এক এক কাজে সফলতা লাভের উপায় এক এক রকম। যেমন আপনি একজন ভাল শিক্ষক হতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাল টিচিং দিতে হবে, পরীক্ষায় ভাল রেজাল্ট করতে চান এর জন্য অবশ্যই আপনাকে ভাল করে পড়াশুনা করতে হবে। আর ফরেক্সে সফলতা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফরেক্সের ওপর দক্ষ হতে হবে। দক্ষতা ছাড়া ফরেক্সে টিকে থাকা কঠিন। দক্ষতার জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে মিনিমাম ১ বছর ডেমো ট্রেডিং করা উচিত। এছাড়াও ফোরামে পোস্ট করার সময় সিনিয়র মেম্বারদের পোস্ট অনুসরণ করলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অদক্ষতার সাথে ট্রেড করলে আপনি ট্রেড করতে গিয়ে লস করে ব্যালেন্স শূন্য করেও ফেলতে পারেন। তাই ফরেক্সের কাজগুলি ভাল করে আয়ত্ত করে নিয়ে তারপর ট্রেড করা উচিত।