Log in

View Full Version : স্বর্ণের (xau/usd) ট্রেডিং অ্যানালাইসিস- ২০২৬



SaifulRahman
2026-01-22, 04:03 PM
http://forex-bangla.com/customavatars/1486288385.jpg
স্বর্ণের ট্রেডিং সিগন্যাল, ২১-২৪ জানুয়ারি, ২০২৬: স্বর্ণের মূল্য $4,870-এর (21 SMA - 7/8 মারে) নিচে থাকা অবস্থায় সেল পজিশন ওপেন করুন
$4,888-এর নতুন সর্বকালের সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর পর স্বর্ণের দরপতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং আগামী ঘণ্টাগুলোতে স্বর্ণ তীব্র দরপতনের শিকার হয়ে 6/8 মারে-তে অবস্থিত $4,687-এর দিকে নেমে যেতে পারে। স্বর্ণের মূল্য ডিসেম্বর ২০২৫-এ গঠিত আপট্রেন্ড চ্যানেলের শীর্ষে পৌঁছেছে। XAU/USD পেয়ারের মূল্য সেখানে রিজেকশনের সম্মুখীন হয়েছে। সুতরাং একটি টেকনিক্যাল কারেকশন সম্ভাবনা রয়েছে, যার ফলে স্বর্ণের মূল্য আপট্রেন্ড চ্যানেলের ভিত্তি প্রায় $4,635-এ পৌঁছাতে পারে। H4 চার্টে দেখা যাচ্ছে যে ঈগল ইনডিকেটর এক্সট্রিম ওভারবট লেভেলে পৌঁছেছে, যা দরপতনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতি স্বর্ণের মূল্যের বর্তমান লেভেলে শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দিতে পারে, অথবা এই ইন্সট্রুমেন্টের মূল্য 7/8 মারে-তে অবস্থিত $4,843-এর নিচে নেমে গেলে শর্ট পজিশনে এন্ট্রির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। H4 চার্টে দেখা যাচ্ছে যে স্বর্ণের মূল্য একটি গ্যাপ সিকোয়েন্স রেখে গেছে। আগামী কয়েক দিনে সম্ভবত $4,327-এর দিকে দরপতন ঘটবে, যা জানুয়ারির শুরুতে গঠিত সর্বশেষ গ্যাপকে পূরণ করবে। আগামী কয়েক ঘণ্টার জন্য আমাদের ট্রেডিংয়ের পরিকল্পনা হলে স্বর্ণের মূল্য $4,870-এর নিচে থাকা অবস্থায় স্বর্ণের শর্ট পজিশন ওপেন করা; যেখানে স্বর্ণের মূল্যের $4,820, $4,760 এবং $4,687-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। স্বর্ণের মূল্যের বুলিশ মোমেন্টাম দ্রুত শেষ হতে চলেছে। অতএব, আগামী ঘণ্টাগুলোতে একটি শক্তিশালী টেকনিক্যাল কারেকশন অনিবার্য বলে মনে হচ্ছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/398731

SumonIslam
2026-01-27, 06:33 PM
স্বর্ণের মূল্য $5,000-এর উপরে অবস্থান বজায় রেখেছে
http://forex-bangla.com/customavatars/775869686.jpg
স্বর্ণের মূল্য বাড়ছে এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় দিনের মতো আউন্স প্রতি $5,000 লেভেলের উপরে অবস্থান করেছে। মার্কিন ডলারের দুর্বলতার মধ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি ও সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার বিষয়টি মূল্যবান ধাতুর চলমান মূল্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে। আজ মূল্যবান ধাতু স্বর্ণের দর 1.4% বৃদ্ধি পেয়েছে, যা ধারাবাহিকভাবে টানা সাত দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেয়ার পর এবং ডলার সূচকের আরও পতনের পর স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে এই জল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে ইয়েনের সমর্থনে যুক্তরাষ্ট্র জাপানকে সাহায্য করতে পারে। রূপার দর 7%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য ও ইরানকে ঘিরে সংঘাত আরও তীব্র হলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা আরও বেড়ে যাবে।স্টক মার্কেটের অস্থিরতা ও জাতীয় মুদ্রার দরপতন থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা ক্রমশ স্বর্ণের দিকে ঝুঁকছে, যেটিকে ঐতিহ্যগতভাবে একটি নির্ভরযোগ্য নিরাপদ-বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত মার্কিন ও ইউরোপের সরকারি বন্ডের প্রতি আস্থা হ্রাস স্বর্ণকে মূলধন সুরক্ষার বিকল্প উপায় হিসেবে আকর্ষণীয় করে তুলেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, গত দুই বছরে স্বর্ণের দর দ্বিগুণেরও বেশি বেড়েছে—এটি মার্কেটে আতংকের নির্দেশক হিসেবে মূল্যবান ধাতুর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে। 1979 সালের পর বার্ষিক ভিত্তিতে সবচেয়ে বেশি বৃদ্ধির পর স্বর্ণের দর ইতোমধ্যে এই বছরে 17% বেড়েছে, যা মূলত তথাকথিত ডিপ্রেসিয়েশন ট্রেডিংয়ের কারণে, যেখানে বিনিয়োগকারীরা মুদ্রা ও ট্রেজারি বন্ড থেকে সরিয়ে নেয়। জাপানের বন্ড মার্কেটে ব্যাপক বিক্রির প্রবণতা বড় সরকারি বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতার সাম্প্রতিক উদাহরণ। ইউরোপীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমুন্ডি এসএ-এর তথ্য অনুযায়ী, আমেরিকা অন্য দেশগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক বিনিয়োগকারী ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ কমিয়ে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। আমুন্ডি উল্লেখ করেছে, "দীর্ঘ মেয়াদে, কারেন্সি ও বন্ডের দরপতনের বিরুদ্ধে স্বর্ণের বেশ কার্যকর একটি সুরক্ষার মাধ্যম এবং ক্রয়ক্ষমতা সংরক্ষণের একটি ভাল উপায়।" অনেক বিনিয়োগকারী ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখছেন, কারণ ফেডের পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেই বিষয়টি এখনও অনিশ্চিত। ফেডের চেয়ারম্যান নমনীয় অবস্থান গ্রহণ করলে সুদের হার আরও হ্রাস করা হবে এমন প্রত্যাশা মজবুত হবে, যা সুদ না দেয় এমন মূল্যবান ধাতুগুলোর উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এই বুধবার সুদের হার হ্রাসের পদক্ষেপে বিরতি নেবে। কয়েক মাস ধরেই ফেডের ভেতরে সৃষ্ট মতবিরোধের পর শ্রমবাজারের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ফেড সদস্যগণ মতৈক্যে পৌঁছাতে পারেন।
http://forex-bangla.com/customavatars/1318014939.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $5,137 লেভেল ব্রেক করাতে হবে। এর ফলে স্বর্ণের মূল্যের $5,223-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $5,317 এরিয়া নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে, মূল্য $5,051-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই লেভেল ব্রেকআউট করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $4,975 পর্যন্ত নেমে যেতে পারে, সেইসাথে $4,893 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436514

Tofazzal Mia
2026-01-28, 06:36 PM
http://forex-bangla.com/customavatars/1557827965.jpg
কেন স্বর্ণের মূল্য ইতোমধ্যেই $5,200-এর উপরে অবস্থান করছে?
স্বর্ণের মূল্য নতুন ঐতিহাসিক উচ্চতায় উঠে ট্রয় আউন্স প্রতি $5,200 অতিক্রম করেছে।মার্কিন ডলারের দরপতনের প্রভাবে স্বর্ণের মূল্যের চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বছরের শুরু থেকেই এই মূল্যবান ধাতুটির মূল্য প্রায় 20% বৃদ্ধি পেয়েছে, এবং এই সপ্তাহে প্রথমবার মনস্তাত্বিকভাবে গুরুত্বপূর্ণ আউন্স প্রতি $5,000 লেভেল অতিক্রম করেছে। সেইসাথে রূপার দর স্বর্ণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে, যা প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের মূল্য বৃদ্ধির মূল চালিকা শক্তি হলো মার্কিন ডলারের দরপতন নিয়ে উদ্বেগ। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সক্রিয়ভাবে আমেরিকান মুদ্রা ছাপানোর (যা মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে) কারণে বিনিয়োগকারারা ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ফিয়াট মুদ্রার তুলনায় স্বর্ণের অন্তর্নিহিত মূল্য থাকায় এটি মুদ্রাস্ফীতির ঝুঁকির আওতায় পড়ে না, তাই অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণ মূলধন সংরক্ষণের আকর্ষণীয় মাধ্যম হিসেবে কাজ করে। ট্রাম্পের শুল্কনীতির কারণে জোরেশোরে এই আলোচনা চলছে যে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্ভবত রিজার্ভ থেকে মার্কিন সরকারি বন্ডের পরিমাণ কমিয়ে দেবে এবং স্বর্ণ ক্রয়ের মাধ্যমে তাদের রিজার্ভকে বহুমুখী করবে। সুরক্ষাবাদী উদ্যোগ ও ট্রাম্প কর্তৃক শুল্ক আরোপের হুমকিগুলোও মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার বিষয়ে ও রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের উপর যে আস্থা রয়েছে তাতে অনিশ্চয়তা বাড়িয়েছে। এজন্যই কেন্দ্রীয় ব্যাংকগুলো রাজনৈতিক ঝুঁকি থেকে তাদের সম্পদ সুরক্ষিত রাখতে স্বর্ণকে বিকল্প বিনিয়োগ হিসেবে যাচাই করছে। পাশপাশি, ভূ-রাজনৈতিক ঝুঁকিসমূহ বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে আগ্রহী হতে বাধ্য করছে—আর সেসবের মধ্যে স্বর্ণ সর্বদা অন্যতম। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ট্রেডার ও বিনিয়োগকারীরা অস্থিরতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য স্বর্ণ ক্রয়ে প্ররোচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার সম্ভাবনা স্বর্ণের মূল্য বৃদ্ধির জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করছে। বিনিয়োগকারীরা শুধুমাত্র সম্ভাব্য যুদ্ধের সরাসরি অর্থনৈতিক প্রভাব—যেমন তেলের মূল্যের উত্থান ও বাণিজ্য সম্পর্কের বিঘ্নতাই নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অনিশ্চিত ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার আশংকার মধ্যে রয়েছে। এছাড়া মনস্তাত্বিক বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে। সম্ভাব্য সামরিক সংঘাত সংক্রান্ত খবর আসলে বিনিয়োগকারারা আরও বেশি রক্ষণশীল কৌশল গ্রহণ করে তাদের মূলধন সুরক্ষিত রাখতে চাইবে; ফলে স্বর্ণের চাহিদা বাড়বে এবং অবধারিতভাবে এটির মূল্য ঊর্ধ্বমুখী হবে। তবে এই বিষয়টিও মনে রাখা জরুরি যে ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলো সাময়িক। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা হ্রাস পায় তাহলে কারেকশনের অংশ হিসেবে স্বর্ণের মূল্য নিম্নমুখীও হতে পারে। তাই বিনিয়োগকারীদের অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত এবং পরিপূর্ণ বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
http://forex-bangla.com/customavatars/432376951.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $5,317 ব্রেক করাতে হবে। এটি ব্রেক করলে স্বর্ণের মূল্যের $5,416-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং এই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $5,526 লেভেল নির্ধারণ করা যেতে পারে। অপরদিকে, যদি স্বর্ণের দরপতন হয় তাহলে মূল্য $5,223-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $5,137 পর্যন্ত নেমে আসতে পারে, এবং পরবর্তীতে $5,051-এর দিকে দরপতন হওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436626

