+ Reply to Thread
Page 5 of 5 FirstFirst ... 3 4 5
Results 41 to 45 of 45

Thread: ট্রেডারদের জন্য ডেইলী ফান্ডামেন্টাল অ্যানালাইসিস- ২০২৬

  1. #41 Collapse post
    Senior Member DhakaFX's Avatar
    Join Date
    Oct 2017
    Posts
    916
    Accrued Payments
    114.15 USD
    Thanks
    2,294
    Thanked 1,121 Times in 500 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ৫ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: বৃহস্পতিবার অল্প কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। তাই আজ ট্রেডারদের প্রতিক্রিয়ার জানানোর মতো প্রায় কিছুই থাকবে না এবং সব প্রধান কারেন্সি পেয়ারগুলো শুধুমাত্র ভূ-রাজনৈতিক পরিস্থিতি দ্বারা প্রভাবিত হতে পারে। মনে রাখবেন—মার্কেটে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা প্রায়ই বলি যে ফেডের বৈঠকের ফলাফলের প্রতিক্রিয়া সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, তাই বৈঠকের ঠিক পরে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকতে পারে যতক্ষণ না পর্যন্ত বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলো থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে, এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে দীর্ঘ সময় নিতে পারে। বৃহস্পতিবারের আকর্ষণীয় প্রতিবেদন হিসেবে আমরা ইউরোজোনের খুচরা বিক্রয় এবং যুক্তরাষ্ট্রের আনএমপ্লয়মেন্ট ক্লেইমসের কথা উল্লেখ করতে পারি; তবে এগুলো আকর্ষণীয় প্রতিবেদন হওয়া সত্ত্বেও অত্যাবশ্যকীয়ভাব গুরুত্বপূর্ণ প্রতিবেদন নয়।


    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: বৃহস্পতিবার ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ক্রিস্টিন লাগার্ড, লুইস দে গুইন্ডোস এবং অন্যান্য কয়েকজন ইসিবি প্রতিনিধির বক্তৃতার কথা উল্লেখ করা যেতে পারে। তবে বর্তমানে ট্রেডারদের দৃষ্টি ইসরায়েল-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দিকে কেন্দ্রীভূত রয়েছে—ফেড বা ইসিবির দিকে নয়। আমাদের দৃষ্টিতে, জানুয়ারিতে মার্কিন শ্রমবাজার ও মুদ্রাস্ফীতির প্রতিবেদনের ফলাফল পরস্পরবিরোধী ছিল; তাই নিশ্চিতভাবে বলা যায় না যে ফেড নিকট ভবিষ্যতে আর্থিক নীতিমালা পুনরায় নমনীয় করতে শুরু করবে না। ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার 1.7%-এ নেমে গিয়েছিল কিন্তু এখন 1.9%-এ ফিরে এসেছে; অতএব বর্তমানে আমরা ইসিবি থেকে আর্থিক নীতিমালা নমনীয়করণের কোনো পদক্ষেপের আশা করছি না। তবু ফেডের তুলনামূলকভাবে নমনীয় অবস্থানের কোনো কার্যকর প্রভাব এখন পর্যন্ত ডলারের মূল্যের উপর দেখা যায়নি।

    উপসংহার: চলতি সপ্তাহের শেষদিকের ট্রেডিংয়ে মার্কেটে যেকোনো ধরনের মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মার্কেটে ব্যাপক ওঠানামা সৃষ্টি করতে পারে। আজ ইউরো 1.1584-1.1591 এরিয়ার মধ্যে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 এরিয়ার মধ্যে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বৃদ্ধির কোনো স্পষ্ট ভিত্তি দেখছি না; তবু মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উভয় পেয়ারের মূল্যই আরও নিম্নমুখী হতে পারে।

    Read more: https://ifxpr.com/4sx35IJ

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  2. Remove Your Thanks

    The Following 4 Users Say Thank You to DhakaFX For This Useful Post:

    Rakib Hashan (2026-03-05), Unregistered (3)

