লোভ কম বেশি সবার মধ্যেই থাকে। কিন্তু ফরেক্স মার্কেটে ডলারের লোভ খুবই খারাপ। অনেক দক্ষ ট্রেডারদেরএই লোভের কারণে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়। লোভ এর কবলে পড়ে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করাটা খুবই বিপদজনক। কারণ মার্কেট অতিরিক্ত বিপরীতে চলে গেলে ব্যালেন্স শূন্য হয়েও যেতে পারে। যদি একবার ব্যালেন্স শূন্য হয়ে যায় তা পুনরায় রিকভারি করা খুবই কষ্টকর। ফরেক্স মার্কেটে লোভের ফলাফল কতটা খারাপ তা বিবেচনা করে সচেতনতা সৃষ্টির মাধ্যমে লোভকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ট্রেড করার সময় আমাদের সচেতন থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে তবেই আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারব।