনের পর তেমন কোনো বদল দেখা যায়নি, সেইসাথে ব্রেন্টের দর সাময়িকভাবে ব্যারেল প্রতি $100-এর নিচে নেমে গিয়েছিল। আজ মধ্যপ্রাচ্যকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে প্রায় নিশ্চিতভাবেই বন্ডের তীব্র দর বৃদ্ধি ঘটবে এবং ইয়েল্ড কমে যাবে। মার্কেটের অন্যান্য খাতে, ব্রেন্ট ক্রুডের দর 6.6% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $108-এ পৌঁছেছে, কারণ চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ রয়েছে—যা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহের অন্যতম প্রধান পরিবহন কেন্দ্র—ফলে তেল উত্তোলন কমে এসেছে। স্বর্ণের দরও প্রায় $4,800 থেকে প্রায় $4,550 পর্যন্ত নেমে যায়, কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা ফেডের আর্থিক নীতিমালার পুনর্মূল্যায়নের সম্ভাবনা বাড়িয়েছে।
http://forex-bangla.com/customavatars/1819979499.jpg
S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির নিকটস্থ রেজিস্ট্যান্স $6,490 অতিক্রম করানো। এটি সূচকতির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনায় সহায়তা করবে এবং $6,505-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে। ক্রেতাদের জন্য সূচকটির দর $6,520-এর উপরে বজায় রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমার ফলে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,473 এরিয়ায় থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে; ঐ লেভেল ব্রেক করলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,457-এ নেমে যাবে এবং $6,441-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হয়ে যাবে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442277
Montu Zaman
2026-04-06, 04:36 PM
http://forex-bangla.com/customavatars/1865380668.jpg
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ৬ এপ্রিল: স্থিতিশীলও আশাবাদের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে প্রবৃদ্ধি বজায় রয়েছে
গতকাল মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে মিশ্র ফলাফল পরিলক্ষিত হয়েছে। S&P 500 সূচক 0.11% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.18% বৃদ্ধি পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.13% হ্রাস পেয়েছে। গত শুক্রবার ছুটির কারণে স্টক মার্কেট বন্ধ ছিল। আজ স্টক সূচকসমূহের ফিউচার্সে ওঠানামা পরিলক্ষিত হচ্ছে এবং তেলের দরপতন হয়েছে। এর মূল কারণ হচ্ছে বিনিয়োগকারীরা জানতে পেরেছেন যে ছয় সপ্তাহব্যাপী চলমান মধ্যপ্রাচ্য সংঘাত কিছুটা প্রশমিত হতে পারে। কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিচ্ছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচক 0.2% বেড়েছে। সূচকটির অন্তর্ভুক্ত দর বৃদ্ধি পাওয়া এবং দরপতনের শিকারের স্টকের সংখ্যা প্রায় সমান ছিল, এবং টেকনোলজি কোম্পানির স্টকগুলো দর বৃদ্ধির দিক থেকে শীর্ষস্থানীয় ছিল । S&P 500 সূচকের ফিউচারস পূর্বের দরপতন কিছুটা পুষিয়ে নিয়ে প্রায় 0.2% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং কয়েকটি আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে এমন প্রতিবেদন মার্কেটে ইতিবাচক আশাবাদ নিয়ে আসে, যা চলমান যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তির দিকে নিয়ে যেতে পারে। আরও অনেক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে এমন প্রতিবেদনগুলোও সহায়ক ছিল, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার থেকে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করার কঠোর হুমকি দিয়েছেন।