  3. #42 Collapse post
    Senior Member Rakib Hashan's Avatar
    Join Date
    Jan 2018
    Posts
    1,100
    Accrued Payments
    1,388.45 USD
    Thanks
    1,734
    Thanked 2,562 Times in 659 Posts
    SubscribeSubscribe
    subscribed: 1
    আইএমএফ সতর্ক সংকেত দিলো

    ইউরো, পাউন্ড স্টারলিং এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলো মার্কিন ডলারের বিপরীতে দরপতন কিছুটা পুষিয়ে নিয়েছে—তবুও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য একটি পরীক্ষা হবে এবং বিভিন্ন ধরনের ও মাত্রার নতুন অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। জর্জিয়েভা জোর দিয়ে বলেছেন যে আধুনিক বাজার, সরবরাহ শৃঙ্খল ও আর্থিক ব্যবস্থার আন্তঃসংযোগ একটি স্থানীয় সংকটকে বৈশ্বিক অগ্নিপরীক্ষায় পরিণত করেছে। পূর্ববর্তী অস্থিরতার পরে যে স্থিতিশীলতার কথা বারবার বলা হত, এবার তা বাস্তবে "অগ্নিরূপ" ধারণ করেছে। তার বক্তব্যের সবচেয়ে উদ্বেগজনক অংশ ছিল ভবিষ্যৎ সম্পর্কে ম্লান পূর্বাভাস—বিশ্বক চলমান অস্থিরতার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি উল্লেখ করেছেন যে এই অস্থিরতার রূপ পরিবর্তনশীল হতে পারে—গুরুত্বপূর্ অবকাঠামোর ওপর সাইবার আক্রমণ থেকে শুরু করে প্রধান নিয়ন্ত্রক সংস্থার আর্থিক নীতিমালার হঠাৎ পরিবর্তন, দারিদ্রপীড়িত অঞ্চলে খাদ্য সংকট থেকে নতুন সমস্যা হিসেবে জোরপূর্বক অভিবাসন পুরো মহাদেশকে অস্থির করে তুলতে পারে। তার এই সতর্কবাণী কেবল ঝুঁকিপূর্ণ বিবৃতি ছিল না—এটি সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান ছিল। জর্জিয়েভা মানবিক সংকটের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি মূল্য, বাজার পরিস্থিতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করবে এবং বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে। তিনি সম্মেলনে বলেন, "আমরা এমন একটি বিশ্বে বাস করছি যেখানে ক্রমবর্ধমানভাবে অপ্রত্যাশিত অস্থিরতা দেখা যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা সেগুলো কেমন হবে সঠিকভাবে সেই পূর্বাভাস দিতে পারি না। তবে আমরা সবসময় তাদের জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকার চেষ্টা করতে পারি।" এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা পদক্ষেপ হরমুজ প্রণালীতে পরিবহন ও তেল প্রবাহে বিঘ্ন সৃষ্টি করেছে। জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি উসকে দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আরেকটি বিষয় হলো শুল্ক সংক্রান্ত অস্থিরতা, যে ব্যাপারে জর্জিয়েভা গত মাসে সতর্ক করেছেন যে এমনকি এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির স্থিতিশীলতাকেও ক্ষুণ্ণ করতে পারে। এ পর্যন্ত জানুয়ারিতে আইএমএফ ২০২৬ সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.3% ও পরবর্তী বছরের জন্য 3.2% পর্যন্ত বাড়িয়েছিল।

