PDA

View Full Version : জ্বালানি তেলের তীব্র মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে



Montu Zaman
2026-04-03, 04:43 PM
http://forex-bangla.com/customavatars/1789171678.jpg
গতকাল তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। এটি স্পষ্ট যে তেলের মূল্য বৃদ্ধি শুধুমাত্র মার্চে প্রায় 50% উত্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এবং পরবর্তী দুই মাসেও বজায় থাকতে পারে। পারস্য উপসাগরকে ঘিরে সৃষ্ট উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তেলের দাম ব্যারেল প্রতি $200-এ পৌঁছাতে পারে। এমনকি OPEC+ যদি ৫ এপ্রিল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তও নেয়, তাও মার্কেটে তেমন প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে—হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং তেল ও গ্যাস অবকাঠামোর ওপর আক্রমণের ফলে মার্চে বিভিন্ন দেশের তেল উৎপাদনের হার ইতোমধ্যেই প্রায় 20% কমে গিয়েছে। পারস্য উপসাগরের পরিস্থিতি অত্যন্ত নাজুক রয়ে গেছে। সরাসরি সামরিক সংঘাত আর প্রধান তেল আহরণ ও পরিবহন স্থাপনার ওপর আঘাত বৈশ্বিক তেল সরবরাহের ওপর নজিরবিহীন ঝুঁকি সৃষ্টি করেছে। সরবরাহ-সংকট সম্পর্কিত উদ্বেগের কারণে মার্কেটে সৃষ্ট আতঙ্ক পরিস্থিতিকে আরও নেতিবাচক করে তুলেছে, ফলে তেলের দাম আরও বাড়ছে। ট্রাম্পের মন্তব্য ও যুদ্ধ সমাপ্তির প্রতিশ্রুতি যদিও মার্কেটকে কিছুটা প্রভাবিত করছে এবং তেলের মূল্যের বুলিশ প্রবণতাকে সামান্য দুর্বল করেছে, তবুও চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ বড় বড় তেল-ভোক্তা দেশগুলো ইতোমধ্যেই বাড়তি জ্বালানি মূল্যের প্রভাব অনুভব করছে। উৎপাদন খরচ বাড়ায় তেলের দাম আরও বাড়বে, যা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। ইউরোপীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিকল্প জ্বালানি উৎস খোঁজার ও তাদের জ্বালানি কৌশল পুনর্বিবেচনার পথে হাটতে বাধ্য হচ্ছে; তবে জ্বালানি নির্ভরতা দ্রুত বৈচিত্র্যকরণ করা চ্যালেঞ্জিং। একই সময়ে, উৎপাদন কম থাকলেও দাম বাড়ার ফলে তেল-রপ্তানিকারক দেশগুলো ব্যারেল প্রতি তেলের উচ্চ মূল্যের কারণে লোকসান পুষিয়ে লাভ পেতে পারে। এদিকে জ্বালানি সংকট তীব্র হওয়ার মধ্যে ইরান বিশ্বের অন্যতম প্রধান জলসীমা হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্ ী কাসেম ঘারিবাবাদি প্রতিবেশী ওমানের সঙ্গে একটি প্রোটোকল স্থাপনের প্রস্তুতির কথা ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে মূলত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল কার্যক্রম ইরানের নজরদারির আওতায় আসবে। বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ হয়ে পড়া এই প্ৰণালী এখন ইরানী প্রজাতন্ত্রের জন্য রাজস্বের উৎস হয়ে উঠতে পারে, কারণ এই প্রোটোকলে জাহাজ-মালিকদের কাছ থেকে টোল আদায়ের বিধান রাখা হয়েছে। তেহরানের এই কৌশল কেবল পরিস্থিতির কার্যকর ব্যবহার করার প্রচেষ্টা নয়; এটি মধ্যপ্রাচ্য অঞ্চলে দেশটির প্রভাব প্রদর্শনের উদ্দেশ্যপূর্ণ কৌশলও বটে। ওমানের সঙ্গে করা নতুন চুক্তিটি বাস্তবায়িত হলে জাহাজ-মালিকদের ইরানকে টোল প্রদান করার বা অধিক ঝুঁকি ও অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার মতো বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ আরও বাড়াতে পারে।
http://forex-bangla.com/customavatars/1618845272.jpg
তেলের বর্তমান টেকনিক্যাল চিত্র সম্পর্কে বলতে গেলে, ক্রেতাদের তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $113.36 অতিক্রম করাতে হবে। এর ফলে তেলের মূল্যের $118.88-এর লক্ষ্যমাত্রা দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে, যার ওপরে যাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $124.86-এর লেভেল নির্ধারণ করা যায়। অপরদিকে, দরপতন হলে, তেলের মূল্য $106.83-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে; তাঁরা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর ওপর বড় আঘাত হবে এবং তেলের মূল্য $100.40-এ নেমে গিয়ে পরবর্তীতে $92.54 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও তৈরি হবে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442405

SumonIslam
2026-04-07, 04:44 PM
http://forex-bangla.com/customavatars/1023406378.jpg
ধারাবাহিকভাবে তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের মূল্য স্থিরভাবে বাড়ছে। এই উত্থান মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র হুমকির ফলে উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ত্বরান্বিত হয়েছে; তিনি আবারও ইরানের প্রতি হুমকি দিয়েছেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে শর্ত পূরণ না হলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রস্তুতির কথা জানিয়েছেন। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ব্রেন্ট ক্রুড তেলের দর ব্যারেল প্রতি $111 ছাড়িয়েছে এবং পূর্ববর্তী ট্রেডিং সেশনের শেষে 0.7% বৃদ্ধি পেয়েছে। সেইসাথে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দর প্রায় $116-এ পৌঁছেছে, যা ২০২২ সালের জুনের পর থেকে সর্বাধিক মূল্য—যা মার্কেটে চাহিদা বৃদ্ধি ও ঝুঁকি না গ্রহণ করার প্রবণতা প্রতিফলিত করে। সোমবার ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করে বলেছিলেন যে আলোচনা "ভালভাবেই এগিয়ে চলছে," এবং হরমুজ প্রণালী পুনরায় অবরোধমুক্ত করাকে তিনি "অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার" হিসেবে অভিহিত করেছেন। তবুও মার্কেটে নিরবচ্ছিন্নভাবে তেলের দর বৃদ্ধি পাচ্ছে—যা ইঙ্গিত দেয় যে বিনিয়োগকারীরা এই সংঘাতের দ্রুত সমাধানের ব্যাপারে সন্দিহান রয়েছে এবং সরবরাহ বিঘ্নতার সম্ভাবনা মূল্যায়ন করছেন। ইরান সতর্ক করে বলেছে যে তাঁদের উপর হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর আত্মরক্ষামূলক আক্রমণ তীব্রতর হবে—যা বৈশ্বিক জ্বালানি সংকটকে বাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। চলমান যুদ্ধে (এখন ষষ্ঠ সপ্তাহে পৌঁছেছে) জ্বালানি তেলের বাজার ইতোমধ্যেই ব্যাপকভাবে অস্থিতিশীল হয়েছে এবং গুরুতর সরবরাহ বিভ্রাট তৈরি হয়েছে। যদি ট্রাম্প "ধ্বংসযজ্ঞ" চালিয়ে যান যান এবং ইরান আরও ব্যাপক ও বিধ্বংসী পাল্টা আঘাত অব্যাহত রাখে, তাহলে তেলের দাম সম্ভবত বাড়তে থাকবে এবং ব্যারেল প্রতি $120-এর কাছাকাছি পৌঁছাতে পারে। যুদ্ধ অব্যাহত থাকলে স্বল্পমেয়াদি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার লক্ষণও দেখা দিচ্ছে। সোমবার নিকটবর্তী WTI কন্ট্রাক্টগুলোর মূল্যের পার্থক্য এক পর্যায়ে ব্যারেল প্রতি প্রায় $15.50 পর্যন্ত পৌঁছায়, যা অন্যতম রেকর্ড সর্বোচ্চ স্তর।
http://forex-bangla.com/customavatars/2039280162.jpg
বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী ক্রেতাদের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $118.88 অতিক্রম করাতে হবে। এটি করা গেলে তেলের মূল্যের $120.08-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে—এই লেভেলের ওপরে যাওয়া বেশ কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $124.86 এরিয়া নির্ধারণ করা যায়। অপরদিকে তেলের দরপতনের ক্ষেত্রে মূল্য $113.36-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন; যদি তাঁরা সফল হয়, মূল্য এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য মারাত্নক আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $106.83 পর্যন্ত নেমে যেতে পারে, এবং পরবর্তীতে $100.40 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/442660

Tofazzal Mia
2026-04-21, 07:19 PM
http://forex-bangla.com/customavatars/1432371422.jpg