DhakaFX
2026-01-29, 06:18 PM
http://forex-bangla.com/customavatars/1840540319.jpg
স্বর্ণের ট্রেডিং সিগন্যাল, ২৯-৩১ জানুয়ারি: স্বর্ণের মূল্য $5,625-এর (21 SMA - +2/8 মারে) নিচে থাকা অবস্থায় শর্ট পজিশন ওপেন করুন
XAU/USD পেয়ারের মূল্যের শক্তিশালী বুলিশ প্রবণতা বিরাজ করছে, স্বর্ণের মূল্য $5,600-এর কাছাকাছি লেভেলে পৌঁছেছে এবং কয়েকটি গ্যাপ রেখে দিয়েছে যা এখনও কভার করা হয়নি। এই টেকনিক্যাল প্যাটার্নটি আমাদের সতর্কবার্তা দেয় যে আসন্ন কয়েক দিনে $1,000-এরও বেশি মূল্যের শক্তিশালী টেকনিক্যাল কারেকশন ঘটতে পারে, যার ফলে স্বর্ণের মূল্য প্রায় $4,533-এর আশেপাশের লেভেলে ফিরে আসবে। H4 চার্ট অনুযায়ী স্বর্ণের মূল্য +2/8 মারে জোনে পৌঁছে গেছে, যা এক্সট্রিম ওভারবট কন্ডিশন নির্দেশ করে। টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী স্বর্ণের আপট্রেন্ড চ্যানেলের আপার ব্যান্ডে পৌঁছেছে। তাই আগামী কয়েক দিনে একটি টেকনিক্যাল কারেকশনের সম্ভাবনা রয়েছে, যার ফলে স্বর্ণের মূল্য $4,600-এর নিচে নেমে যেতে পারে। যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে স্বর্ণের মূল্য +2/8 মারে-তে পৌঁছে যায় এবং এই জোনের আশেপাশে দৃঢ়ভাবে রিজেকশন পায়, তাহলে এটি শর্ট পজিশন ওপেন করার সুযোগ হিসেবে দেখা হবে, যেখানে লক্ষ্যমাত্রা হিসেবে $5,312 এবং মনস্তাত্ত্বিক $5,000 লেভেলের দিকে দরপতনের প্রত্যাশা করা যেতে পারে। স্বর্ণের মূল্য আপট্রেন্ড চ্যানেল তীব্রভাবে ব্রেক করে নিম্নমুখী হোলে এবং $5,210-এ অবস্থিত 21 SMA-এর নিচে কনসোলিডেশন হলে সেটি প্রবণতা পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। ফলে মধ্যমেয়াদে স্বর্ণের মূল্যের 200 EMA-র দিকে প্রায় $4,650-এ পৌঁছানোর সম্ভাবনা দেখা যেতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/399303

DhakaFX
2026-02-02, 06:10 PM
টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী দরপতনের সম্ভাবনা থাকায়, XPD/USD‑এর মূল্যের নিকটতম সাপোর্ট লেভেল টেস্টের সম্ভাবনা রয়েছে
http://forex-bangla.com/customavatars/684629351.jpg
XPD/USD-এর মূল্যের EMA(50) মূলত EMA(200)-এর নিচে অবস্থান করছে এবং রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডিকেটর (14) নিউট্রাল‑বিয়ারি লেভেলের থাকায়, XPD/USD‑এর মূল্যের নিকটতম সাপোর্ট লেভেলের দিকে দরপতন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ লেভেলসমূহ 1. দ্বিতীয় রেজিস্ট্যান্স: 2242.63 2. প্রথম রেজিস্ট্যান্স: 1960.94 3. পিভট : 1762.91 4. প্রথম সাপোর্ট : 1481.22 5. দ্বিতীয় সাপোর্ট: 1283.19 কৌশলগত পরিকল্পনা প্রেশার জোন: যদি XPD/USD‑এর মূল্য 1762.91-এর লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, তবে 1481.22-এর দিকে অব্যাহত দরপতনের সম্ভাবনা রয়েছে। চলমান মোমেন্টাম অব্যাহত থাকার পূর্বাভাস: যদি XPD/USD-এর মূল্য 1481.22-এর লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, তাহলে মূল্য 1283,19-এর লেভেল টেস্ট করতে পারে। ইনভ্যালিডেশন লেভেল / প্রবণতা বদলানোর পূর্বাভাস যদি XPD/USD‑এর মূল্য বৃদ্ধি পেয়ে 2242.63-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়, তাহলে নিম্নমুখী প্রবণতা সমাপ্তির সম্ভাবনা দেখা যেবে এবং পূর্বাভাস পুনঃপর্যালোচনার প্রয়োজন হতে পারে।
টেকনিক্যাল প্রেক্ষাপটের সারাংশ EMA(50) : 1744.65 EMA(200): 1879.90
রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডিকেটর(14) : 34.01
প্রকাশিতব্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন: আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্নলিখিত অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে:
মার্কিন যুক্তরাষ্ট্র - চূড়ান্ত ম্যানুফ্যাকচারিং PMI - 21:45 WIB
মার্কিন যুক্তরাষ্ট্র - ISM ম্যানুফ্যাকচারিং PMI - 22:00 WIB
মার্কিন যুক্তরাষ্ট্র - ISM ম্যানুফ্যাকচারিং মূল্য সূচক - 22:00 WIB

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/180809

SUROZ Islam
2026-02-09, 06:28 PM
স্বর্ণের মূল্য $5,000-এ ফিরে এসেছে
http://forex-bangla.com/customavatars/150456985.jpg
স্বর্ণের মূল্য আত্মবিশ্বাসের সঙ্গে আউন্স প্রতি $5,000-এর মাইলফলক অতিক্রম করেছে, যা ব্যতিক্রমীভাবে অস্থির কিছু ট্রেডিং সেশনের পর স্বর্ণের মার্কেটে ক্রেতাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক দরপতনের প্রেক্ষাপটে এই চাহিদার উত্থান মূলধন সংরক্ষণের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে মূল্যবান ধাতু প্রতি আগ্রহ বৃদ্ধির প্রতিফলন ঘটায়। সোমবার এশিয়ান ট্রেডিংয়ে স্বর্ণের দর লক্ষণীয়ভাবে 1.7% বৃদ্ধি পায়। এই মুভমেন্টটি গত মাসের শেষদিকে রেকর্ডকৃত ঐতিহাসিক দরপতনের পর পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কেটের বেশিরভাগ বিনিয়োগকারী এই ধারাবাহিক দরপতনকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক নীতিমালায় পরিবর্তন এবং অতিরিক্ত স্পেকুলেটিভ মনোভাবসহ জটিল কারণগুলোর সমন্বয় হিসেবে ব্যাখ্যা করছেন। তবে মার্কেটে পরিলক্ষিত সাম্প্রতিক কার্যক্রম অনুযায়ী বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ সরিয়ে নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করছেন না। দরপতনের মধ্যে সুযোগসন্ধানী ক্রেতাদের প্রত্যাবর্তনের বিষয়টি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ভূমিকা জোরালো করে। স্বল্পমেয়াদি অস্থিরতা শুধুমাত্র স্বর্ণের প্রতি দীর্ঘমেয়াদি আকর্ষণের প্রতি আস্থা জোরদার করেছে, বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রত্যাশার প্রেক্ষিতে। স্বর্ণের মূল্যের এতটা উল্লেখযোগ্য পুনরুদ্ধার মার্কেটে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি মৌলিক কারণ ও বিনিয়োগকারীর নতুন আস্থার কারণে সৃষ্ট একটি ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার ইঙ্গিত হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন যে চীন স্বর্ণের দর বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
http://forex-bangla.com/customavatars/268627861.jpg
সপ্তাহান্তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চীনের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ১৫তম মাস ধরে স্বর্ণ ক্রয়ের মাত্রা বৃদ্ধি করেছে, যা সরকারি চাহিদার স্থিতিশীলতার ইঙ্গিত—এটি সাম্প্রতিক দরপতনের পূর্বে মার্কেটে পরিলক্ষিত দীর্ঘস্থায়ী বুলিশ প্রবণতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। মার্কেটে গুজব আছে যে চীনা নিয়ন্ত্রক সংস্থা দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত করার পরামর্শ দিয়েছেন, যেখানে কনসান্ট্রেশন ঝুঁকি ও অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে। চীনা কর্মকর্তারা ব্যাংকগুলোকে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের ক্রয় কার্যক্রম সীমাবদ্ধ করার অনুরোধ করেছেন এবং যেসব প্রতিষ্ঠান উচ্চ মাত্রায় এই ধরণের বন্ডে বিনিয়োগ করেছে তাদের হোল্ডিং কমানোর নির্দেশ দিয়েছেন। এটিকে নিকটমেয়াদে নতুন করে স্বর্ণ ক্রয়ের কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে এ বছরের 29 জানুয়ারির ঐতিহাসিক সর্বোচ্চ লেভেল থেকে স্বর্ণের দরপতনের পর মূল্যের প্রায় অর্ধেক অংশ পুনরুদ্ধার হয়েছে। রূপার মূল্যও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা অনুযায়ী, স্বর্ণের মূল্য $5,000-এর ওপর স্থিতিশীল থাকতে পারে কিনা তার উপর নির্ভর করবে যে প্রতিক্রিয়াশীল বাউন্সের পর ধারাবাহিকভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে কিনা। টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $5,051 অতিক্রম করানো প্রয়োজন। স্বর্ণের মূল্য এই অতিক্রম করলে পরবর্তী লক্ষ্যমাত্রা হবে $5,137, যা অতিক্রম করা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা প্রায় $5,223 লেভেল নির্ধারণ করা হয়েছে। যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে মূল্য $4,975-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তা ঘটলে এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $4,893-এ নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে সম্ভাব্যভাবে $4,835 পর্যন্ত দরপতন হতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/437596

