PDA

View Full Version : ইন্সটাফরেক্স পেমেন্ট অপশন গুলো



Rassel Vuiya
2026-04-29, 10:56 AM
20610
আপনি স্ক্রিল, নেটেলার, ভিসা কার্ড, মাস্টারকার্ড, এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে টপ-আপ করতে পারবেন। আপনি সরাসরি আমাদের অফিসে নগদ অর্থ পরিশোধও করতে পারবেন। আপনি একই পদ্ধতিতে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনও করতে পারবেন। যখন আপনার অ্যাকাউন্টের মূল মুদ্রা ব্যতীত অন্য মুদ্রায় অর্থ জমা করবেন, কোম্পানি তখন চলতি বাজার মূল্যে মুদ্রা পরিবর্তন করবে। মুদ্রা পরিবর্তনের চলতি বাজার মূল্য ক্লায়েন্ট ক্যাবিনেট এবং ইন্সটাফরেক্স ওয়েবসাইটে সহজলভ্য (রূপান্তর হয় বিড মূল্যে)

যখন আপনার অ্যাকাউন্টের মূল মুদ্রা ব্যতীত অন্য মুদ্রায় তহবিল উত্তোলন করবেন, কোম্পানি তখন ওইয়েটেড এভারেজ এক্সচেঞ্জ রেট ব্যবহার করবে। চলতি বাজার মূল্য এবং ডিপোজিটের পরিমাণের উপর ভিত্তি করে ব্রোকার উক্ত হার নির্ধারণ করবেন।

ইন্সটাফরেক্সের ওয়েটেড গড় বিনিময় হার অন্যান্য ফরেক্স ব্রোকারদের নিজস্ব বিনিময় হার থেকে অপেক্ষাকৃত ভালো। নিজস্ব বিনিময় হারের মধ্যে থাকে তাদের বড় আকারের মুনাফা, যেখানে জমা হয় এক হারে এবং উত্তোলন হয় অন্য হারে। জমা ও উত্তোলন হারের মধ্যে পার্থক্য সর্বোচ্চ ১০% পর্যন্ত হতে পারে। অর্থ্যাৎ, আপনি যদি আপনার অ্যাকাউন্টে ১০,০০০ রুবল জমা করেন, তাহলে ঐদিনই উত্তোলন করলে আপনি ১০০০ রুবল ক্ষতির সম্মুখীন হতে পারেন।

ওয়েটেড এভারেজ বিনিময় হার ব্যবহৃত হলে ১০,০০০ রুবল জমা করার পর উত্তোলন করলে মার্কিন ডলারে ১০.০০০ রুবলের সমপরিমাণ অর্থ উত্তোলন করার সুবিধা পাবেন। ওয়েটেড এভারেজ বিনিময় হারের উদাহরণ নিম্নরূপ:

একজন গ্রাহক প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬৬.৫৭ রুবল হারে ১০,০০০ রুবল তার অ্যাকাউন্টে জমা করল। যখন তার অ্যাকাউন্টে অর্থ জমা হলো তখন তার পরিমাণ হলো $১৫০.২২ মার্কিন ডলার।

পরবর্তীতে গ্রাহক প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৬৩.৮১ রুবল হারে ৫,০০০ রুবল জমা করল। এর ফলে তার অ্যাকাউন্টে $৭৮.৩৬ জমা হলো। এরপর গ্রাহক সিদ্ধান্ত নিলো $৩০০ উত্তোলন করবে। ওয়েটেড এভারেজ হার হিসাব করা হয় নিম্নোক্ত সূত্রের ভিত্তিতে:

১০,০০০/১৫,০০০*৬৬.৫৭+৫,০০০/১৫০০০*৬৩.৮১= ৬৫.৬৫।

এর ফলে সে ১৯,৬৯৫ রুবল উত্তোলন করতে পারবে।