ইন্ডিকেটর বলতে এমন একটি টেকনিক্যাল টুলকে বোঝায় যা মার্কেটের ভবিষ্যৎ মুভমেন্ট অনুমান করতে সাহায্য করে। এটি চার্টে বিভিন্ন লাইন বা সিগন্যাল আকারে দেখা যায়। ট্রেডাররা সাধারণত ট্রেন্ড, মোমেন্টাম এবং ওভারবট/ওভারসোল্ড বুঝতে ইন্ডিকেটর ব্যবহার করে। উদাহরণ হিসেবে rsi আমাদের বলে দেয় কখন মার্কেট বেশি কেনা বা বিক্রি হয়েছে। তবে সব সময় ইন্ডিকেটর সঠিক সিগন্যাল দেয় না, তাই একাধিক ইন্ডিকেটর মিলিয়ে ব্যবহার করা ভালো। ইন্ডিকেটর শিখতে হলে নিয়মিত প্র্যাকটিস ও ডেমো ট্রেডিং করা খুব প্রয়োজন।