BDFOREX TRADER
2026-02-17, 07:05 PM
XAU/USD পেয়ারের বিশ্লেষণ ও পূর্বাভাস
http://forex-bangla.com/customavatars/187092518.jpg
আজ, সোমবার, স্বর্ণের মূল্য $5,000-এর উপরে অবস্থান ধরে রেখেছে। সহায়ক বিভিন্ন কারণের সমন্বয়ে স্বর্ণের আগ্রাসী বিক্রেতাদের সতর্ক থাকা প্রয়োজন। মার্কিন ডলার সূচকের সামান্য প্রবৃদ্ধি এবং সামগ্রিকভাবে ঝুঁকি গ্রহণের ইতিবাচক প্রবণতা বিরাজ করায় স্বর্ণের মূল্যের কিছুটা নিম্নমুখী মোমেন্টাম দেখা যাচ্ছে। তবুও, চলতি সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার আগে ভূ-রাজনৈতিক উত্তেজনার মাত্রা উচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং এই সংলাপ ব্যর্থ হলে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের রেভলুশনারি গার্ড তাদের ভূখণ্ডে আক্রমণের জবাবে যেকোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করার প্রস্তুতি নিয়েছে বলেই জানিয়েছে। এমন পরিস্থিতিতে স্বর্ণের মূল্যের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হতে পারে। একই সময়ে, ফেড কর্তৃক ডোভিশ বা নমনীয় নীতিমালা প্রণয়নের প্রত্যাশার মধ্যে মার্কিন ডলার তীব্রভাবে শক্তিশালী হবে বলে বলে মনে হচ্ছে না, যা ঐতিহ্যগতভাবে মূল্যবান ধাতুগুলোর জন্য সহায়ক কারণ। গত বুধবার প্রকাশিত মার্কিন নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দুর্বল ফলাফল উপেক্ষা করে, মার্কেটের ট্রেডাররা শুক্রবার প্রকাশিত ভোক্তা মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল দিকে বেশি মনোযোগ দিয়েছে, ফলে জুন মাসে ফেড কর্তৃক সুদের হার হ্রাস করার প্রত্যাশা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রিক ভোক্তা মূল্য সূচক (CPI) গত মাসে 0.2% বৃদ্ধি পেয়েছে এবং মূল মুদ্রাস্ফীতির হার 0.3% বৃদ্ধি পেয়েছে, যা ফেডের নীতিমালা আরও নমনীয়করণের যৌক্তিকতা শক্তিশালী করেছে এবং স্বর্ণের দরপতনকে সীমাবদ্ধ করতে পারে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির কারণে স্বল্প ট্রেডিং ভলিউমের কারণে ট্রেডাররা XAU/USD-এর বড় ধরনের পজিশন ওপেন করা থেকে বিরত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/931908933.jpg
ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বিবৃতিগুলো এখনও মার্কিন ডলার ও কমোডিটিভিত্তিক অ্যাসেটগুলোকে সমর্থন করতে পারে। এই সপ্তাহের বুধবার প্রকাশিতব্য ফেডের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার হ্রাসের সম্ভাবনা সম্পর্কে সংকেত পাওয়া যেতে পারে—যেটির ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া শুক্রবার বৈশ্বিক PMI প্রতিবেদনের ফলাফল চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে ট্রেডিংয়ের সুযোগ দিতে পারে। টেকনিক্যাল দিক থেকে, ঘণ্টাভিত্তিক চার্টে ১০০-পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ (SMA) থেকে শুক্রবারের মোমেন্টাম টিকে না থাকার ফলে বিক্রেতারা এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে। স্বর্ণের মূল্য এখনও ওই SMA-এর নিচে অবস্থান করছে, যা আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাকে সীমিত করেছে এবং দৈনিক ভিত্তিতে স্বর্ণের মূল্যের বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে। MACD হিস্টোগ্রাম নরমাল টেরিটরির মধ্যে সিগন্যাল লাইনের নিচে অবস্থান করছে। এটি শূন্যের নিচে নেমে গেলে মার্কেটে বিয়ারিশ প্রবণতা বাড়বে। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) নিউট্রাল লেভেলের নিকটে ও ডাউনওয়ার্ড স্লোপে ভর করছে অবস্থান করছে, যা বিক্রেতাদের পক্ষেই কাজ করছে। যতক্ষণ ঘণ্টাভিত্তিক চার্টে XAU/USD পেয়ারের মূল্য ১০০-পরিয়ড SMA-এর নিচে থাকবে, নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা বেশি। যদি MACD সূচক সিগন্যাল লাইন অতিক্রম করে ঊর্ধ্বমুখী হয় এবং RSI ৫০-এর উপরে উঠতে শুরু করে তখন স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে—এমন প্যাটার্ন বিয়ারিশ চাপকে দুর্বল করবে এবং পরবর্তীতে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438208

SaifulRahman
2026-02-18, 06:35 PM
স্বর্ণের মূল্য আবারও $4900-এ ফিরে এসেছে
http://forex-bangla.com/customavatars/1739786321.jpg
স্বর্ণের মূল্য আবারও আউন্স প্রতি $4900 ছাড়িয়ে গেছে, কারণ দুই দিন ধরে ঘটা দরপতনের সুযোগ গ্রহণ করে ক্রেতারা ব্যাপকভাবে স্বর্ণ ক্রয় করছেন। স্বল্প ট্রেডিং কার্যক্রমের প্রেক্ষিতে স্বর্ণের মূল্য 1.3% উর্ধ্বমুখী হয়েছে, কারণ চন্দ্রভিত্তিক নববর্ষ উৎসবের কারণে বেশিরভাগ এশীয় মার্কেট বন্ধ ছিল। গত দুই ট্রেডিং সেশনে, যখন মার্কিন ডলার দর বৃদ্ধি পেয়েছিল, তখন স্বর্ণের মূল্য 3%-এরও বেশি হ্রাস পেয়েছিল। জানুয়ারির শেষে স্বর্ণের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, আউন্স প্রতি $5595 ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু আরও ঊর্ধ্বমুখী প্রবণতার উপর ভরসা রেখে ক্রয়ের কারণে স্বর্ণের বাজার পরিস্থিতি অতিরিক্ত অস্থিতিশীল হয়ে কয়েকটি সেশনে প্রায় এটির মূল্য আউন্স প্রতি $4400 পর্যন্ত নেমে এসেছিল। স্বর্ণের মূল্য ঐ ক্ষতির প্রায় অর্ধেক পুনরুদ্ধার করেও এখন পর্যন্ত অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি পারিবাস এসএ, ডয়েচ ব্যাংক এজি এবং গোল্ডম্যান শ্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেডের মতো বহু অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান স্বর্ণের মূল্যের একটি নতুন ও টেকসই উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নিয়ে একমত পোষণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন যে পূর্বে স্বর্ণের মূল্য বৃদ্ধিকে সহায়তা করা মৌলিক কারণগুলো এখনও বজায় রয়েছে এবং এগুলো এখনও প্রভাব বিস্তার করছে, ফলে ভবিষ্যতে স্বর্ণের মূল্য বৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ধরনের পরিস্থিতি এটি নিশ্চিত করে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে, আর এর মধ্যে প্রথম ও প্রধান কারণ হচ্ছে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা। সামরিক সংঘাত, রাজনৈতিক সংকট ও বানিজ্যিক বৈরিতা সহ অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতি ঐতিহ্যগতভাবে বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে ধাবিত করে, যার মধ্যে স্বর্ণ নিঃসন্দেহে অন্যতম। অনিশ্চিত পরিস্থিতিতে বাস্তবিক অর্থে মূল্য ধরে রাখার সক্ষমতা স্বর্ণকে পোর্টফোলিও বৈচিত্র্যময়তার জন্য আকর্ষণীয় করে তুলেছে। সেইসাথে, মূল্য ধরে রাখার নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রচলিত সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা পরিত্যাগ করার প্রবণতাও বাড়ছে। এটি মূলত মুদ্রাস্ফীতি, কিছু দেশের রাজস্ব নীতি নিয়ে অনিশ্চয়তা এবং ঐতিহ্যবাহী ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের প্রতি আস্থার অবনতির কারণে ঘটছে। এমন পরিস্থিতিতে স্বর্ণ একটি বিকল্প হিসেবে কাজ করে; এটি বিনিয়োগকারীদের অপেক্ষাকৃত পূর্বানুমানযোগ্য গতিবিধি এবং ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষত রাজনৈতিক চাপের মধ্যে স্বাধীনভাবে আর্থিক নীতিমালা পরিচালনার সক্ষমতা সম্পর্কিত উদ্বেগ ডলার ও ডলারে মূল্য নির্ধারিত হয় এমন অন্যান্য অ্যাসেটের ওপর আস্থা ক্ষুণ্ণ করতে পারে। আজ ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে, যা মূল্যবান ধাতুর বাজারকে কিছুটা প্রভাবিত করতে পারে। বিনিয়োগকারীরা ফেড প্রতিনিধিদের মন্তব্যও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন যাতে যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সুদের হার কমানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলে থাকলে তা সুদ প্রদান না করা মূল্যবান ধাতুগুলোর জন্য অনুকূল হবে।
http://forex-bangla.com/customavatars/2032289915.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদেরকে স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করিয়ে $4975-এ নিয়ে যেতে হবে। এটি অতিক্রম করলে স্বর্ণের মূল্যের $5051-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। আরও ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $5137 লেভেল নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4893-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে; তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেকআউট হয়ে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর মারাত্নক আঘাত হিসেবে গণ্য করা হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $4835-এ নেমে যাবে, যেখানে $4771-এর দিকে দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438428