    EUR/USD-এর টেকনিক্যাল পূর্বাভাস ক্রেতাদের এখন এই পেয়ারের মূল্যকে 1.1635 লেভেলে নিয়ে যেতে হবে। কেবল তা হলে 1.1670 লেভেল টেস্ট করার সুযোগ সৃষ্টি হবে। সেখান থেকে এই পেয়ারের মূল্য 1.1710 পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু বড় ট্রেডারদের সহায়তা ছাড়া তা করা কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে 1.1745 লেভেল নির্ধারণ করা যায়। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, সম্ভবত কেবল মূল্য 1.1590-এর কাছাকাছি থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হতে পারে। যদি সেখানে ক্রেতারা সক্রিয় না হয়, তবে 1.1550-এ নতুন করে দরপতনের জন্য অপেক্ষা করা যুক্তিযুক্ত হবে অথবা 1.1525 থেকে লং পজিশন ওপেন করা যায়।
    GBP/USD-এর টেকনিক্যাল পূর্বাভাস পাউন্ড ক্রেতাদের এটির মূল্যকে নিকটতম রেজিস্টেন্স 1.3350-এ নিয়ে যেতে হবে। কেবল তাহলেই 1.3380-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে; যা অতিক্রম করা আরও কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে 1.3420 লেভেল নির্ধারণ করা যায়। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে এই পেয়ারের মূল্য 1.3300 লেভেলে থাকা অবস্থায়ব বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং GBP/USD পেয়ারের মূল্য 1.3255 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে 1.3215 পর্যন্ত আরও দরপতনের সম্ভাবনা রয়েছে।


    Read more: https://ifxpr.com/4ucoPLx

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  4. Remove Your Thanks

    The Following 3 Users Say Thank You to Rakib Hashan For This Useful Post:

    Montu Zaman (2026-03-06), Tofazzal Mia (2026-03-06), Unregistered (1)

  5. #43 Collapse post
    Senior Member Tofazzal Mia's Avatar
    Join Date
    Feb 2018
    Posts
    1,350
    Accrued Payments
    1,446.27 USD
    Thanks
    1,708
    Thanked 2,701 Times in 732 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ৯ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: সোমবার খুব বেশি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। কার্যত একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে জার্মানিতে জানুয়ারির শিল্প উৎপাদন সূচক প্রকাশিত হবে—কিন্তু এখন এই সূচক নিয়ে কারোরই তেমন কোনো আগ্রহ নেই। শুক্রবার ট্রেডাররা মার্কিন শ্রমবাজারের সংক্রান্ত ব্যর্থ ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন উপেক্ষা করেছে। সোমবার তেলের ও গ্যাসের মূল্যের সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের মূল্যও আবার আকাশছোঁয়া বৃদ্ধি পেয়েছে। এই সপ্তাহে আমেরিকা ও তার মিত্ররা ইরানে পদাতিক বাহিনী ও স্থলযুদ্ধের সরঞ্জাম নিয়ে একটি রক্তক্ষয়ী স্থলযুদ্ধ শুরু করতে পারে, কারণ মিসাইল হামলার মাধ্যমে তাঁরা তাদের উদ্দেশ্য অর্জন করতে পারেনি। তেহরানের পতন ঘটেনি এবং দেশটি পারমাণবিক কর্মসূচী ত্যাগ করেনি, বরং নিজ ভূখণ্ডে প্রতিটি হামলার প্রতিশোধ নিচ্ছে।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: সোমবার বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্ট নেই। তবে বর্তমানে ট্রেডারদের দৃষ্টি কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে কেন্দ্রীভূত হয়েছে। আমাদের মতে, জানুয়ারিতে মার্কিন শ্রমবাজার ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পরস্পরবিরোধী ছিল। ফেব্রুয়ারিতে শ্রমবাজার সূচকের ফলাফল আবারও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, এবং এই সপ্তাহে প্রকাশিতব্য প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হতে পারে। ফলে সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন মার্কিন ডলারকে কোনো সহায়তা দেবে না, এবং ফেড শিগগিরই মুদ্রাস্ফীতি বা শ্রমবাজারের পরিবর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধে অর্থায়নের প্রয়োজন বা চতুর্থ প্রান্তিকে 1.4% প্রবৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন অর্থনীতিকে উদ্দীপ্ত করার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। উপসংহার: চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিং, মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি চলমান থাকায় ফরেক্স মার্কেটে অস্থিরতা দেখা যেতে পারে। আজ ইউরো 1.1527-1.1531 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন মুদ্রার শক্তিশালী ও টেকসইভাবে মূল্য বৃদ্ধির কোনো ভিত্তি দেখছি না; তবু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকলে উভয় পেয়ারের মূল্যেরই নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে।

    Read more: https://ifxpr.com/4sCH0bG

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  6. Remove Your Thanks

    The Following 4 Users Say Thank You to Tofazzal Mia For This Useful Post:

    DhakaFX (2026-03-09), Rassel Vuiya (2026-03-09), SaifulRahman (2026-03-09), Unregistered (1)

  7. #44 Collapse post
    Senior Member DhakaFX's Avatar
    Join Date
    Oct 2017
    Posts
    916
    Accrued Payments
    114.15 USD
    Thanks
    2,294
    Thanked 1,121 Times in 500 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    ১০ মার্চ কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত?

    সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা: মঙ্গলবার খুবই সীমিত সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, এবং এর মধ্যে কোনোটিই তেমন উল্লেখযোগ্য নয়। জার্মানিতে বাণিজ্যের পরিমাণ ও আমদানি-রফতানি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে বিদ্যমান আবাসন বিক্রয় এবং সাপ্তাহিক ADP শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। উপরোক্ত সবগুলো প্রতিবেদন বর্তমান পরিস্থিতিতে ট্রেডারদের জন্য তেমন প্রাসঙ্গিক নয়, বিশেষ করে গত শুক্রবার অনেক বেশি গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে—যেগুলোর উল্লেখযোগ্য ফলাফল পরিলক্ষিত হয়েছে— তবুও সেগুলো উপেক্ষিত ছিল। অতএব মার্কেটে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে ভূ-রাজনৈতিক পটভূমি বিবেচিত হচ্ছে, পাশাপাশি জ্বালানি বাজারে চলমান পরিস্থিতি ও ডোনাল্ড ট্রাম্পের ইরান-সংক্রান্ত বিবৃতিও মার্কেটে প্রভাব বিস্তার করছে।

    ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ: সোমবারে গুরুত্বপূর্ণ কোনো ফান্ডামেন্টাল ইভেন্ট অনুষ্ঠিত হবে না। বর্তমানে ট্রেডারদের মনোযোগ কেন্দ্রীয় ব্যাংক বা অর্থনৈতিক প্রতিবেদনের দিকে নয়—বরং মধ্যপ্রাচ্য ও ট্রাম্পের দিকে নিবদ্ধ রয়েছে। আমাদের মতে, মার্কিন ডলার কেবল ভূ-রাজনৈতিক কারণ থেকে সহায়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারির শ্রমবাজার ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পুনরায় হতাশাজনক ছিল, যা 2025 থেকে চলমান সংকট নিশ্চিত করে। শুধুমাত্র এই প্রতিবেদনগুলোর ভিত্তিতেই আমেরিকান কারেন্সির 100 পিপস দরপতন হতে পারত। তবে ট্রেডারদের মূলত সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন উপেক্ষা করছে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ মার্কেটে অনেক বেশি বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি করেছে। এই বিশৃঙ্খলা ও আতঙ্কের মাঝে কোনো যুক্তিসঙ্গত মুভমেন্ট দেখা যাচ্ছে না। উপসংহার: চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে রেঞ্জভিত্তিক মুভমেন্টের দেখা যেতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের ঘটনাবলি বারবার মার্কেটে উত্থান-পতন ঘটাচ্ছে—এক মুহূর্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, পরবর্তী মুহূর্তে উত্তেজনা প্রশমিত হচ্ছে ও স্থিতিশীলতার আশাবাদ বিরাজ করছে। আজ ইউরো 1.1584-1.1591 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3403-1.3407 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ও টেকসই বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না; তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উভয় পেয়ারের মূল্যের আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা এখনও বজায় রয়েছে।

    Read more: https://ifxpr.com/46NLaFg

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  8. Remove Your Thanks

    The Following 2 Users Say Thank You to DhakaFX For This Useful Post:

    Montu Zaman (2026-03-10), Unregistered (1)

  9. #45 Collapse post
    Senior Member Montu Zaman's Avatar
    Join Date
    Feb 2018
    Posts
    1,758
    Accrued Payments
    2,079.65 USD
    Thanks
    2,017
    Thanked 3,086 Times in 951 Posts
    SubscribeSubscribe
    subscribed: 0
    মার্কিন স্টক মার্কেটের আপডেট: S&P 500 ও নাসডাক সূচক ঊর্ধ্বমুখী হয়ে পূর্ববর্তী দরপতন পুষিয়ে নিচ্ছে

