ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক স্বাধীন অনলাইন ব্যবসা বিধায় যে কোন পেশার মানুষই এখানে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। কারণ এ ব্যাপারে ফরেক্সের কোনো বাধা-নিষেধ নেই তবে সবাই এখানে ব্যবসা করতে পারলেও সবাই এখান থেকে প্রফিট করতে পারেনা।ফরেক্স মার্কেটে ব্যবসা করে একমাত্র তারাই প্রফিট করতে পারে যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ। অর্থাৎ ফরেক্স মার্কেটে কাজ শুরু করলেই হবে না বরং কাজ শুরু করার পূর্বে অবশ্যই নিজেকে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। অন্যথায় ফরেক্স মার্কেট প্রফিট করা তো দূরের কথা নিজের মূলধন করা ডিপোজিট হারিয়ে মার্কেট থেকে সরে যেতে হবে।