Montu Zaman
2026-02-23, 07:04 PM
স্বর্ণের চাহিদা আবারও বাড়ছে
http://forex-bangla.com/customavatars/287509999.jpg
মার্কিন বাণিজ্য নীতিসংক্রান্ত অনিশ্চয়তা মার্কেটে অস্থিতিশীলতা সৃষ্টি করায় এবং মার্কিন ডলারের দুর্বল হওয়ায় আজ স্বর্ণের মূল্য বেড়েছে। এশীয় ট্রেডিং সেশনে স্বর্ণের মূল্য 1.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $5,180-এর কাছাকাছি পৌঁছায়। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তিনি পূর্বে আরোপিত শুল্ক বজায় রাখতে আবারও 15% শুল্ক আরোপ করবেন। উল্লেখ্য যে এর একদিন আগে সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় যে জরুরি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক বাতিল করা হচ্ছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যারা বাণিজ্যযুদ্ধের তীব্রতা বৃদ্ধি ও তার বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব সম্পর্কে চিন্তিত। ঐতিহ্যগতভাবে স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগস্থল হিসেবে দেখা হয়, এবং এই পরিস্থিতি স্বর্ণের পক্ষে কাজ করেছে—বিনিয়োগকা ীরা তাদের বিনিয়োগ নিরাপদ অ্যাসেটে রাখতে চাচ্ছেন। ডলারের দুর্বলতাও স্বর্ণকে আরও আকর্ষণীয় করে তুলেছে, বিশেষ করে যারা অন্যান্য কারেন্সি হোল্ড করে রেখেছেন। স্বর্ণের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট মূলত মার্কিন বাণিজ্য নীতি সংক্রান্ত পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে, স্বর্ণের দর সম্ভবত আরও বাড়বে; তবে যদি এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছান যায়, তখন স্বর্ণের মূল্যের নিম্নমুখী কারেকশন দেখা যেতে পারে।সুপ্রিম কোর্টের এ রায়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিসমূহ সম্পর্কে অনিশ্চয়তা বেড়েছে এবং মার্কেটেও অস্থিরতা সৃষ্টি হয়েছে—ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য কমিটির প্রধান বলেছেন যে যতক্ষণ না এ ব্যাপারে স্পষ্ট ধারণা না পাওয়া যায় ততদিন পর্যন্ত তিনি ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি স্থগিত করার প্রস্তাব দেবেন , এবং ভারতীয় কর্মকর্তরাও যুক্তরাষ্ট্র ভ্রমণ স্থগিতের ঘোষণা দিয়েছেন। জাপানের শাসক দলীয় এক সদস্য পরিস্থিতিকে "বাস্তবিক অর্থে বিশৃঙ্খল" হিসেবে বর্ণনা করেছেন।
http://forex-bangla.com/customavatars/1313155354.jpg
উল্লেখ্য যে চলতি মাসের শুরুতে পরিলক্ষিত হঠাৎ দরপতন থেকে পুনরুদ্ধারে স্বর্ণের এই মূল্যবৃদ্ধি সাহায্য করেছে—তখন স্বর্ণের মূল্য ঐতিহাসিক সর্বোচ্চ স্তর থেকে নিম্নমুখী হয়েছিল। স্বর্ণের মূল্য মূলত এই কারণে বৃদ্ধি পাচ্ছে যে বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি সুবিধাজনক প্রভাবক অপরিবর্তিত রয়েছে—উদাহরণস্ব ূপ ভূ-রাজনৈতিক উত্তেজনে বৃদ্ধি পাচ্ছে এবং সরকারী বন্ড ও কারেন্সি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক মনোভাব বিরাজ করছে।হেজ ফান্ডগুলোর পজিশন হ্রাসের মধ্যে স্বর্ণের মূল্যের আরও উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশিত হচ্ছে। কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনের তথ্য মতে স্বর্ণের ফিউচারসে নেট লং পজিশন প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যে এখনও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে—ট্রেডাররা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান টানাপোড়েনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। যদিও দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করছে, তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলটিতে বিশাল সামরিক শক্তি কেন্দ্রীভূত করেছে, যা সামরিক হামলা বা ব্যাপক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র: ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $5,223 ব্রেক করাতে হবে। এই লেভেল ব্রেক করা হলে স্বর্ণের মূল্যের $5,317-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে; যা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে স্বর্ণের মূল্যের প্রায় $5,416-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। অন্যদিকে, যদি স্বর্ণের দরপতন ঘটে তাহলে মূল্য $5,137-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে স্বর্ণের মূল্য এই রেঞ্জ ব্রেকআউট করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $5,051 পর্যন্ত নেমে যেতে পারে, পরবর্তীতে $4,975 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438792

Rakib Hashan
2026-03-05, 05:06 PM
http://forex-bangla.com/customavatars/1165880993.jpg
স্বর্ণের মূল্য বেশ স্বাচ্ছন্দ্যের সাথে $5,000-এর উপরে স্থিতিশীল হয়েছে
গতকাল স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে, যখন মার্কিন ডলারের দরপতন হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ষষ্ঠ দিনের মতো কোনো সমাধানের লক্ষণ ছাড়াই যুদ্ধ চলমান রয়েছে। স্বর্ণের মূল্য 0.9% বেড়ে প্রতি আউন্স $5,180-এ পৌঁছেছে, যেখানে পূর্ববর্তী সেশনে এটির মূল্য 1% বৃদ্ধি পেয়েছিল। স্পষ্টতই, নিজেদের মূলধন সুরক্ষিত রাখতে ট্রেডার ও বিনিয়োগকারীরা সক্রিয়ভাবে নিরাপদ বিনিয়োগের খ্যাতিসম্পন্ন অ্যাসেটে বিনিয়োগ করছেন। বিশেষত ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে স্বর্ণ ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়—যা বারংবার প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে মূল্যবান ধাতুটি ক্রয়ের প্রবণতা তীব্রভাবে বেড়েছে, বিশেষত যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ আকারে অভিযান চালিয়েছে। তেহরানও থেমে থাকেনি। হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের উপর রকেট হামলা চালায়। সেই হামলাগুলোতে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এবং তা গুরুতর প্রভাব ফেলে। সবচেয়ে লক্ষণীয় হচ্ছে হরমুজ প্রণালী প্রায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, উল্লেখ্য যে এখান দিয়ে সমুদ্রপথে তেলের বড় অংশ পরিবহন করা হয় এবং এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ নৌপথ। এর পরিণতি বহুমুখী। ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, এবং জ্বালানি মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। স্বর্ণের মূল্য এই পরিস্থিতির মূল্য সুবিধাভোগীতে পরিণত হয়েছে এবং ধারাবাহিকভাবে এটির মূল্য বৃদ্ধি পাচ্ছে। সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আশংকায় বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও বৈচিত্র্যকরণ করছে এবং এমন অ্যাসেটে বিনিয়োগ বাড়াচ্ছেন যা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে ইরানের সংবাদমাধ্যম এই প্রতিবেদনকে অস্বীকার করে জানিয়েছে যে তাদের গোয়েন্দা মন্ত্রণালয় যুদ্ধ বন্ধের জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। চলতি বছরে স্বর্ণের মূল্য ইতোমধ্যেই প্রায় এক পঞ্চমাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভূ-রাজনৈতিক ও বাণিজ্য খাতকে ঘিরে উত্তেজনা এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে ঘটেছে। এই বছরের জানুয়ারির শেষে ধাতুটির মূল্য প্রতি আউন্স $5,595-এর ওপরে পৌঁছে রেকর্ড উচ্চতা স্পর্শ করেছিল। সম্প্রতি ডলারের দরপতনও স্বর্ণকে সহায়তা করেছে, অনেক ক্রেতার কাছে এটি স্বর্ণকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন ডলার সূচক গত দুই দিন প্রায় 0.4% পতনের শিকার হয়েছে, যদিও সাপ্তাহিক ভিত্তিতে সূচকটি এখনও প্রায় 1% ঊর্ধ্বমুখী হয়েছে।
http://forex-bangla.com/customavatars/1336628346.jpg
টেকনিক্যাল পূর্বাভাস স্বর্ণের ক্রেতাদের এটির মূল্যকে পরবর্তী প্রধান রেজিস্টেন্স $5,223-এ নিয়ে যেতে। ওই লেভেল স্পষ্টভাবে অতিক্রম করলে $5,317-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে; যা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং হবে। আরও উর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে প্রায় $5,416-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। অন্যদিকে, দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $5,137-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য বড় আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $5,051 পর্যন্ত নেমে যেতে পারে, যেক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা আরও বিস্তৃত হলে $4,975 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/439734

Rassel Vuiya
2026-03-09, 05:08 PM
http://forex-bangla.com/customavatars/1148203587.jpg
স্বর্ণের দর আউন্স প্রতি $5,000-এর কাছাকাছি অবস্থান করছে
আজ স্বর্ণের উপর চাপ সৃষ্টি হচ্ছে, যা মার্কিন ডলারের দর বৃদ্ধি, ফেডের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার কারণে ঘটেছে। তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ায় স্বর্ণের উপর চাপ আরও তীব্র হয়েছে, এবং এতে করে ফেড কর্তৃক দীর্ঘ সময়ের জন্য সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেড়েছে। স্বর্ণের মূল্য প্রতি আউন্স $5,136-এ নেমে এসেছে, এবং রূপার মূল্য প্রতি আউন্স $84.53-এ অবস্থান করছে।সমন্বিতভাবে তেলের কৌশলগত মজুদ ছাড়ার প্রতিবেদন পরে মূল্যবান ধাতুগুলোর মূল্যের নিম্নমুখী প্রবণতা আংশিকভাবে সীমিত হয়েছে। মার্কিন ডলারের দর বৃদ্ধি পেলে তা ঐতিহ্যগতভাবে স্বর্ণের জন্য নেতিবাচক, কারণ এটি অন্যান্য মুদ্রাধারীদের জন্য ধাতুটিকে আরও ব্যয়বহুল করে তোলে। একই সঙ্গে, তেলের দর বৃদ্ধির ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতিমূলক চাপ ফেডের উচ্চ সুদের হার বজায় রাখার প্রত্যাশাকে জোরালো করে, যা সুদের প্রদান করে না এমন অ্যাসেট হিসেবে সোনার আকর্ষণ কমায়। এই দ্বৈত চাপ স্বর্ণের মূল্যের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। তবুও, তেলের কৌশলগত মজুদ সমন্বিতভাবে বাজারে ছাড়ার সিদ্ধান্ত থেকে স্বর্ণ কিছুটা সহায়তা পেয়েছে। বেশ কয়েকটি প্রধান অর্থনীতির দেশের এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি মূল্য স্থিতিশীল করা এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধির চাপ হ্রাস। এই সংবাদের প্রভাবে স্বর্ণের দরপতন আংশিকভাবে হ্রাস পাওয়ায় তেল ও মুদ্রানীতির সাথে স্বর্ণের মূল্যের সংবেদনশীলতা পরিলক্ষিত হয়। সেইসাথে, উচ্চ মূল্য বজায় থাকার পরও চীন সক্রিয়ভাবে স্বর্ণ ক্রয় করে যাচ্ছে। সাম্প্রতিক এই প্রবণতা চীনের রিজার্ভ বৈচিত্র্যকরণ এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর কৌশলকে নির্দেশ করে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে স্বর্ণকে দীর্ঘমেয়াদে মূল্য সংরক্ষণকারী নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। চীনের রাষ্ট্র ও বেসরকারি সংস্থার স্বর্ণের ক্রয়ের পটভূমিতে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদাও বাড়ছে—এটি স্বর্ণের মূল্যের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে একটি প্রতিক্রিয়া চক্র তৈরি করেছে: উচ্চ মূল্য চাহিদা বাড়ায়, আর উচ্চ চাহিদা মূল্যকে আরও বাড়িয়ে তোলে।
http://forex-bangla.com/customavatars/1157909480.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্রের পরিপ্রেক্ষিতে, ক্রেতাদেরকে স্বর্ণের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $5,137-এ পুনরুদ্ধার করা দরকার। এই লেভেলে পুনরুদ্ধার করা হলে স্বর্ণের মূল্যের $5,223-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, তবে এই লেভেল ব্রেক করা কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে স্বর্ণের মূল্যের $5,317 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। যদি স্বর্ণের দরপতন হয়, তবে মূল্য $5,051-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে; তাঁরা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের ওপর উল্লেখযোগ্য আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $4,975-এ নেমে সম্ভাব্যভাবে $4,893 পর্যন্ত দরপতনের শিকার হতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/439970

BDFOREX TRADER
2026-03-10, 06:48 PM
http://forex-bangla.com/customavatars/262180860.jpg
XAU/USD পেয়ারের মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। ভূ-রাজনৈতিক ঝুঁকি নিরাপদ অ্যাসেটগুলোতে মূলধন প্রবাহ আকর্ষণ করছে। স্বর্ণের মূল্য আউন্স প্রতি $5,000-এর সাইকোলজিক্যাল লেভেল থেকে পুনরুদ্ধার অব্যাহত রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মধ্যপ্রাচ্য়ে চলমান সংঘাতের শীঘ্রই সমাপ্তি ঘটবে—তবে ইরানি কর্তৃপক্ষ এ ধরনের বিবৃতিকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং মধ্যপ্রাচ্য কেবল সকলের জন্য নিরাপদ রাখতে হবে বা কারো জন্যই নয় বলে সতর্ক করেছে।
http://forex-bangla.com/customavatars/956419420.jpg
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জোর দিয়ে জানিয়েছে যে যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে তেহরান—এটি ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং ঐতিহ্যবাহী নিরাপদ অ্যাসেট হিসেবে আকর্ষণের কেন্দ্র করে তুলেছে। হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নতার ঝুঁকির মধ্যে গতকালের তীব্র উত্থানের পর তেলের দর আবারও বৃদ্ধি পেতে শুরু করছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/440085

SUROZ Islam
2026-03-11, 06:38 PM
স্বর্ণের দর আউন্স প্রতি $5,200-এর উপরে অবস্থান করছে
http://forex-bangla.com/customavatars/86922768.jpg
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA) মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সৃষ্ট সরবরাহ ঘাটতি কমানোর লক্ষ্যে মজুদ থেকে ইতিহাসের সর্ববৃহৎ তেল ছাড়ার প্রস্তাব দিয়েছে, যার ফলে স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের দর আউন্স প্রতি $5,200 ছাড়িয়েছে এবং পূর্ববর্তী সেশনের তুলনায় এটির মূল্য 1% বেড়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে IEA-এর প্রস্তাব 2022 সালে রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে রিজার্ভ থেকে সংগ্রহ করা প্রায় 182 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটে তেলের ব্যাপক দরপতন হয়েছে, এবং মার্কিন ডলারের দর 0.1% কমে গিয়েছে; উল্লেখ্য, স্বর্ণের দর বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরানের মধ্যকার সামরিক সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এবং মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী বক্তব্য বিশ্লেষণের ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা ধীরে ধীরে ফিরে আসছে। সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র একটি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে পরিবহনের সময় সঙ্গ দেয়নি; তবে তার পূর্বে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট জানিয়েছিলেন যে ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে, কিন্তু গতরাতে মার্কিন স্থল অভিযান সম্ভাবনার সংবাদ আসে। এসব ঘটনার ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধির উদ্বেগ বেড়েছে, যা পুনরায় ফেড ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার হ্রাস শুরুর প্রত্যাশা হ্রাস করছে এবং ফলে স্বর্ণের প্রতি পুনরুদ্ধার হচ্ছে। যুদ্ধের শুরু থেকে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETFs)-এ ধারণ করা স্বর্ণের পরিমাণ সামান্য কমেছে; গত সপ্তাহের তথ্য অনুযায়ী স্বর্ণভিত্তিক মোট ইটিএফ ফান্ডে ধারণকৃত স্বর্ণের পরিমাণ প্রায় 30 টন কমে গেছে—এটি দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্ববৃহৎ সাপ্তাহিক পতন চিহ্নিত করে।
http://forex-bangla.com/customavatars/88704017.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $5,223 অতিক্রম করাতে হবে। এতে তারা স্বর্ণের মূল্যকে $5,317-এর লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে স্বর্ণের মূল্যের $5,417 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে মূল্য $5,137-এ থাকা অবস্থায় বিক্রেতারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য বড় আঘাত হবে এবং স্বর্ণের মূল্য ন্যূনতম $5,057 পর্যন্ত নেমে যেতে পারে, এমনকি $4,975 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে। (https://www.instaforex.com/bd/forex_analysis/440195)

