১৯ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রির পরিকল্পনা টয়োটার
[IMG]http://forex-bangla.com/customavatars/1044751764.jpg[/IMG]
কৌশলগত অংশীদারত্বের শেয়ারগুলো বড় পরিসরে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটা মোটর। এ পরিকল্পনার আওতায় ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো টয়োটার প্রায় ১৯ বিলিয়ন ডলারের (৩ ট্রিলিয়ন ইয়েন) শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রমতে চলতি বছরের শেষ নাগাদ এ লেনদেন হতে পারে, তবে শেয়ারহোল্ডারদের সম্মতির ওপর এর আকার ও সময় নির্ভর করছে। শেয়ার বিক্রির এ প্রতিবেদনের পর টয়োটার শেয়ারদর ২ শতাংশ বেড়েছে। তবে টয়োটা কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।