+ Reply to Thread
Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 21 to 29 of 29

Thread: ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬

  1. #21 Collapse post
    Senior Member BDFOREX TRADER's Avatar
    Join Date
    Aug 2014
    Posts
    693
    Accrued Payments
    537.85 USD
    Thanks
    2,295
    Thanked 1,016 Times in 425 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ফেডের মূল লক্ষ্যের ওপর অটল থাকা উচিত

    বিভিন্ন ঝুঁকিপূর্ণ অ্যাসেটের তুলনায় ডলারের দর বৃদ্ধির প্রেক্ষিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন যে ফেডারেল রিজার্ভের ব্যালান্স শিট যতটা সম্ভব কার্যকর রাখার দিকে মনোযোগ দেয়া উচিত। হ্যাসেট দাবি করেছেন যে ফেডকে মূল লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিতে হবে — যার মধ্যে রয়েছে আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত রাখা, প্রয়োজনের সময় সুদের হার কমানো এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতি হ্রাস করা — এবং তিনি বলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পুরনো রীতি-নীতি অনুযায়ী শান্তভাবে এগুলো করা উচিত। তিনি বলেন, মৌলিক বিষয়ের ওপর ভিত্তি করে পরিমিত ও পূর্বানুমেয় নীতিমালা গ্রহণ করলে ফেডের সিদ্ধান্তগুলোর অতিরিক্ত রাজনৈতিকীকরণ এড়ানো যাবে এবং প্রশাসন বা খাতভিত্তিক স্বার্থের চাপ থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষা করা যাবে। হ্যাসেট জোর দিয়ে বলেছেন যে ফেডের যেকোনো পদক্ষেপ মূলত রাজনৈতিক বিবেচনার পরিবর্তে অর্থনৈতিক প্রতিবেদনে ফলাফল ও পূর্বাভাস দ্বারা বিবেচিত হওয়া উচিত। তিনি বলেছেন সিদ্ধান্তগ্রহণে স্বচ্ছতা ও ধারাবাহিকতা কেন্দ্রীয় ব্যাংকের উপর আস্থা বাড়াবে এবং নীতিমালার কার্যকারিতা উন্নত করবে। হ্যাসেট নিজেও এক সময় ফেড চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতিযোগীতায় ছিলেন, কিন্তু শুক্রবার ট্রাম্প বলেছেন যে তিনি কেভিন ওয়ার্শকে ফেডের পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনীত করবেন। সাক্ষাৎকারে হ্যাসেট ওয়ারশ সম্পর্কে বলেছেন, "তিনি খুব স্বাধীন ও প্রতিবেদন-নির্ভর ব্যক্তি।" হ্যাসেট আরও বলেন মার্কিন প্রশাসন স্থিতিশীল ও পূর্বানুমেয় অর্থনৈতিক পরিবেশকে প্রবৃদ্ধির ধারাবাহিতার জন্য অপরিহার্য বলে বিবেচনা করে। তিনি যুক্তি দিয়েছেন যে সুদের হার হ্রাস ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ শুধু লক্ষ্য নয়, মার্কিন নাগরিকদের জন্য সাশ্রয়ী আবাসন ও উন্নত জীবনযাত্রার পূর্বশর্ত।