FXBD
2026-03-24, 06:55 PM
স্বর্ণের মূল্য আংশিকভাবে পুনরুদ্ধার হয়েছে
http://forex-bangla.com/customavatars/1782963474.jpg
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধির ওপর এর প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে স্বর্ণের মূল্য ধারাবাহিকভাবে দশ দিন ধরে দরপতনের শিকার হচ্ছে। গতকাল আবারও স্বর্ণ 2.3% দরপতনের শিকার হয়; আউন্স প্রতি মূল্য $4,100 পর্যন্ত নেমে আসে এবং পরে প্রায় $4,500-এ পুনরুদ্ধার করে। এই দরপতনের প্রধান কারণ হিসেবে ফেডারেল রিজার্ভ কর্তৃক উচ্চমাত্রায় সুদের হার বৃদ্ধির ঝুঁকিকে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোগুলোতে মার্কিন হামলা পাঁচ দিন স্থগিত রাখার ঘোষণার পর স্বর্ণের তীব্র দরপতন সাময়িকভাবে থামিয়েছিল, তবে কিছুক্ষণ পরই কয়েকজন ইরানি কর্মকর্তা এই আলোচনার সম্ভাবনা অস্বীকার করেন। যদিও ইরানের ওপর সামরিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত অস্থায়ীভাবে উত্তেজনা কমিয়েছিল, আলোচনার বিষয়টি ইরানি কর্মকর্তারা অস্বীকার করায় পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়েছে। এটি বর্তমান পরিস্থিতির নাজুকতা এবং আরও তীব্রতার বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করে, যা স্বর্ণের মূল্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে। গুরুত্বপূর্ণ যে, স্বর্ণের বাজারে বর্তমানে পরিলক্ষিত মুভমেন্টগুলো বড় মাত্রার পরিবর্তনের পূর্বাভাসও হতে পারে। মূল্যস্ফীতি প্রত্যাশা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ফেডের নীতিমালার সংমিশ্রণ এমন একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে স্বর্ণের মূল্য উল্লেখযোগ্য বৃদ্ধি প্রদর্শন করতে পারে বা নিম্নমুখী কারেকশনের শিকার হতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে, চলমান সংঘাতের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি বেড়েছে এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে স্বর্ণের পজিশন থেকে তহবিল সরিয়ে অন্যান্য লিকুইড ও লাভজনক অ্যাসেটে বিনিয়োগ করছে। ট্রাম্পের ঘোষিত পাঁচ দিনের বিরতির পরেও আলোচনার ফলাফল এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অব্যাহত থাকার বিষয়টি অনিশ্চিত। পূর্বে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারেও সময় লেগে যাবে। এর অর্থ মূল্যস্ফীতি বৃদ্ধির হুমকি স্বর্ণের ওপর চাপ বজায় রাখছে, পাশাপাশি ফেড ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির প্রত্যাশাও মুনাফাবিহীন মূল্যবান ধাতু স্বর্ণের দর বৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত করছে।
http://forex-bangla.com/customavatars/2055006670.jpg
টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $4,432-এ পুনরুদ্ধার করতে হবে। এতে সফল হলে $4,481-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে—যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $4,531 লেভেল বিবেচনা করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4,372-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে; যদি তারা সফল হয় এবং ওই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হয়, তাহলে এটি বুলিশ পজিশনগুলোর জন্য গুরুতর আঘাত হয়ে স্বর্ণের মূল্য $4,304 পর্যন্ত নেমে যেতে পারে এবং সম্ভাব্যভাবে $4,249 পর্যন্ত দরপতন ঘটতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/441426

Tofazzal Mia
2026-03-25, 07:29 PM
http://forex-bangla.com/customavatars/1218320261.jpg
স্বর্ণের ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে
নয় দিনের ধারাবাহিক দরপতনের পরে মূল্যবান ধাতু, বিশেষ করে স্বর্ণের মূল্য, দীর্ঘ প্রতীক্ষার পর সামান্য বৃদ্ধি প্রদর্শন করেছে। এই ঘুরে দাঁড়ানোকে ট্রেডারদের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে—যা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা কূটনৈতিক পথেই সমাধানের দিকে নিতে পারে। ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস পেলে সেটি সাধারণত স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদাকে সমর্থন যোগায়। স্বর্ণের মূল্য বেশ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং 2.8% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $4,600 ছাড়িয়ে গিয়েছে। পূর্ববর্তী ট্রেডিং সেশনে পরিলক্ষিত ঊর্ধ্বমুখী প্রবণতা পর স্বর্ণের মূল্য এইরূপ বৃদ্ধি পেয়েছে, যখন স্বর্ণের মূল্য ইতোমধ্যেই 1.6% বেড়েছিল। দুই দিন ধরে এই ধরনের ইতিবাচক প্রবণতা মার্কেটের সামগ্রিক পরিস্থিতির স্পষ্ট পরিবর্তন নির্দেশ করে, যেখানে সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির আশংকার মধ্যে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সতর্ক আশাবাদ বজায় রয়েছে। এই বিষয়গুলো অনিশ্চয়তার সময়ে মার্কেটের ঐতিহ্যবাহী পরিস্থিতি প্রতিফলিত করে। যখন ভূ-রাজনৈতিক ঝুঁকি বেড়ে যায়, বিনিয়োগকারীরা তাদের মূলধনকে আরও স্থিতিশীল ইন্সট্রুমেন্টে সরিয়ে নেয়, যেমন স্বর্ণ। বিপরীতে, উত্তেজনা হ্রাস ও শান্তিপূর্ণ সমাধানের আশা জাগলে ঝুঁকি গ্রহণের প্রবণতা ফিরে আসে, যার ফলে নিরাপদ বিনিয়োগ থেকে টাকা বেরিয়ে স্টক মার্কেটে প্রবাহিত হয়। এই ক্ষেত্রে, মার্কিন কুটনৈতিক সংকতগুলো এই রূপান্তর সক্রিয় করতে যথেষ্ট বলে প্রতীয়মান হয়েছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে ১৫ দফার একটি পরিকল্পনা উপস্থাপন করেছে, আর চীন তেহরানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে। কয়েকটি গণমাধ্যম সূত্র জানাচ্ছে যে ওয়াশিংটন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সম্ভবত এই বৃহস্পতিবারেই উচ্চ পর্যায়ের আলোচনা সম্ভাব্যতা অনুসন্ধান করছে। যাইহোক, স্বল্পমেয়াদে স্বর্ণের মূল্য ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণ সংক্রান্ত প্রত্যাশা, মার্কিন ডলার ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকবে।
http://forex-bangla.com/customavatars/1395376249.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,591-এ পুনরুদ্ধার করতে হবে। এই লেভেলে পুনরুদ্ধার হলে স্বর্ণের মূল্য $4,647-এর লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে, যার উপরে যাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে $4,708-এর আশেপাশের লেভেল নির্ধারণ করা যায়। যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে মূল্য $4,531-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য মারাত্মক আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $4,481-এর লেভেলে নেমে যেতে পারে, এবং পরবর্তীতে $4,432 পর্যন্ত দরপতন হতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/441524

SUROZ Islam
2026-04-01, 05:26 PM
স্বর্ণের দর আউন্স প্রতি $4700-এর উপরে পৌঁছে গেছে
http://forex-bangla.com/customavatars/2122243660.jpg
গতকাল মধ্যপ্রাচ্য সামরিক উত্তেজনা হ্রাসের আশায় এবং সুদের হার বৃদ্ধির পরিবর্তে সম্ভাব্য অর্থনৈতিক মন্দার ঝুঁকির দিকে ট্রেডারদের মনোযোগ সরে যাওয়ার ইঙ্গিতের ফলে তৃতীয় দিনের মতো স্বর্ণের মূল্যের অব্যাহত উত্থান পরিলক্ষিত হয়েছে। ট্রেডাররা এখন ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের প্রত্যাশা করছে এবং মার্কেটের সামগ্রিক পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সম্ভাব্য সমাপ্তির সংকেত পাওয়ার আগে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি যে আগ্রহ তীব্রভাবে কমে গিয়েছিল তার প্রধান কারণ ছিল সংঘাত সম্প্রসারণের আশঙ্কা, যার ফলে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়ে দ্রুত বিশ্বব্যাপী সুদের হার বাড়তে পারতো। তবে সংঘাত তীব্র হওয়ার ঝুঁকি কমায় বিনিয়োগকারীরা আবার স্বর্ণের দিকে ফিরে আসছেন, কারণ জ্বালানি আমদানির উপর নির্ভরশীল দেশগুলোতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব দীর্ঘদিন অনুভূত হবে।গতকাল স্বর্ণের দর আউন্স প্রতি 1.2% বেড়ে $4700 অতিক্রম করেছে, আগের সেশনে 3.5% উত্থানের ধারাবাহিকতায় আরও কিছুটা পুনরুদ্ধার করেছে।যেমনটি আমি উল্লেখ করেছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন যে তিনি আশা করছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে। তিনি বলেন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তার সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং হরমুজ প্রণালী অবরোধমুক্ত করার জন্য অন্যান্য দেশগুলোর নিজেদের চেষ্টা করা উচিত। এই মন্তব্য ফিন্যান্সিয়াল মার্কেটে লক্ষ্যণীয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের প্রত্যাশা উস্কে দিয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাঝে প্রদান করা এই বক্তব্যটি জ্বালানি সরবরাহের ঝুঁকি কমার সম্ভাবনার সংকেত হিসেবে বিবেচিত হয়েছে। হরমুজ প্রণালীর পুনরায় অবরোধমুক্ত হলে তা বিশ্বজুড়ে তেলবাজারকে স্থিতিশীল করে তুলতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার মন্থর হতে পারে।যখন ট্রেডারদের মনোযোগ মুদ্রাস্ফীতি থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকির দিকে সরে যায় তখন সাধারণত স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। তবে এই সংঘাত এখনও শেষ হয়নি বলে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে।সাম্প্রতি পুনরুদ্ধার সত্ত্বেও, মার্চ মাসে স্বর্ণের প্রায় 12% দরপতন হয়েছে—এটি অক্টোবর 2008 পরের মাসিক ভিত্তিতে সবচেয়ে ব্যাপক দরপতন চিহ্নিত করে। এখন চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্ব বাজারগুলোকে অস্থিতিশীল করে দিয়েছে এবং জ্বালানি ও অন্যান্য পণ্যের সরবরাহ হ্রাস করেছে, ফলে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে যা ঐতিহ্যগতভাবে স্বর্ণকে মূলধন সুরক্ষার মাধ্যম হিসেবে আকর্ষণীয় করে তুলেছে।
http://forex-bangla.com/customavatars/740424458.jpg
টেকনিক্যাল চিত্রের দিক থেকে, ক্রেতাদের প্রথমে স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $4708 অতিক্রম করাতে হবে। এতে স্বর্ণের মূল্যের $477-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে, যা ব্রেক করে $4835 পর্যন্ত যাওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। অন্যদিকে, স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4647-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে ঐ রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের দর দ্রুত $4591 পর্যন্ত নেমে যেতে পারে, এমনকি $4531 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও আছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442166