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা তীব্র হওয়ার পর ট্রেডাররা সতর্ক অবস্থান গ্রহণ করায় জ্বালানি তেলের মূল্য উর্ধ্বমুখী হয়ে ওঠে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশাবাদের মধ্যে দরপতনের শিকার হয়েছিল। ব্রেন্ট ক্রুড তেলের দর 5.5% বেড়ে ব্যারেল প্রতি $95.33-এ পৌঁছেছে। এর মূল কারণ হচ্ছে সপ্তাহান্ত জুড়ে বিশৃঙ্খলতার পর মার্কিন নৌবাহিনী একটি ইরানী জাহাজ জব্দ করেছে—পাল্টা জবাবে তেহরান অন্যান্য জাহাজগুলো লক্ষ্য করে গুলি চালায় এবং হরমুজ প্রণালীর ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানায়। লক্ষণীয় যে মাত্র শুক্রবারই ইরান ঘোষণা দিয়েছিল যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খোলা রয়েছে। তেলের মূল্যের উত্থান জ্বালানি খাতজুড়ে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি নির্দেশ করে। মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানী জাহাজ জব্দকরণ, অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান কর্তৃক অন্যান্য জাহাজে আক্রমণ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠার খবর ট্রেডারদের মনোভাব তীব্রভাবে নেতিবাচক হয়ে যায়। এর ফলে কয়েক দিন আগে ইরানের কর্মকর্তাদের বক্তব্য থেকে পরিলক্ষিত প্রাথমিক আশাবাদকে দুর্বল হয়ে গিয়েছে। সপ্তাহান্তের ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের ব্যাপারে পূর্বের প্রত্যাশার সাথে স্পষ্টভাবে বিপরীত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র উত্তেজনা তেল সরবরাহের অনিশ্চয়তা তৈরি করেছে, যা সরাসরি জ্বালানি তেলের বৈশ্বিক মূল্যে প্রভাব ফেলছে। ভবিষ্যতে আরও বিঘ্ন ঘটার আশঙ্কায় ট্রেডাররা তাদের পজিশন হেজ করতে ফিউচার ক্রয় করছে, ফলে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাচ্ছে। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ করিডোর, যার মাধ্যমে বিশ্বব্যাপী সমুদ্রপথে তেলের বড় একটি অংশ পরিবহন করা হয়। ইরান পুনরায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ করায় এবং মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানি জাহাজ জব্দের মতো ঘটনাগুলোর কারণে ট্রেডাররা ব্যাপকভাবে সতর্ক রয়েছে। তবে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা বিনিয়োগকারীদের মনোবলকে ইতিবাচক রাখছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি এই মঙ্গলবার শেষ হতে যাচ্ছে এবং সব নজর এখন ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরু করবে কিনা এবং এই প্রধান সমুদ্রপথ পুনরায় খোলা হবে কি না সেদিকেই রয়েছে, বিশেষত ইসলামাবাদে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনার ব্যর্থতার পর।
http://forex-bangla.com/customavatars/1020465374.jpg
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে মতবিরোধ সৃষ্টি হওয়ায় শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে মার্কিন নৌবাহিনী কর্তৃক হরমুজ প্রণালী অবরোধ চলাকালীন সময়ে তারা এ সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনায় যোগ নাও দিতে পারে, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ট্রাম্প শুক্রবার জানিয়েছিলেন যে ইরানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে, কিন্তু রবিবার সকালে তিনি বলেন আলোচনা ব্যর্থ হলে ইরানের সকল বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে। জ্বালানি তেলের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের তেলের মূল্যকে পুনরায় নিকটস্থ রেজিস্ট্যান্স $92.54-এ নিয়ে যেতে হবে। এতে তাঁরা তেলের মূল্যকে $100.40-এর লক্ষ্যমাত্রার দিকে নিয়ে যেতে পারবে, যা ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $106.83 এরিয়া নির্ধারণ করা যায়। তেলের দরপতনের ক্ষেত্রে মূল্য $86.67-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে। যদি তাঁরা সফল হয়, তাহলে এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $81.38 পর্যন্ত নেমে যেতে পারে এবং $74.85 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও উন্মুক্ত হতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/443818