ব্রেন্ট ক্রুড 2.6% দরপতনের শিকার হয়েছিল এবং পরবর্তীতে প্রায় 0.9% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $110-এর উপরে পৌছেছে, যা দৈনিক সর্বোচ্চ লেভেল $112-এর তুলনায় কম। 10-বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ সামান্য কমে গিয়েছে কারণ মার্কেটের ট্রেডাররা ভূ-রাজনৈতিক ঝুঁকি পুনর্মূল্যায়ন করছে। ফরেক্স মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে: ঝুঁকি গ্রহণের প্রবণতা বৃদ্ধির মাঝেও মার্কিন ডলার মাঝারি চাপের সম্মুখীন হচ্ছে, আর ঐতিহ্যগতভাবে নিরাপদ কারেন্সি হিসেবে বিবেচিত ইয়েন ও সুইস ফ্র্যাঙ্ক কিছুটা দরপতনের শিকার হয়েছে। বিপরীতে, ইউরোজোনের ইতিবাচক অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক ঝুঁকি হ্রাস হওয়ার কারণে ইউরোর দর বৃদ্ধি পেয়েছে শক্তিশালী হয়েছে। ভূ-রাজনৈতিক চাপ নির্দেশক হিসেবে স্বর্ণের মূল্যও নিম্নমুখী হয়েছে। মেব্যাংক সিকিউরিটিজ জানিয়েছে যে এশীয় স্টক মার্কেটে যেকোনো সংকটময় পরিস্থিতি যেমন তেল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা এড়ানো—এমন সংকেতের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই এশিয়ার স্টক মার্কেটে বিশেষ করে সেমিকন্ডাক্টর ও সাইক্লিক্যাল সেক্টরগুলোতে পরিমিত পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে। স্পষ্টতই, ট্রেডাররা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রশমনের সম্ভাবনা সংক্রান্ত যেকোনো সংবাদ শিরোনাম কাজে লাগানোর চেষ্টা করছে, কারণ এতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির শঙ্কা বেড়েছে—যা ফেডের সুদের হার হ্রাসের প্রত্যাশাকে ক্ষুন্ন করেছে। এখনো জ্বালানি খাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে চলমান পরিস্থিতির ওপর ট্রেডারদের মনোযোগ কেন্দ্রীভূত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের তেল সরবাহের মূল সমুদ্রপথ হিসেবে বিবেচিত হয়।
http://forex-bangla.com/customavatars/1648971205.jpg
S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স লেভেল $6,590 অতিক্রম করানো। এর সূচকটির দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে এবং $6,603 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হল সূচকটির দর $6,616-এর উপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,577-এর আশপাশে ক্রেতাদের সক্রিয় হতে হবে। ঐ লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,563-এ নেমে যাবে এবং তারপর $6,552 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442539
Rassel Vuiya
2026-04-08, 10:36 AM
http://forex-bangla.com/customavatars/1985714476.jpg
মার্কিন স্টক মার্কেটের আপডেট: S&P 500 এবং নাসডাক সূচকে বিপদজনক পরিস্থিতি বিরাজ করছে
গতকাল মার্কিন ইকুইটি সূচকগুলোতে উর্ধ্বমুখী প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.44% বেড়েছে, যেখানে নাসডাক 100 সূচক 0.54% বেড়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.36% বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ট্রেডিং সেশনে অস্থিরতার মধ্যে তেলের দামও বৃদ্ধি পেয়েছে, আর স্টক সূচকসমূহের ফিউচার্স মোমেন্টাম হারিয়েছে কারণ ইরানের সাথে শান্তিচুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নির্ধারিত ডেডলাইনের আগে ট্রেডাররা সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সম্ভাব্য নতুন সামরিক উত্তেজনার ঝুঁকি সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনাকে ম্লান করে দিয়েছে। ব্রেন্ট ক্রুডের দর 1.2% বেড়ে ব্যারেল প্রতি $111 ছাড়িয়েছে। সোমবার যুদ্ধবিরতির আশাবাদের কারণে ঊর্ধ্বমুখী প্রবণতার পর বৈশ্বিক ইকুইটি মার্কেটগুলো চাপের সম্মুখীন হয়েছে কারণ যুদ্ধ নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থায় রয়েছে রাখছে। মার্কিন ইকুইটি সূচকের ফিউচার্স প্রায় 0.4% হ্রাস পেয়েছে। এশীয় স্টক সূচকগুলো প্রায় 0.5% ঊর্ধ্বমুখী হয়েছে, যা মূলত প্রযুক্তিভিত্তিক শেয়ারগুলোর নেতৃত্বে হয়েছে—উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যের ছয় সপ্তাহব্যাপী সংঘাতের ওপর এশীয় স্টক মার্কেট অপেক্ষাকৃত কম প্রভাবিত হয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। বিশ্বজুড়ে দৃষ্টি এখনো হরমুজ প্রণালীর ওপর কেন্দ্রীভূত রয়েছে—যা মধ্যপ্রাচ্যের তেলপ্রবাহের প্রধান সমুদ্রপথ—এবং মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যেকোনো শান্তি চুক্তির ক্ষেত্রে এই সমুদ্রপথ জুড়ে নিরবচ্ছিন্ন পরিবহন নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে জেপিমরগ্যান চেজ অ্যান্ড কোং-এর G10-ভুক্ত কারেন্সির ভোলাটিলিটি ইনডেক্স সোমবার 17 বেসিস পয়েন্ট বেড়ে 7.98%-এ পৌঁছেছে, যদিও সূচকটি এখনও সাম্প্রতিক রেঞ্জের মধ্যেই রয়েছে। এটি গ্লোবাল মার্কেটের বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও বিস্তার লাভ করলে ট্রেডাররা তাতে অত্যন্ত সংবেদনশীলভাবে প্রতিক্রিয়া জানাবে, কারণ এটি এখনও মার্কেটে ব্যাপক প্রভাব ফেলছে। ট্রেডাররা সারাদিন সংবাদ শিরোনামের উপর নজর রাখবে, তবে আপাতত এই সংকট সমাধানের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। গতকাল ট্রাম্প আবারও বলেছেন যে ইরানের সাথে আলোচনা ভালভাবে এগুচ্ছে, তবে কাদের সঙ্গে এই আলোচনা হচ্ছে সেটি তিনি নির্দিষ্ট করেননি—অন্যদিকে তেহরান প্রকাশ্যে এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে। অন্য দিকে, স্বর্ণের মূল্যের ওঠানামা অব্যাহত থেকে আউন্স প্রতি $4,650-এর আশেপাশে অবস্থান করছে। 10-বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ এক বেসিস পয়েন্ট বেড়ে 4.34%-এ পৌঁছেছে। বিটকয়েন 1.5%-এরও বেশি দরপতনের শিকার হয়ে প্রায় $68,700-এ অবস্থান করছে।
http://forex-bangla.com/customavatars/1088012800.jpg
S&P 500‑এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের মূল কাজ হবে সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $6,590 অতিক্রম করানো। তা হলে সূচকটির দর আরও ঊর্ধ্বমুখী হবে এবং $6,603‑এর দিকে পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল সূচকটির মূল্য $6,616‑এর ওপরে ধরে রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গেলে নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে সূচকটির দর $6,577-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে; ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,563‑এ নেমে যাবে এবং সম্ভবত $6,552‑এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442658
SaifulRahman
2026-04-13, 04:49 PM
http://forex-bangla.com/customavatars/1386963932.jpg
মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১৩ এপ্রিল: S&P 500 এবং নাসডাক সূচকে নতুন করে দরপতন শুরু হয়েছে
গত শুক্রবার মার্কিন ইক্যুইটি সূচকগুলোতে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.11% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু নাসডাক 100 সূচক 0.35% দরপতনের শিকার হয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ 0.56% হ্রাস পেয়েছে। আজ ইমার্জিং মার্কেট সূচকগুলো তীব্রভাবে নিম্নমুখী হয়েছে, কারণ ইসলামাবাদে মার্কিন-ইরান আলোচনার ব্যর্থতার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার বৃদ্ধির প্রেক্ষাপটে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়েছে। গতকাল পর্যন্ত যে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেটে বিনিয়োগ করার কথা ভাবছিলেন, তারা দ্রুত মূলধন সরিয়ে নিতে শুরু করেছে। বিপরীতে, জ্বালানি তেলের দর স্থিরভাবে বাড়ছে, তবে তা ইক্যুইটি মার্কেটের ব্যাপক লোকসান পোষাতে পারছে না। MSCI ইমার্জিং মার্কেট সূচকটি এশিয়ান ট্রেডিং সেশন প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলোর দরপতনের মধ্যে 1.2% হ্রাস পেয়েছে; দরপতনের শিকার স্টকের তালিকায় স্যামসাং ইলেকট্রনিক্স কোং ও টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের নাম উল্লেখযোগ্য। মার্কিন ডলারের বিপরীতে আঞ্চলিক কারেন্সিগুলো বেশিরভাগই দরপতনের শিকার হয়েছে: ভারতীয় রুপি ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের 0.7%-এর বেশি দরপতন হয়েছে। তবে ইউরোপীয় কারেন্সিগুলোর মধ্যে হাঙ্গেরিয়ান ফরিন্ট ভালো করেছে। মার্কিন-ইরান আলোচনার ব্যর্থতার কারণে বিশ্বব্যাপী সরকারি বন্ডগুলোর ওপরও চাপ সৃষ্টি হয়েছে, যা মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির উদ্বেগকে বাড়িয়েছে জ্বালানি তেলের দর বৃদ্ধি পেয়েছে — মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের নির্দেশ দেওয়ার পর তেলের দর ব্যারেল প্রতি $100 অতিক্রম করেছে — ফলে তেল আমদানিকারী দেশগুলোর, বিশেষ করে এশিয়াতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে যুদ্ধবিরতির ফলে সৃষ্ট আশাবাদের বিপরীতে উত্তেজনা বৃদ্ধির ফলে ইমার্জিং মার্কেটের অ্যাসেটগুলোর পুনরুদ্ধার থেমে গেছে। মুদ্রাস্ফীতি সম্পর্কে বলতে গেলে, যুক্তরাষ্ট্রে মার্চের সর্বশেষ প্রতিবেদনে মুদ্রাস্ফীতির হার অর্থনীতিবিদদের পূর্বাভাসের তুলনায় সামান্য কম এসেছে, মাসিক ভিত্তিতে 0.9% বেড়েযছে। মূল মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়েও কম ছিল এবং এই হার ফেডের কাছে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য স্তর হিসেবে বিবেচিত হচ্ছে। বার্ষিক ভিত্তিতে দেশটির মুদ্রাস্ফীতির হার 2.5% থেকে 2.6%-এ পৌঁছেছে, যা 2.7%-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল। এই ফলাফল ফেডের জন্য উদ্বেগজনক; একদিকে এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পূর্বের প্রচেষ্টা ধীরে ধীরে কাজ করছে তা নিশ্চিত করে, অন্যদিকে মুদ্রাস্ফীতির হার এখনও ফেডের 2%-এর লক্ষ্যমাত্রার উপরে আছে—মুদ্রাস্ফীতি পূর্ণ স্থিতিশীলতার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা কবে থেকে আর্থিক নীতিমালা নমনীয় করতে পারে সেই ইঙ্গিত জানার জন্য অর্থনীতিবিদরা প্রতিটি নতুন প্রতিবেদন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে।
http://forex-bangla.com/customavatars/886259189.jpg
S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির নিকটস্থ রেজিস্ট্যান্স $6,784 অতিক্রম করানো। এটি করতে পারলেই সূচকটির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হবে এবং $6,801-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য সূচকটির দর $6,819-এর উপরে ধরে রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ হবে, যা ক্রেতাদের অবস্থানকে দৃড় করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেলে সূচকটির দর $6,769 এরিয়ায় থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে; ওই লেভেলের নিচে দরপতন ঘটলে দ্রুত ইনস্ট্রুমেন্টটির মূল্য $6,756 পর্যন্ত নেমে যেতে পারে এবং $6,743-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/443161
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.