ভাই আমার লেখার উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমরা যারা নতুন ট্রেডার বিশেষ করে আমি যখন ট্রেড করতে বশি তখন বিভিন্ন স্টাটেজি নিয়ে ট্রেড করি কিন্তু ট্রেড নেওয়ার সময় কোন স্টাটেজি না মেনেই ট্রেড করতে শুরু করি। কারন আমরা এখন ও ফরেক্স এ অভিজ্ঞ নয়। যারা অনেক অভিজ্ঞ তারা তাদের স্টাটেজির বাইরে কোন ট্রেড করে না। তাই আমার নিজের ব্যক্তিগত কোন স্টাটেজি নেই যখন মার্কেট যে দিকে চলতে থাকে আমি সেদিকে চলতে থাকি অর্থাৎ যে সকল পেয়ারে ডাউন ট্রেড চলে সে সকল পেয়ারে সেল করি আর যে সকল পেয়ারে আপ ট্রেন্ড চলে সে সকল পেয়ারে বাই করি। সাথে সাথে কিছু ইন্ডিকেটর ব্যাবহার করি যেমন মুভিং এ্যাভারেজ ইত্যাদি।