Rakib Hashan
2026-04-30, 04:39 PM
http://forex-bangla.com/customavatars/1502443678.jpg
জ্বালানি তেলের দর বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $126-এ পৌঁছেছে
আজ ব্রেন্ট ক্রুডের দর বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কিত নতুন সামরিক বিকল্পসমূহ সম্পর্কে ব্রিফিং দেবেন—যা মধ্যপ্রাচ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেউ। এই সংবাদ তৎক্ষণাৎ বৈশ্বিক জ্বালানি খাত উদ্বেগ সৃষ্ট করেছে, কারণ এই অঞ্চলে সামরিক সংঘাতের যেকোনো ইঙ্গিতই সাধারণত জ্বালানি তেলের মূল্যের তীব্র উত্থান ঘটায়। যেমনটি আমি আগেও উল্লেখ করেছিলাম, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট এই খবরের প্রতি বিশেষ সংবেদনশীল প্রতিক্রিয়া দেখিয়েছে। ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন বিঘ্নতার সরাসরি ঝুঁকি হিসেবে ধরা হচ্ছে, যা পরোক্ষভাবে স্পেকুলেটিভ চাহিদাকে উস্কে দেয় এবং ট্রেডাররা সম্ভাব্য নতুন সরবরাহ ব্যাঘাত ও বাড়তি খরচ থেকে সুরক্ষিত করতে জ্বালানি তেলের মূল্যকে দ্রুত ঊর্ধ্বমুখী প্রবণতা। ট্রাম্পের বিকল্প সামরিক পদক্ষেপ সংক্রান্ত ব্রিফিংয়ের খবরে তেলের দাম আরও অস্থিতিশীল হয়। ইতোমধ্যে অতীতের ঘটনাবলি ও আঞ্চলিক উত্তেজনার কারণে তেলের বাজারে সতর্ক অবস্থা বিরাজ করেছে এবং বিনিয়োগকারী ও ট্রেডাররা সংঘাত তীব্র হওয়ার আশঙ্কায় তেল ফিউচার্স কন্ট্রাক্ট ক্রয় করা শুরু করেছেন, যার ফলে ব্রেন্টের দাম দ্রুত বেড়েছে। এই ঘটনাটি তেলের বাজারের ভারসাম্যের ভঙ্গুরতা এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রেক্ষাপটে ভূ-রাজনৈতিক পরিস্থিতি উপর এর দৃঢ় নির্ভরশীলতা প্রতিফলিত করে। গ্লোবাল বেঞ্চমার্ক তেলের দর 7.1% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেছে এবং চার বছরের মধ্যে দৈনিক সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যখন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $110-এর উপরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আজ যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাব্যতার বিষয়ে ট্রাম্পকে জানাবেন। আপনাদের স্মরণ করিয়ে দিই—চলতি এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি বজায় আছে, তবে উভয় পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের সাম্প্রতিক প্রচেষ্টা সফল হয়নি: যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রেখেছে। মঙ্গলবার ট্রাম্প তেল ও বাণিজ্য কোম্পানি নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এমন কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করেছিলেন যা হরমুজ প্রণালীর অবরোধের মেয়াদকাল বাড়াতে পারে কিন্তু আমেরিকান ভোক্তাদের ওপর এর প্রভাব কমিয়ে আনা যাবে—এটি জ্বালানি তেল খাঁতে একটি প্রাথমিক সতর্কবার্তা হিসেবে কাজ করছে।
http://forex-bangla.com/customavatars/1506022762.jpg
তেলের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $113.40-এ পুনরুদ্ধার করতে হবে। এটি তেলের মূল্যের $118.80-এর লক্ষ্যমাত্রার দিকে যেতে সাহায্য করবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $124.80 এরিয়া নির্ধারণ করা যায়। অন্যদিকে, তেলের মূল্য যদি কমে যায়, তাহলে মূল্য $106.80-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করবে; তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $100.00 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $92.50 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/444789