টার্ম সিস্টেমকে কোড করিয়ে নিলে কিন্তু এন্ট্রি মিস হবার সম্ভবনা কমে যায়। এজন্যই কোডিং এর ব্যবহার করা। এর বেশি কিছু না। আমি আপনিও কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে চলি। রোবট বা অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি বিপ্লব করার প্রতি গুরুত্ব দেয়া উচিত। ফরেক্সে রোবটের মাধ্যমে ট্রেডিং নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। তাতে করে নিজের অর্থ ও সময় শুধু অযথাই নষ্ট হয়। এর থেকে ভালো হয় নিজের ট্রেডিং স্ট্রাটেজি এবং এনালাইসিস দ্বারা ট্রেড করতে পারলে। তাতে করে শুরুর দিকে কিছু ট্রেডে লস করলেও ধীরে ধীরে আপনার ট্রেডিং স্ট্রাটেজির যথেষ্ট পরিবর্তন আসবে। যদি দীর্ঘ সময় জ্ঞান লাভের মনোভাব থাকতে হবে। আমি হয়তো একটি নির্দিষ্ট সময়ে প্রফিট করতে পারব রোবট এর মাধ্যমে কিন্তু সব সময় রোবট সঠিক সিদ্ধান্ত না দেওয়ার ফলে আমার লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যে জ্ঞান অর্জন করবেন সেটা পার্মানেন্ট ভাবে আপনার সামনে থাকবে এবং লস করার মাধ্যমে আপনি উক্ত লস থেকে জ্ঞান লাভ করতে পারে।