Rakib Hashan
2026-04-02, 07:47 PM
http://forex-bangla.com/customavatars/362253377.jpg
XAU/USD পেয়ারের বিশ্লেষণ ও পূর্বাভাস। স্বর্ণের বিক্রেতারা আবারও সক্রিয় হতে পারে
আজ স্বর্ণ বিক্রির প্রবণতা পরিলক্ষিত হয়েছে এবং চার দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, ৪-ঘন্টার টাইমফ্রেমে 200-পিরিয়ড এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের (EMA) নিকটে উর্ধ্বমুখী প্রবণতা সম্প্রসারণের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং স্বর্ণের মূল্য প্রায় $4,800-এর লেভেলে পৌছানোয় XAU/USD-এর বিক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়। রিলেটিভ স্ট্রেন্থ সূচক (RSI) ওভারবট জোন (70-এর ওপরে) থেকে বের হয়ে 50-এর নিচে নেমে গেছে, এবং MACD সূচক সাম্প্রতিক উচ্চতার কাছ থেকে সরে আসছে—যা এই পর্যায়ে প্রবণতার সম্পূর্ণ পরিবর্তনের চেয়ে বুলিশ প্রবণতা দুর্বলতা নির্দেশ করে। অন্যদিকে, দৈনিক সর্বনিম্ন লেভেল প্রায় $4,550-এর নিচে আরও দরপতন ঘটলে স্বর্ণের মূল্য মনস্তাত্ত্বিক $4,500 লেভেলের ঠিক নিচের পরবর্তী সাপোর্ট জোনের দিকে এগোতে পারে। ওই লেভেল ব্রেক করলে $4,400 লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। ঊর্ধ্বমুখী মুভমেন্টের ক্ষেত্রে প্রথম রেজিস্ট্যান্স সাম্প্রতিক উচ্চতা প্রায় $4,800-এ অবস্থিত। স্বর্ণের মূল্য এই লেভেলের উপরে উঠে গেলে $4,810–$4,820 এরিয়া পর্যন্ত দর বৃদ্ধি পেতে পারে, যেখানে 200-পিরিয়ড EMA-এ পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442299

SumonIslam
2026-04-07, 04:46 PM
http://forex-bangla.com/customavatars/1566267469.jpg
ব্যাংক অব ফ্রান্স নিজস্ব স্বর্ণের রিজার্ভ মার্কিন নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নিয়ে এসেছে
ফরাসি কেন্দ্রীয় ব্যাংক একটি সুচতুর উপায় আবিষ্কার করেছে— কোনো ধরনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি না করেই মার্কিন ভল্ট থেকে নিজস্ব স্বর্ণের রিজার্ভ সরিয়ে নিয়ে এসেছে: দেশটির কেন্দ্রীয় ব্যাংক নিউ ইয়র্কে ঐ স্বর্ণ মুনাফায় বিক্রি করেছে এবং পরে ইউরোপে সেটি পুনঃক্রয় করেছে। ২০২৫ অর্থবছরের ফলাফল প্রকাশকালে কেন্দ্রীয় ব্যাংক এই "অসাধারণ সাফল্যের" কথা উল্লেখ করেছে, যা €2.9 বিলিয়নের ক্ষতিকে বার্ষিক €8.1 বিলিয়নের লাভে পরিণত করতে সহায়তা করেছে। ব্যাংক অব ফ্রান্স ২৫ মার্চে এক প্রেস রিলিজে উল্লেখ করেছে "ব্যাংকটির নিজস্ব রিজার্ভে থাকা সম্পদ থেকে আয় এই অসাধারণ সাফল্যের কারণে €12.2 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের শুরুতে, স্বর্ণ রিজার্ভের পরিমাণ অপরিবর্তিত থাকা সত্ত্বেও ব্যাংক অব ফ্রান্স অবশিষ্ট স্বর্ণ (5%) প্রযুক্তিগত মানদণ্ডের সঙ্গে সমন্বয় করাতে বাধ্য হয়েছিল, যার ফলে উল্লেখযোগ্য লাভ হয়েছে। ২০২৫ সালের জন্য এই আয়ের পরিমাণ ছিল €11 বিলিয়ন।" এই পদক্ষেপটি কৌশলগতভাবে কার্যকর ও অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে। উল্লেখ্য জার্মানির বৃহৎ অংকের স্বর্ণ যুক্তরাষ্ট্রে সংরক্ষণ নিয়ে বিবাদ চলমান রয়েছে, যা এখনও ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের ভল্টে রয়েছে এবং এই পদক্ষেপ কিছু রাজনীতিবিদকে অসন্তুষ্ট করেছে—এসবের বিপরীতে ব্যাংক অব ফ্রান্স নিজস্ব স্বর্ণের রিজার্ভ ফিরিয়ে আনলেও সে বিষয়ে কোনো উচ্চবাচ্য ওঠেনি। বরং ব্যাংক অব ফ্রান্স স্বর্ণের মূল্য ঐতিহাসিক উচ্চতায় ওঠার অপেক্ষায় ছিল, তারপর নিউ ইয়র্কে পুরনো এবং কম বিশুদ্ধ স্বর্ণ বাজারমূল্যে (USD) বিক্রি করে, এবং পরে সেই আয় ব্যবহার করে ইউরোপে ওজন ও বিশুদ্ধতার সর্বশেষ মানদন্ড পূরণ করে এমন নতুন স্বর্ণের বার ক্রয় করেছে, উল্লেখ্য যে সেই সময় স্বর্ণের মূল্য পতনশীল ছিল।
ফলে, ফরাসি কেন্দ্রীয় ব্যাংক সবদিকে সুবিধা পেয়েছে: কাস্টমস, গ্রিনল্যান্ড, ইউক্রেন এবং বর্তমানে ইরান নিয়ে চলমান উত্তেজনার মধ্যেও দেশটি মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংঘাত জড়ায়নি; আটলান্টিক পাড়ে পরিবহন ও বীমার খরচ নেই; এবং সবশেষে, এই লেনদেন থেকে উল্লেখযোগ্য মুনাফা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিটকে শক্তিশালী করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, "ব্যাংক অব ফ্রান্সের নিট মূলধন—অর্থাৎ নিজস্ব তহবিল সহ সম্পদের মূলধনী লাভ—€283.4 বিলিয়ন পর্যন্ত অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে, যা ২০২৪ সালের €202.7 বিলিয়নের তুলনায় বেড়েছে। নিট মূলধনের মধ্যে ভবিষ্যৎ নগদ ব্যয় বহন করার জন্য রাষ্ট্রীয় স্বর্ণ ও কারেন্সি রিজার্ভের পুনর্মূল্যায়ন রিজার্ভ (RRRODE) €11.4 বিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।" ব্যাংক অব ফ্রান্সের প্রধান ফ্রাংকয়েজ ভিলেরয় ডে গালহাউ সাংবাদিকদের জানিয়েছেন যে নিউ ইয়র্কের বদলে নতুন স্বর্ণের বারগুলো প্যারিসে রাখার সিদ্ধান্ত "রাজনৈতিকভাবে অনুপ্রাণিত" ছিল না। এই লেনদেনের পরে ফ্রান্সের স্বর্ণ রিজার্ভের মোট পরিমাণ প্রায় 2,437 টনে অপরিবর্তিত রয়েছে, এবং দেশটির সমগ্র স্বর্ণের মজুদ এখন লা সাউটেরাইন ট্রেজারি ব্যুরোর ভূ-গর্ভস্থ ভল্টে সংরক্ষিত রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442619

