ফরেক্স একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ট্রেডিং করে প্রফিট অর্জনের চেষ্টা করেন। মূলত মার্কেটপ্লেসে প্রায় শতাধিক কারেন্সি রয়েছে।কিন্তু তার মধ্যে কিছু মেজর কারেন্সি আছে যে গুলোর বিপরীতে যেকোনো ট্রেডার মুদ্রার বিনিময় করতে পারে। কারো কারো মতে প্রায় 35 টির অধিক মেজর কারেন্সি আছে যার বিপরীতে যেকোনো ট্রেডার তার সুবিধামত ও লাভজনকভাবে ট্রেড করে প্রফিট অর্জন করতে পারে। তবে বাংলাদেশের নাগরিকদের জন্য অবশ্যই ইউ এস ডলার খুবই সুবিধাজনক মুদ্রা। কারণ যে কোন বাংলাদেশী ট্রেডাররা সহজেই বিভিন্ন গেটওয়ে এর মাধ্যমে ডলার ইনভেস্ট করে ট্রেড করতে পারে এবং অর্জিত প্রফিট সহজেই উইথড্র করতে পারেন।এজন্য আমি মনে করি, যে কোন ট্রেডার তার জন্য সুবিধাজনক এবং লাভজনক যে কোন কারেন্সিতে বা বৈদেশিক মুদ্রার মাধ্যমে ট্রেড করতে পারে।