পৃথিবীর অনেক কিছুই কঠিন।তারপরও মানুষ সব বাধা দূর করে হয়ে যায় অজেয় বা জয়ী।ফরেক্স ট্রেডিং কঠিন একথা আমি বা আমরা অনেক ট্রেডারই বলি। কিন্তু তারপরও সহজভাবে ফরেক্স ভেবে চিন্তে চেষ্টা করতে দোষ কি?আমাদের সমাজের মানুষই তো ফরেক্স করছে,ভিনগ্রহের কোনো প্রানী তো আর ফরেক্স করছে না।আর ফরেক্স ট্রেডিং কঠিন কিন্তু তাই বলে তো অসাধ্য তো নয়।সুতরাং সহজভাবে ফরেক্স ট্রেডিং করলে ভালো হবে বলে আমি মনে করি।
এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি মা্ত্র৷যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷রাত ১১ টায় ২০০ টাকা প্রফিট পকেটে নিয়ে আনন্দে বাড়ী আসলেন৷আমাদের বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রা এমনি ভাবেই ক্রয় বিক্রয় করছে৷পারলে কোনো ব্যাংকারের সাথে আলোচনা করুন৷ নেগেটিভ কোনো চিন্তাই করবেন ৷আমি যথেষ্ঠ স্টাডি করেই বলছি৷এজন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷

Thread: 

