Montu Zaman
2026-01-26, 04:27 PM
http://forex-bangla.com/customavatars/2117970792.jpg
বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতের প্রযুক্তিতে মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে চীনা অটোমেকার চেরি। সলিড-স্টেট ব্যাটারি প্রযুক্তিতে বড় সাফল্যের দাবি করার মাত্র কয়েক সপ্তাহের মাথায় তা বাস্তবে প্রয়োগের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। চলতি বছরই নিজেদের এক্সিড ব্র্যান্ডের অধীনে লিফেং মডেলের মাধ্যমে উন্নত প্রযুক্তির এ গাড়ি বাজারে আনতে যাচ্ছে চেরি। চেরির সলিড-স্টেট ব্যাটারি রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, প্রতিষ্ঠানটির তৈরি নতুন এ ব্যাটারির শক্তির ঘনত্ব প্রতি কেজিতে ৬০০ ওয়াট-আওয়ার। নতুন মডেলের গাড়িটি এক চার্জে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। চীনের সরকারি মানদণ্ড সিএলটিসি অনুযায়ী এ গাড়ির মাইলেজ যাচাই করা হয়েছে। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো তীব্র শীতেও ব্যাটারিটি স্বাভাবিক সক্ষমতা বজায় রাখতে পারবে বলে দাবি চেরির। হিমাঙ্কের এত নিচেও নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের নিশ্চয়তা দেবে প্রযুক্তিটি। এ সক্ষমতাকে অতুলনীয় হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি।
চেরি জানিয়েছে, কোম্পানিটি ধাপে ধাপে এ প্রযুক্তি বাজারে আনবে। শুরুর দিকে নির্দিষ্ট কিছু রাইড-শেয়ারিং ও কার-রেন্টাল বাজারে পরীক্ষামূলকভাবে এসব বিদ্যুচ্চালিত গাড়ি নামানো হবে। সেখান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পর ২০২৭ সালে সলিড-স্টেট ব্যাটারিচালিত গাড়ির বাণিজ্যিক উৎপাদন শুরু করবে কোম্পানিটি।
আধুনিক ৮০০ ভোল্ট প্রযুক্তির এ গাড়িতে ব্যবহার করা হয়েছে ৩০ হাজার আরপিএমের ইলেকট্রিক মোটর। এটি মাত্র ৩ সেকেন্ডের কম সময়ে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার।
বিশ্লেষকরা বলছেন, বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে সলিড-স্টেট ব্যাটারিই এখন আগামীর মূল ভরসা। এ ব্যাটারিতে কোনো দাহ্য তরল না থাকায় এটি নিরাপদ এবং সাধারণ ব্যাটারির চেয়ে অনেক বেশি শক্তিশালী। চেরির আগে থেকেই ফক্সওয়াগন ও মার্সিডিজ-বেঞ্জের মতো পশ্চিমা কোম্পানিগুলো কোয়ান্টামস্কেপ ও ফ্যাক্টোরিয়ালের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রযুক্তিতে বড় বিনিয়োগ করে আসছে। তবে চেরির নতুন এ ঘোষণা প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে রাখবে কোম্পানিটিকে।