Rassel Vuiya
2026-04-08, 10:34 AM
XAU/USD পেয়ারের পূর্বাভাস। ক্রেতারা স্বর্ণের প্রতি খুব একটা আকৃষ্ট হচ্ছে না
http://forex-bangla.com/customavatars/1350538578.jpg
স্বর্ণের (XAU/USD) মূল্যের নিম্নমুখী প্রবণতা সাময়িকভাবে থেমেযছে এবং এটির মূল্য পূর্ববর্তী সেশনের রেঞ্জের মধ্যে থেকেই আছে, যেখানে স্বর্ণের মূল্যের আরও শক্তিশালী বৃদ্ধির জন্য পর্যাপ্ত মোমেন্টাম দেখা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে জরুরি চুক্তির সম্ভাবনা ক্রমান্বয়ে কমছে— হরমুজ প্রণালী পুনরায় খোলার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম মঙ্গলবার সন্ধ্যায় শেষ হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে এবং মূল্যবান ধাতু স্বর্ণের চাহিদা হ্রাস পাচ্ছে। সেইসাথে, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর আর্থিক নীতিমালা প্রণয়ন করতে পারে এই প্রত্যাশাও স্বর্ণের মূল্যের বিয়ারিশ প্রবণতার কারণ হিসেবে কাজ করতে পারে। মার্কেটের ট্রেডাররা ধারণা করছে যে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের কারণে তেলের দর বাড়লে মুদ্রাস্ফীতি পুনরায় বৃদ্ধি পেতে পারে, যার ফলে প্রধান কেন্দ্রীয় ব্যাংনাগুলো, যার মধ্যে ফেডারেল রিজার্ভও রয়েছে, হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করতে বাধ্য হতে পারে।
http://forex-bangla.com/customavatars/1081811630.jpg
বিশেষত, ট্রাম্প ইরানের উপর ব্যাপক হামলার কঠোর হুমকি পরে তেলের দর চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে—যেখানে সময়মতো চুক্তি না হলে ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর হামলার হুমকি অন্তর্ভুক্ত ছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মোহাম্মদ বাঘের ঘালিবাফ উল্লেখ করেছেন যে তারা মাথা নত করবে না এবং "আলোচনায়" বসার জন্য ট্রাম্পের কাছে প্রায় 20 ঘন্টা বাকি আছে—অন্যথায় তার মিত্রদের "প্রস্তর যুগে" পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের বিবৃতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সম্ভাবনা ও তেলের দর বৃদ্ধির ঝুঁকি বজায় রাখছে। একই সময়ে, সোমবার প্রকাশিত ISM থেকে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন পরিষেবা খাতের দুর্বলতা পরিলক্ষিত হয়েছে—মার্চে পরিষেবা খাতের PMI 56.1 থেকে নেমে 54-এ গিয়েছিল, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হওয়ার ইঙ্গিত দেয়।অন্যদিকে মুদ্রাস্ফীতি সূচক শক্তিশালী হয়েছে: প্রাইসেস-পেইড বা পরিশোধকৃত মূল্য সূচক 63 থেকে বৃদ্ধি 70.7 এ পৌঁছেছে। এই পটভূমির মধ্যে গত শুক্রবার প্রকাশিত মার্কিন নন-ফার্ম পেরোল (NFP) প্রতিবেদনের ফলাফল ইতিবাচক ছিল, যা শ্রমবাজারের স্থিতিশীলতার ইঙ্গিত দেয় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ফেড দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে এমন প্রত্যাশা জোরদার হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে মার্কিন ডলারের মূল্যের বুলিশ প্রবণতা সৃষ্টি হয়েছে এবং আপাতত স্বর্ণের দরপতনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে সবচেয়ে কম প্রতিরোধের পথকে সূচিত করে। পরবর্তী মুভমেন্টের পূর্বাভাসের জন্য নতুন মার্কিন সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন বিশ্লেষণ করা দরকার। টেকনিক্যাল দিক থেকে, স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য এটির মূল্যকে 20-day SMA ব্রেক করে ঊর্ধ্বমুখী হতে হবে। তবে অসিলেটরগুলো এখনও নেগেটিভ জোনে থাকায় ক্রেতারা বর্তমানে পর্যাপ্ত সুবিধাজনক অবস্থায় নেই।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442686

SumonIslam
2026-04-10, 05:15 PM
স্বর্ণের মূল্য আউন্স প্রতি $4,700-এর উপরে অবস্থান করছে
20580
সামান্য দরপতনের পরও ধারাবাহিকভাবে তৃতীয় সপ্তাহের মতো স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে চলতি সপ্তাহ শেষ হতে চলেছে, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধের কূটনৈতিক সমাধানের আশাবাদ ও কেন্দ্রীয় ব্যাংকগুলো কর্তৃক ধারাবাহিকভাবে স্বর্ণ ক্রয় কার্যক্রম বিদ্যমান মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির ঝুঁকির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আজ স্বর্ণের মূল্য আউন্স প্রতি প্রায় $4,765-এ স্থিতিশীল হয়েছে, এবং চলতি সপ্তাহে প্রায় 2% বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে অনিশ্চয়তা বজায় থাকায় দৃষ্টি এখন এই সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার ওপর সরে এসেছে, যেখানে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ইরানের কর্মকর্তাদের আলোচনায় বসার কথা রয়েছে। ট্রেডাররা শুক্রবার প্রকাশিতব্য মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফিকে লক্ষ্য রাখবে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি ছয় সপ্তাহব্যাপী সামরিক সংঘাত শেষ করার জন্য চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদী, তবে পরবর্তীতে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে ফি নেওয়ার পরিকল্পনার কারণে তেহরানকে হুমকি দেন। এ বছর ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধে শুরু হওয়ার পর থেকে মূল্যবান ধাতু স্বর্ণের মূল্য প্রায় 10% হ্রাস পেয়েছে, এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমেছে কারণ কিছু বিনিয়োগকারী ক্ষতিপূরণের জন্য অন্যান্য খাতে বিনিয়োগ তহবিল বরাদ্দ করছেন। মধ্যপ্রাচ্য সংঘাতজনিত কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ায় মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির ঝুঁকি বেড়েছে, ফলে ট্রেডাররা ধারণা করছে যে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার হ্রাস পিছিয়ে দেবে বা এমনকি সুদের হার বাড়িয়েও দিতে পারে—যা স্বর্ণকে ব্যয়বহুল করে তুলবে, যেটি ঋণের খরচ কম থাকলে সুবিধাজনক অবস্থানে থাকে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত সমাধানের সম্ভাবনা থেকে উদ্ভূত সামষ্টিক প্রেক্ষাপটগত অনিশ্চয়তার হ্রাস এবং আর্থিক নীতির দৃঢ়তা ও যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সম্পর্কে কাঠামোগত উদ্বেগ বিনিয়োগকারীদের স্বর্ণে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে, কারণ পোর্টফোলিও বৈচিত্র্যকরণে স্বর্ণ প্রধান ইন্সট্রুমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। টেকনিক্যাল দিক থেকে বর্তমানে ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $4,771 অতিক্রম করাতে হবে। তা হলে তারা স্বর্ণের মূল্যকে $4,835-এর লক্ষ্যমাত্রার দিকে নিয়ে যেতে পারবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। স্বর্ণের মূল্যের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে $4,893 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। আর যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে এটির মূল্য $4,708-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে; তাঁরা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,647 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $4,591 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/443023

BDFOREX TRADER
2026-04-16, 07:06 PM
http://forex-bangla.com/customavatars/1049045662.jpg
স্বর্ণের মূল্য আউন্স প্রতি $4,900-এ পৌঁছেছে
ইরানের সঙ্গে কূটনৈতিকভাবে সংকট সমাধানের প্রচেষ্টার মাঝে — হরমুজ প্রণালীতে উত্তেজনা বজায় থাকা সত্ত্বেও — স্বর্ণের মূল্য $4,900 লেভেলে পৌঁছেছে, কারণ মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। স্বর্ণের মূল্য 1% বেড়ে আউন্স প্রতি প্রায় $4,900-এ পৌঁছেছে এবং আগের সেশনের বেশিরভাগ দরপতন পুষিয়ে নেয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে, যাতে শান্তি আলোচনার জন্য আরো সময় পাওয়া যায়। তবুও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও বাধাগ্রস্ত হচ্ছে: যুক্তরাষ্ট্র ইরানি জাহাজগুলোকে অবরোধ করছে, আর তেহরান এই সমুদ্রপথ দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ রেখেছে। কূটনৈতিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি অনিশ্চিতই রয়ে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। বৈশ্বিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই কৌশলগত অঞ্চলে সৃষ্ট উত্তেজনা মার্কেটে চাপ সৃষ্টি করছে। এমনকি অস্থায়ী যুদ্ধবিরতিও পুনরায় সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করার আশঙ্কা পুরোপুরি দূর করতে পারে না, যার ফলে নিরাপদ বিনিয়োগের দিকে মূলধন প্রবাহ অব্যাহত রয়েছে। মূল্যবান ধাতু বাজার, যা ঐতিহ্যগতভাবে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির প্রত্যাশার সূচক হিসেবে কাজ করে, যেকোনো পরিবর্তনের সংকেতের প্রতি সংবেদনশীলভাবে প্রতিক্রিয়া প্রদর্শন। সাময়িক হলেও স্বর্ণের মূল্য বৃদ্ধি নির্দেশ করে বিনিয়োগকারীরা সম্পূর্ণভাবে ঝুঁকি থেকে সুরক্ষিত থাকার মানসিকতা ত্যাগ করতে প্রস্তুত নয়। মার্কিন নৌ-বাহিনী ইরানি জাহাজগুলো অবরোধ করার এবং তেহরানের পাল্টা পদক্ষেপের সম্ভাবনার কারণে ধারাবাহিকভাবে উদ্বেগ বজায় রয়েছে। স্বর্ণের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট সরাসরি কূটনৈতিক আলোচনা কতটা সফল হয় এবং হরমুজ প্রণালী সংকট কীভাবে সমাধান করা যায় তার উপর নির্ভর করবে। কেবল যুদ্ধবিরতি নয় বরং বাস্তবিক অর্থে উত্তেজনা প্রশমিত হলে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়তে পারে—কারণ এতে মুদ্রাস্ফীতির চাপ হ্রাস পাবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির ঝুঁকি কমে যাবে। উল্টোদিকে সংঘাত তীব্র হলে এর বিপরীত প্রতিক্রিয়া দেখা যাবে। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, দুই পক্ষই পাকিস্তানে অনুষ্ঠিত ব্যর্থ আলোচনার পর কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য প্রাথমিক চুক্তি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাকে হালকাভাবে উপস্থাপন করে বলেছেন—প্রায় সাত সপ্তাহ ধরে চলমান যুদ্ধ শেষের পথে রয়েছে।
বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী—ক্রেতাদ র স্বর্ণের মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $4,835 ব্রেক করাতে হবে। এতে স্বর্ণের মূল্যের $4,893-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সুযোগ তৈরি হবে, যার উপরে যাওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $4,913 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4,771-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে; যদি তারা সফল হয় এবং এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হয়, তাহলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,708 পর্যন্ত নেমে যেতে পারে, এমনকি পরবর্তীতে $4,647 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/443531