    হ্যাসেট আরও যুক্ত করেছেন যে মার্কিন অর্থনীতিতে সম্ভাব্যভাবে একটি ইতিবাচক সরবরাহ বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের উৎপাদন বৃদ্ধি ও কর হ্রাসের নীতির ফলাফল হতে পারে। তিনি বলেন এসব ব্যবস্থায় উৎসগুলো মুক্ত হয়ে অর্থনৈতিক দক্ষতা বাড়াতে পারে। EUR/USD‑এর টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী ক্রেতাদের এই পেয়ারের মূল্যকে 1.1890 লেভেলে পুনরুদ্ধার করার চেষ্টা করা উচিত। উক্ত লেভেল ব্রেক করা হলে এই পেয়ারের মূল্যের 1.1950 লেভেলে পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে। সেখান থেকে এই পেয়ারের মূল্যের 1.1980‑এ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বড় ট্রেডাদের সমর্থন ছাড়া এর ওপরে যাওয়া এই পেয়ারের মূল্যের পক্ষে কঠিন হবে। দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হিসেবে 1.2030 লেভেল বিবেচনা করা হচ্ছে। দরপতনের ক্ষেত্রে, এই পেয়ারের মূল্য কেবল 1.1840 এরিয়ার আশেপাশে থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হতে পারে। যদি সেখানে কোনো ক্রেতারা সক্রিয় না হন, তবে এই পেয়ারের মূল্য 1.1780‑এ নেমে যাওয়ার জন্য অপেক্ষা করা বা 1.1730‑থেকে লং পজিশন ওপেন করা বুদ্ধিমানের কাজ হবে।GBP/USD‑এর ক্ষেত্রে, পাউন্ড স্টার্লিংয়ের ক্রেতাদের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স 1.3702-এ নিয়ে যেতে হবে। কেবল তখনই এই পেয়ারের মূল্যের 1.3738‑এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। দীর্ঘস্থায়ী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় 1.3784 লেভেল নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে মূল্য 1.3650‑এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে। তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর জন্য বড় ধাক্কা হবে এবং GBP/USD পেয়ারের মূল্য 1.3618 পর্যন্ত নেমে যেতে পারে, পরবর্তীতে 1.3590‑এর দিকে দরপতনের সম্ভাবনা রয়েছে।


    Read more: https://ifxpr.com/4qWEqNg

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  2. The Following 2 Users Say Thank You to BDFOREX TRADER For This Useful Post:

    DhakaFX (2026-02-02), Tofazzal Mia (2026-02-02)

  3. #22 Collapse post
    Senior Member Tofazzal Mia's Avatar
    Join Date
    Feb 2018
    Posts
    1,337
    Accrued Payments
    1,446.27 USD
    Thanks
    1,667
    Thanked 2,816 Times in 769 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ৩ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: মঙ্গলবার অল্প কয়েকটি সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের শূন্যপদ সংক্রান্ত JOLTS প্রতিবেদন প্রকাশিত হবে, যা শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনগুলোর অংশ। তবে, এই সপ্তাহের আসন্ন দিনগুলোতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রতিবেদন প্রকাশিত হবে। মঙ্গলবার জার্মানি, ইউরোজোন বা যুক্তরাজ্যে কোনো আকর্ষণীয় প্রতিবেদন প্রকাশিত হবে না।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি থমাস বারকিনের বক্তব্যের কথা উল্লেখ করা যেতে পারে। তবে আমরা মনে করি বার্কিনের বক্তব্য কারেন্সি মার্কেটে তেমন কোনো প্রভাব ফেলবে না। গত সপ্তাহেই ফেডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং ইসিবি ও ব্যাংক অফ ইংল্যান্ডও বৃহস্পতিবার বৈঠকে বসবে। প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সব তথ্য ট্রেডারদের কাছে ইতোমধ্যেই আছে অথবা শীঘ্রই পাওয়া যাবে। এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রম ও বেকারত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে, এবং এই প্রতিবেদনগুলোর প্রকাশের পর ফেডের প্রতিনিধিদের মন্তব্য আসার সম্ভাবনা রয়েছে। মার্কেটে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফেড সম্ভবত এই বছরের প্রথমার্ধে নতুন করে মুদ্রানীতি নমনীয় করবে না, কিন্তু সবকিছু শ্রমবাজারের পরিস্থিতির উপর নির্ভর করবে। যদি জেরোম পাওয়েলের মূল্যায়ন সঠিক হয়ে থাকে এবং শ্রমবাজার পরিস্থিতির পুনরুদ্ধার হয়, তাহলে নিকট ভবিষ্যতে মুদ্রানীতি নমনীয়করণের প্রয়োজন হবে না। এটাও স্মরণ করা জরুরি যে যেকোনো মুহূর্তে ট্রাম্প ইরানের উপরে হামলার নির্দেশ দিতে পারেন, যা ট্রেডারদের নজর এড়াবে না।

    উপসংহার: চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে, দুইটি কারেন্সি পেয়ারের মূল্যের তুলনামূলকভাবে দুর্বল মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ আজ কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। আজ ইউরো 1.1830-1.1837 লেভেলের মধ্যে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়ার মধ্যে ট্রেড করা যাবে। ফান্ডামেন্ট ইভেন্টগুলো যেকোনো মুহূর্তে আবারও ডলারের মূল্যের বড় ধরনের ওঠানামার দিকে নিয়ে যেতে পারে।

    Read more: https://ifxpr.com/3NWoEDm

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  4. Remove Your Thanks

    The Following 2 Users Say Thank You to Tofazzal Mia For This Useful Post:

    Montu Zaman (2026-02-03), Unregistered (1)

  5. #23 Collapse post
    Senior Member SaifulRahman's Avatar
    Join Date
    Nov 2017
    Posts
    1,296
    Accrued Payments
    132.92 USD
    Thanks
    1,786
    Thanked 2,303 Times in 738 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ৫ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ট্রেডাররা মূলত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠকের উপর মনোযোগ দেবে। সামষ্টিক প্রতিবেদনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ইউরোপীয় ইউনিয়নের খুচরা বিক্রয় সূচক; বাকী সব পরিসংখ্যান তুলনামূলকভাবে স্বল্প গুরুত্বসম্পন্ন।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: বৃহস্পতিবার ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠক মূল ফান্ডামেন্টাল ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে, তবে এই বৈঠকগুলো থেকে কী প্রত্যাশা করা উচিত তা জানা গুরুত্বপূর্ণ। ইসিবির বৈঠকের ক্ষেত্রে ট্রেডাররা শুধুমাত্র ক্রিস্টিন লাগার্ডের বক্তব্যের দিকে মনোযোগ দেবেন, যা থেকে তাঁরা ভবিষ্যতে সুদের হার হ্রাসের সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রাস্ফীতির হার কমে 1.7%‑এ নেমে এসেছে, যা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি নমনীয় করার পদক্ষেপটি পুনর্বিবেচনা করতে প্ররোচিত করতে পারে। স্পষ্টতই এটি ইউরোর জন্য আদর্শ পরিস্থিতি নয়। ব্যাংক অব ইংল্যান্ডের ব্যাপারটি কিছুটা ভিন্ন। ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক এখনও মুদ্রানীতির নমনীয়করণ সম্পন্ন করেনি; তাঁরা মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ওপর নির্ভর করে ধাপে ধাপে এগোচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির হার ত্বরান্বিত হয়েছে, তাই ফেব্রুয়ারি ও মার্চে মূল সুদের হার হ্রাসের সম্ভাবনা কম। তবে মার্কেটের ট্রেডাররা অবশ্যই সুদের হার নিয়ে আর্থিক নীতিমালা বিষয়ক কমিটির ভোটের ফলাফলের দিকে নজর রাখবে। প্রত্যাশা করা হচ্ছে যে সুদের হার হ্রাসের সমর্থনে কেবল ২টি ভোট দেওয়া হবে; যদি বাস্তবে সুদের হার হ্রাসের পক্ষে আরও বেশি ভোট আসে, তাহলে ব্রিটিশ পাউন্ডের উপর চাপ সৃষ্টি হতে পারে, যদিও তা সম্ভবত তীব্র বা দীর্ঘস্থায়ী হবে না।

    উপসংহার: চলতি সপ্তাহের শেষদিকের ট্রেডিং দিনে উভয় পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য অস্থিরতা দেখা যেতে পারে, কারণ আজ গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত রয়েছে। আজ ইউরো 1.1830-1.1837 এবং 1.1745-1.1754 এরিয়ার থেকে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। ফান্ডামেন্টাল ইভেন্টগুলো যেকোনো মুহূর্তে আবারও ডলারের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

    Read more: https://ifxpr.com/4chzJc6

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  6. The Following 2 Users Say Thank You to SaifulRahman For This Useful Post:

    DhakaFX (2026-02-05), SumonIslam (2026-02-05)

  7. #24 Collapse post
    Senior Member DhakaFX's Avatar
    Join Date
    Oct 2017
    Posts
    901
    Accrued Payments
    114.15 USD
    Thanks
    2,282
    Thanked 1,149 Times in 508 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    মার্কিন বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের প্রকাশনা সরকারিভাবে পিছিয়ে দেয়া হয়েছে

    মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স জানিয়েছে যে জানুয়ারি মাসের কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদনের প্রকাশনা ১১ ফেব্রুয়ারিতে পিছিয়ে দেয়া হয়েছে। উক্ত প্রতিবেদনগুলো মূলত ৬ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল প্রকাশের কথা ছিল, কিন্তু আংশিক সরকারি শাটডাউনের কারণে এগুলোর প্রকাশনায় বিলম্ব হতে যাচ্ছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বুধবার এই পরিবর্তনের ঘোষণা দেয়, ঠিক সেই সময়ের পরে যখন শ্রম বিভাগসহ বেশ কয়েকটি এজেন্সির তহবিল পুনবরাদ্ধ করা হয়। এই প্রতিবেদনগুলোর প্রকাশনা পিছিয়ে দেয়ার ফলে ফিন্যান্সিয়াল মার্কেটে কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয়, কারণ বিনিয়োগকারী ও বিশ্লেষকরা মার্কিন অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবেদন বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রবণতা নির্ধারণে সহায়তা করে। এই প্রতিবেদনগুলো বিলম্বে প্রকাশ করা হলে তা মার্কেটে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে, কারণ বিনিয়োগকারীরা শ্রমবাজার পরিস্থিতি সম্পর্কিত নতুন তথ্য থেকে বঞ্চিত হয়। কিছু বিশ্লেষক ধারণা করছেন যে এই প্রতিবেদনগুলো বিলম্বে প্রকাশিত হলে ইকুইটি ও বন্ড মার্কেটে অস্থিরতা বাড়তে পারে; অন্যান্যরা বলছেন এর প্রভাব সীমিত থাকবে, কারণ মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য বিনিয়োগকারীদের কাছে বিকল্প প্রতিবেদন রয়েছে। মার্কিন লেবার ব্যুরো জানিয়েছে যে জানুয়ারির ভোক্তা মূল্যে সূচক (CPI) প্রতিবেদন ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে, যা মূলত ১ ফেব্রুয়ারি প্রকাশের কথা ছিল। এই সপ্তাহে মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স কর্তৃক প্রকাশিতব্য অন্যান্য প্রতিবেদনগুলোর প্রকাশনার সময় পুননির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ডিসেম্বরের কর্মসংস্থান সৃষ্টি ও লেবার টার্নওভার এবং কর্মসংস্থান ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন রয়েছে। এর কারণ হিসেবে আংশিক শাটডাউনই বিবেচিত হচ্ছে। যদিও শাটডাউন মঙ্গলবার রাতেই শেষ হয়ে যায় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা করে একটি ফান্ডিং বিলে স্বাক্ষর করেন, তবুও এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময়সূচী প্রভাবিত হয়েছে। নিয়মিত মাসিক কর্মসংস্থান ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের পাশাপাশি জানুয়ারির প্রতিবেদনে বহুল প্রতীক্ষিত বার্ষিক সংশোধনও অন্তর্ভুক্ত রয়েছে। ঐ সংশোধনগুলোর মাধ্যমে বার্ষিক কর্মসংস্থান বৃদ্ধির হার প্রাথমিক প্রতিবেদনের তুলনায় কেমন সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে—এটি ডলারের ওপর ব্যাপভাবে প্রভাব ফেলতে পারে। একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রকাশনা স্থগিত হয়ে যাওয়ায় এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অ্যাসেটের বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে।

    EUR/USD‑এর টেকনিক্যাল পূর্বাভাস অনুযায়ী, ক্রেতাদের পুনরায় এই পেয়ারের মূল্যকে 1.183 লেভেলে নিয়ে আসার কথা ভাবা উচিত। এর ফলে এই পেয়ারের মূল্যের 1.1870 লেভেল টেস্ট করার সম্ভাবনা উন্মুক্ত হবে। সেখান থেকে এই পেয়ারের মূল্যের 1.1910‑এ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বড় ট্রেডারদের সহায়তা ব্যতীত এই পেয়ারের মূল্যের এই লেভেলের ওপরে অগ্রসর হওয়া কঠিন হবে। বিস্তৃত ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে 1.1950 লেভেল নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে, সম্ভবত মূল্য 1.1780‑এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে দেখা যাবে। সেখানে ক্রেতারা সক্রিয় না হলে এই পেয়ারের মূল্যের 1.1730‑এ নতুন নিম্ন লেভেলে নেমে যাওয়ার জন্য অপেক্ষা করা বা 1.1700 থেকে লং পজিশন ওপেন করা বুদ্ধিমানের কাজ হবে। GBP/USD‑এর ক্ষেত্রে, পাউন্ড স্টার্লিংয়ের ক্রেতাদের এই পেয়ারের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স 1.3625 লেভেলে নিয়ে যাওয়া উচিত। কেবলমাত্র তখনই তারা এই পেয়ারের মূল্যকে 1.3655-এর লক্ষ্যমাত্রার দিকে নিয়ে যেতে পারবে; এই লেভেলে ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। বিস্তৃত ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে 1.3690 লেভেল নির্ধারণ করা যেতে পারে। যদি এই পেয়ারের দরপতন হয়, তাহলে মূল্য 1.3595‑এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হানবে এবং GBP/USD পেয়ারের মূল্য 1.3565 পর্যন্ত নেমে যেতে পারে, যেখান থেকে পরবর্তীতে প্রায় 1.3540‑এর লক্ষ্যমাত্রা পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।


    Read more: https://ifxpr.com/4bEn03a

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  8. Remove Your Thanks

    The Following User Says Thank You to DhakaFX For This Useful Post:

    Unregistered (1)

  9. #25 Collapse post
    Moderator LIMAFX's Avatar
    Join Date
    Aug 2014
    Location
    DHAKA
    Posts
    1,422
    Accrued Payments
    37.07 USD
    Thanks
    62
    Thanked 1,939 Times in 1,198 Posts
    ৯ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: সোমবার কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। জার্মানি, যুক্তরাজ্য, ইউরোজোন এবং যুক্তরাষ্ট্রে কোনোই প্রতিবেদন প্রকাশের কথা নেই। ফলে সারাদিন ধরে ট্রেডারদের প্রতিক্রিয়া জানানোর মতো কিছুই থাকবে না।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: সোমবারের একমাত্র ফান্ডামেন্টাল ইভেন্ট হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবারই ইসিবির মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং ইসিবি স্পষ্ট করেছে যে মুদ্রাস্ফীতি 1.7% পর্যন্ত কমে যাওয়ার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নয় এবং নিকট ভবিষ্যতে আর্থিক নীতিমালা নমনীয়করণ বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই। অতএব লাগার্ডের নতুন বক্তব্য থেকে কোনো নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা কম। এছাড়া আজ ফেডের প্রতিনিধি ক্রিস্টোফার ওয়ালার, স্টিফেন মুর এবং রাফায়েল বস্টিকেরও বক্তব্য অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা তাদের কাছ থেকেও কোনো গুরুত্বপূর্ণ বিবৃতির প্রত্যাশা করছি না। ফেডের বৈঠক দেড় সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছে এবং এরপর থেকে যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি। শ্রমবাজার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো এই সপ্তাহে প্রকাশিত হবে; সেগুলো প্রকাশিত হলে ফেডের কর্মকর্তাদের কাছ থেকে নতুন মন্তব্যের আশা করা যেতে পারে।
    উপসংহার: সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে, আজ কোনো প্রতিবেদন প্রকাশের কথা না থাকায় খুবই শান্তভাবে উভয় কারেন্সি পেয়ারের ট্রেড করা হতে পারে। ইউরো 1.1830-1.1837 এরিয়ার কাছ থেকে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়ার কাছ থেকে ট্রেড করা যেতে পারে। সারাদিন জুড়ে উভয় পেয়ারের মূল্যের অত্যন্ত দুর্বল মুভমেন্ট দেখতে দেওয়ার সম্ভাবনা বেশিই।


    Read more: https://ifxpr.com/4an8yKs

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  10. The Following User Says Thank You to LIMAFX For This Useful Post:

    SUROZ Islam (2026-02-09)

  11. #26 Collapse post
    Moderator LIMAFX's Avatar
    Join Date
    Aug 2014
    Location
    DHAKA
    Posts
    1,422
    Accrued Payments
    37.07 USD
    Thanks
    62
    Thanked 1,939 Times in 1,198 Posts
    ১০ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: মঙ্গলবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হলো মার্কিন খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন। পাশাপাশি ADP শ্রমবাজার সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, তবে ট্রেডারদের মনে করিয়ে দিতে চাই যে সম্প্রতি প্রতিবেদনটি সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশিত হতে শুরু করেছে। গত সপ্তাহে প্রকাশিত মাসিক ADP প্রতিবেদনে অত্যন্ত দুর্বল ফলাফল পরিলক্ষিত হয়। ফলে বুধবার প্রকাশিতব্য ননফার্ম পেরোল এবং বেকারত্বের হার সংক্রান্ত প্রতিবেদনগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের কয়েকজন কর্মকর্তার বক্তব্য উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা যায়। তবে আমাদের মতামত অনুসারে, মুদ্রাস্ফীতি, শ্রমবাজার ও বেকারত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রকাশ না হওয়া পর্যন্ত ফেডের অবস্থানের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ফেড বর্তমানে মূল সুদের হার অপরিবর্তিত রাখতে চাচ্ছে, যাতে তিনবার সুদের হার কমানোর প্রভাবগুলো পুরোপুরিভাবে বাস্তবে প্রতিফলিত হতে পারে। ফলে শুধুমাত্র শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে বা মুদ্রাস্ফীতির হার হ্রাস পেলে ফেড সম্ভবত নতুন করে আর্থিক নীতিমালা নমনীয় করার ইঙ্গিত দিতে পারে। ফেড নীতিমালা নমনীয় না করলেও মার্কিন ডলারের পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং রয়েছে।

    উপসংহার: সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারেরই খুব শান্তভাবে ট্রেড করা হতে পারে, কারণ আজ তেমন কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নেই। ইউরো 1.1899-1.1908 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, এবং পাউন্ড স্টার্লিং 1.3643-1.3652 রেঞ্জে ট্রেড করা পারে। সারাদিন জুড়ে উভয় পেয়ারের মূল্যের দুর্বল উত্থান-পতন দেখা যেতে পারে, তবে এই সপ্তাহে উভয় পেয়ারের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    Read more: https://ifxpr.com/4kxFLb0

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  12. Remove Your Thanks

    The Following 4 Users Say Thank You to LIMAFX For This Useful Post:

    BDFOREX TRADER (2026-02-10), SumonIslam (2026-02-10), Unregistered (2)

  13. #27 Collapse post
    Senior Member BDFOREX TRADER's Avatar
    Join Date
    Aug 2014
    Posts
    693
    Accrued Payments
    537.85 USD
    Thanks
    2,295
    Thanked 1,016 Times in 425 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ১৩ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: শুক্রবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। ইউরোপীয় ইউনিয়নে চতু্র্থ প্রান্তিকের জিডিপি প্রতিবেদনের প্রথম আনুমানিক ফলাফল প্রকাশিত হবে, তবে গতকাল মার্কেটে যুক্তরাজ্যের জিডিপি প্রতিবেদনের প্রতি যেরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সম্ভবত আজকেও অনুরূপ প্রতিক্রিয়া দেখা যাবে। এই প্রতিবেদনটিকে অপ্রাসঙ্গিক বলা যায় না, তবে মার্কেটের ট্রেডাররা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেকগুলো সামষ্টিক প্রতিবেদনের ফলাফল উপেক্ষা করেছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আগত প্রতিবেদনগুলো। দিনের মূল প্রতিবেদন হিসেবে মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন বিবেচিত হচ্ছে, যা জানুয়ারির শ্রমবাজার এবং বেকারত্ব সংক্রান্ত ইতিবাচক সূচকের পর ফেডের মূল অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। ফেড প্রধানত মুদ্রাস্ফীতি হারের ওপর ভিত্তি করে মুদ্রানীতি সংক্রান্ত আসন্ন সিদ্ধান্তগুলো নেবে।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: শুক্রবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে কেবল ফেডের প্রতিনিধি স্টিফেন মিরানের বক্তবই বিশেষভাবে উল্লেখযোগ্য। দূর্ভাগ্যবশত (বা সৌভাগ্যবশত), মিরানের দৃষ্টিভঙ্গি 100% নির্ভুলভাবে ধারণা করা যায়। মিরান মূলত ফেডের মধ্যে ট্রাম্পের প্রধান প্রতিনিধিত্বকারী, যিনি মূল সুদের হার দ্রুত কমানোর জরুরি প্রয়োজন নিয়ে আলোকপাত করবেন—বিশেষত এখন, যখন (জানুয়ারিতে) শ্রমবাজার পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এবং আজ মুদ্রাস্ফীতির হার 2.4-2.5% পর্যন্ত মন্থর হতে পারে। তবে ফেডের সিদ্ধান্ত একমাত্র মিরানের ওপর নির্ভর করে না, কারণ ফেডারেল ওপেন মার্কেট কমিটির বেশিরভাগ সদস্য মুদ্রানীতি ব্যাপারে তুলনামূলকভাবে হকিশ বা কঠোর দৃষ্টিভঙ্গি ধারণ করেন। অতএব, মিরানের বক্তব্য ট্রেডারদের জন্য কার্যত ততটা প্রাসঙ্গিক হবে না।

    উপসংহার: চলতি সপ্তাহের শেষ দিনের ট্রেডিংয়ে, অন্তত মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত, উভয় কারেন্সি পেয়ারই শান্তভাবে ট্রেড করা হতে পারে। আজ ইউরো 1.1899-1.1908 বা 1.1830-1.1837 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য কোনো দৃঢ় ভিত্তি দেখছি না, তবে মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফল মার্কেটে প্রতিক্রিয়া উস্কে দিতে পারে।

    Read more: https://ifxpr.com/4crx8fO

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  14. Remove Your Thanks

    The Following 3 Users Say Thank You to BDFOREX TRADER For This Useful Post:

    DhakaFX (2026-02-13), Montu Zaman (2026-02-13), Unregistered (1)

  15. #28 Collapse post
    Senior Member Montu Zaman's Avatar
    Join Date
    Feb 2018
    Posts
    1,737
    Accrued Payments
    2,079.65 USD
    Thanks
    1,989
    Thanked 3,247 Times in 1,007 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ১৬ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: সোমবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে বলে নির্ধারিত আছে। মূলত উল্লেখযোগ্য একমাত্র প্রতিবেদন হিসেবে ইউরোজোনের শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনকে বিবেচনা করা হচ্ছে। এটি বেশ আকর্ষণীয় প্রতিবেদন হলেও ততটা গুরুত্বপূর্ণ নয়। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় শিল্পখাত চীনের বাড়তি প্রতিযোগিতা এবং ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্কের কারণে উল্লেখযোগ্য সংকটের মুখোমুখি হয়েছে। তাই এই সূচকের ফলাফল থেকে ইউরোর জন্য সহায়তার আশা করা যায় না। জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ইভেন্ট ক্যালেন্ডারে আজ কিছুই অন্তর্ভুক্ত নেই।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে কেবল ফেডারেল রিজার্ভের প্রতিনিধি মিশেল বোম্যানের বক্তব্যই আলাদা করে লক্ষণীয়। শ্রমবাজার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের প্রকাশের পর মার্কিন মুদ্রানীতি সংক্রান্ত কমিটির সদস্যদের অবস্থান পরিবর্তিত হওয়ার আশঙ্কা করা যায়। আমাদের ধারণা, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি যখন 2%-এর কাছাকাছি নেমে আসছে তখন ফেডের অবস্থান আরও 'ডোভিশ' অর্থাৎ নমনীয় হতে পারে। ফেড সদস্যদের অবস্থান নমনীয় হলে সেটি মার্কেটে মার্কিন ডলার বিক্রি করার আরেকটি কারণে পরিণত হতে পারে।

    উপসংহার: চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারেরই খুব শান্তভাবে ট্রেডিং দেখা যেতে পারে, কারণ অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত আছে। ইউরো 1.1899-1.1908 এরিয়া থেকে অথবা 1.1830-1.1837 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। আজ সম্ভবত অস্থিরতার মাত্রা কম থাকবে।

    Read more: https://ifxpr.com/40htu0I

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  16. Remove Your Thanks

    The Following 3 Users Say Thank You to Montu Zaman For This Useful Post:

    DhakaFX (Yesterday), SUROZ Islam (Yesterday), Unregistered (1)

  17. #29 Collapse post
    Senior Member DhakaFX's Avatar
    Join Date
    Oct 2017
    Posts
    901
    Accrued Payments
    114.15 USD
    Thanks
    2,282
    Thanked 1,149 Times in 508 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ১৭ ফেব্রুয়ারি কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, তবু এর মধ্যে অল্প কয়েকটিই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। আমাদের যুক্তরাজ্যে প্রকাশিতব্য প্রতিবেদন থেকে শুরু করা উচিত, কারণ সেগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজ যুক্তরাজ্যে বেকারত্ব, বেকারভাতার আবেদন ও মজুরি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আমাদের মতে, এই প্রতিবেদনগুলোর ফলাফল সম্ভবত মার্কেটে শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। আজকের অন্যান্য প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর (ইউরোজোন ও যুক্তরাষ্ট্রে) প্রভাবেও মার্কেটে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা কম। উদাহরণস্বরূপ, জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে, তবে এটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রাথমিক অনুমান যা ট্রেডাররা সাধারণত গুরুত্ব সহকারে বিবেচনা করেন না। ইউরোপে ZEW ইনস্টিটিউট থেকে অর্থনৈতিক মনোভাব সংক্রান্ত সূচকগুলোর ফলাফল আরও বেশি আকর্ষণীয় হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP প্রতিবেদন প্রকাশিত হবে, কিন্তু ট্রেডাররা সাধারণত মাসিক প্রতিবেদন ও নন-ফার্ম পে-রোল প্রতিবেদনের ফলাফলের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদের কয়েকটি বক্তব্য উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের শ্রমবাজার, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর ফেড সদস্যদের বক্তব্যে নীতিগত অবস্থানের পরিবর্তন প্রতিফলিত হতে পারে। আমরা মনে করি যে মার্কিন মুদ্রাস্ফীতির হার ২%-এর কাছাকাছি পৌছালে ফেড 'ডোভিশ' বা নীতিগতভাবে নমনীয় অবস্থান গ্রহণ করতে পারে। ফেড সদস্যগণ নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে সেটি মার্কেটে মার্কিন ডলার বিক্রি করার আরেকটি কারণ হিসেবে কাজ করবে। ইসিবির ক্ষেত্রে সাম্প্রতিক প্রতিবেদনে মুদ্রাস্ফীতির হার 1.7%-এ নেমে এসেছে। যদি এই ইউরোজোনের মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে কমতে থাকে, তাহলে ইসিবিকে নতুন করে আর্থিক নীতিমালা নমনীয় করতে বাধ্য হতে পারে, যদিও ক্রিস্টিন লাগার্ডে বর্তমানে এমন একটি পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছেন।

    উপসংহার: চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের খুবই শান্তভাবে ট্রেডিং দেখা যেতে পারে, কারণ আজ উল্লেখযোগ্য ইভেন্টের সংখ্যা বেশ কম। ইউরো 1.1830-1.1831 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3643-1.3652 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে (গতকাল এখানে একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল)। আমরা এখনও মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। আজ আবারও মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করতে পারে।

    Read more: https://ifxpr.com/4qJ6EtX

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  18. Remove Your Thanks

    The Following User Says Thank You to DhakaFX For This Useful Post:

    Unregistered (1)

+ Reply to Thread
Page 3 of 3 FirstFirst 1 2 3

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
Bangladesh Forex Forum – Presentation
You are welcome to the forum serving as a virtual salon for communication of traders of all levels. Forex is a dynamically developing financial market which is open 24 hours a day. Anyone can get access to this market via a brokerage company. On this forum you can discuss the numerous advantages of trading on the currency market and all aspects of online trading on MetaTrader4 or MetaTrader5 platforms.

Bangladesh Forex Forum – Trading discussions
Every forumite can join a discussion of various issues, including those related to Forex but not limited to. The forum has been designed for sharing opinions and helpful information and is open for both professionals and beginners. Mutual assistance and tolerance are highly appreciated. If you would like to share you experience with others or deepen your knowledge of trading craft, you are most welcome to the forum threads dedicated to trading discussions.

Bangladesh Forex Forum – Dialogue between brokers and traders (about brokers)
In order to be successful on Forex, it is crucial to choose a brokerage company with due diligence. Make sure you broker is really reliable! Thus you will be impervious to many risks and will make profitable trades on Forex. On the forum a rating of brokers is represented; it is based on comments left by their customers. Post your opinion about the brokerage company you work with, it will help other traders avoid mistakes and choose a good broker.

Unleashed communication on Bangladesh Forex Forum
On this forum you can talk about not only trading issues, but any other topics you like. Offtopping is allowed in a special thread too! Humour, philosophy, social problems or practical wisdom – converse about anything you are interested in, including forex trading if you like!

Bonuses for communication on Bangladesh Forex Forum
Those who post messages on the forum can receive money bonuses and use them for trading on an account of a forum sponsor. The forum is not meant for gaining profit; however forumites can get these small bonuses as reward for the time spent on the forum and sharing views on the currency market and trading.