মার্সিডিজের মুনাফা কমেছে ৫৭ শতাংশ
[IMG]http://forex-bangla.com/customavatars/1256739122.jpg[/IMG]
২০২৫ সালে মার্সিডিজ-বেঞ্জের পরিচালন মুনাফা কমেছে ৫৭ শতাংশ। চীনে তীব্র প্রতিযোগিতা, উচ্চ শুল্ক ও মুদ্রা বিনিময় হারের নেতিবাচক প্রভাব মিলিয়ে কঠিন একটি বছর পার করেছে কোম্পানিটি। গত বছর এ প্রিমিয়াম গাড়ি নির্মাতার সুদ ও কর-পূর্ব আয় (ইবিআইটি) দাঁড়িয়েছে ৫৮০ কোটি ইউরোয়, যা বিশ্লেষকদের পূর্বাভাসকৃত ৬৬০ কোটি ইউরোর তুলনায় অনেক কম, ২০২৪ সালে তা ছিল ১ হাজার ৩৬০ কোটি ইউরো। ২০২৫ সালে কোম্পানিটি মোট আয় করেছে ১৩ হাজার ২২০ কোটি ইউরো, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম।