জাপানের হাকোনের ‘ইয়োশিকে রিওকান’
[IMG]http://forex-bangla.com/customavatars/1640004187.jpg[/IMG]
জাপানের পর্যটন মানচিত্রে হাকোনে বরাবরই স্থানীয় ও বিদেশী পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। বছরে ২ কোটি পর্যন্ত পর্যটকের আনাগোনায় মুখর থাকে হাকোনে। এটি বর্তমানে জাপানের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত রিসোর্টগুলোর একটি। পাহাড়ি অঞ্চলটির ঠিক কেন্দ্রস্থলে ১৯৪০ সালে নির্মিত ঐতিহাসিক ‘ইয়োশিকে রিওকান’ বর্তমানে এর আভিজাত্য এবং শৈল্পিক আবহের জন্য পর্যটন খাতে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হাকোনে-ইউমোতো স্টেশন থেকে মাত্র ১০ মিনিটের হাঁটা দূরত্বে অবস্থিত রিসোর্টটি জাপানিজ হেরিটেজ পর্যটনের এক অনন্য নিদর্শন। ৩৩ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত স্থাপনাটিতে রয়েছে আধুনিক ও ঐতিহ্যের মেলবন্ধন। এখানে রয়েছে ছয়টি ইনডোর ও আউটডোর প্রাকৃতিক হট স্প্রিং বাথ, একটি কৃত্রিম গুহা ও বিলাসবহুল ডাইনিং ভেন্যু। তবে পুরো প্রকল্পের প্রধান আকর্ষণ হলো ‘ইয়োশিকে সানগেৎসু উদ্যান’, যা মূলত মেইজি আমলের স্থাপত্যশৈলী দ্বারা অনুপ্রাণিত।