যেহেতু ফরেক্স মার্কেটে একটি কথা সবসময়ই স্মরণ রাখতে হবে তা হল “trend is our friend” অর্থাৎ ট্রেন্ডের সাথেই আমাদেরকে ট্রেড করে যেতে হবে৷কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা উচিৎ নয়৷তাই ট্রেন্ডকে পরিষ্কারভাবে খুঁজে বের করতে হলে অবশ্যই হায়ার টাইমফ্রেম-MN,W1 এবং D1 চার্ট ইত্যাদিতে সঠিকভাবে এনালাইসিস করে নিশ্চিত হতে হবে৷দেখতে হবে trend আপট্রেন্ডে রয়েছে না ডাউনট্রেন্ডে রয়েছে নাকি রেনঞ্জিং অবস্থায় রয়েছে ?? যদি কোনো পেয়ারের ট্রেন্ড আপট্রেন্ডে থাকে তাহলে পরিস্কার বুঝবেন ট্রেডারগণ মার্কেটে সংশ্লিষ্ট পেয়ারটিতে Buy এন্ট্রি করছেন আর যদি ডাউনট্রেন্ডে থাকে তাহলে পরিস্কার বুঝবেন Sell এন্ট্রি করছেন৷আর যদি দেখেন price কোনো নির্দিষ্ট রেন্জের ভিতরে সাইডওয়েতে ঘোরাফেরা অবস্থায় রয়েছে তাহলে বুঝবেন ট্রেড করার জন্য ট্রেডারগণ এই সময়ে অপেক্ষায় রয়েছেন এবং অর্থাৎ ট্রেড করা থেকে বিরত রয়েছেন৷এগুলো পরিষ্কার দেখে শুনে বুঝে আপনাকেও নিশ্চিত হতে হবে এবং সেই অনুযায়ী ট্রেন্ড বুঝেই ট্রেড করতে হবে৷