    গতকাল মার্কিন স্টক সূচকগুলোতে তীব্র ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। S&P 500 সূচক 0.83% বৃদ্ধি পেয়েছে, নাসডাক 100 সূচক 1.38% বৃদ্ধি পেয়েছে, এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.94% বৃদ্ধি পেয়েছে। এশিয়ার ইক্যুইটি মার্কেটগুলোতেও শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাব প্রতিফলিত করে। তেলের ব্যাপক দরপতনের পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়—যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত শীঘ্রই শেষ হতে পারে বলে ইঙ্গিত দেন। এই সংবাদই গত সপ্তাহের শুরুতে মার্কেটে পরিলক্ষিত উদ্বেগগুলো হ্রাস করেছে যা ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর ব্যাপক দরপতন ঘটিয়েছে। সাময়িকভাবে হলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা শিথিল হওয়ার সম্ভাবনা অবিলম্বে বৈশ্বিক ফাইন্যান্সিয়াল মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলেছে। সামরিক সংঘাতের তীব্রতা ও জ্বালানি সরবরাহের বিভ্রাটের ঝুঁকির সম্ভাব্যতা থেকে বিনিয়োগকারীরা পুনরায় স্বস্তির নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে। যারা সাইডলাইনে বসে ছিল বা ঝুঁকিপূর্ণ অ্যাসেট বিক্রি করেছিল, তারা সতর্ক আশাবাদের সাথে মার্কেটে ফিরে আসতে শুরু করেছে। তেলের দরপতন একটি মূল কারণ ছিল, যা বৈশ্বিক অর্থনীতির ওপর থেকে চাপ কিছুটা কমিয়েছে। এর ফলে জ্বালানি খরচের প্রতি সংবেদনশীল কোম্পানিগুলোর দৃশ্যমান অবস্থা উন্নত হয় এবং ভোক্তাদের জন্য কিছু স্বস্তি আসে। জ্বালানির দাম কমলে তা ভোক্তা ব্যয়কে সহায়তা করতে পারে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রত্যাশাকে স্তিমিত করতে পারে, যা স্টক মার্কেটের সামগ্রিক পরিস্থিতির জন্য ইতিবাচক। MSCI এশিয়া-প্যাসিফিক সূচক প্রায় 3% বেড়েছে, যেখানে প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলো দর বৃদ্ধির দিক থেকে শীর্ষস্থানীয় অবস্থানে ছিল। ইউরোপীয় স্টক মার্কেটগুলোতেও উর্ধ্বমুখী প্রবণতার সাথে সেশন শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ব্রেন্ট ক্রুডের দর প্রায় 6.1% কমে ব্যারেল প্রতি $92.90-এ নেমে এসেছে, যদিও দিনের শুরুতে 11% পর্যন্ত দরপতনের শিকার হয়েছিল। তবুও মঙ্গলবারের দরপতনের পরও বছরের শুরু থেকে তেলের দর এখনও 50%-এরও বেশি বৃদ্ধি প্রদর্শন করে আছে। ট্রাম্প আরো বলেছেন যে তিনি তেলের ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেবেন এবং হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে মার্কিন নৌবাহিনী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেবেন। তিনি বলেছিলেন, ইরান যদি তেল পরিবহনে বিঘ্ন ঘটায় তবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এসব তীব্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের সংবাদ শিরোনামের প্রতি ট্রেডাররা কতটা সংবেদনশীল হয়ে উঠেছে তা পুনরায় প্রতিফলিত করে। অ্যাসেটগুলোর মধ্যে উচ্চমাত্রার অস্থিরতা বজায় রয়েছে—মার্কেটের ঝুঁকি সূচকটি গতবছর ট্রাম্প বিশ্বব্যাপী শুল্ক আরোপ করার সময় পরিলক্ষিত স্তরের কাছাকাছি অবস্থান করছে। পেপারস্টোন গ্রুপের বিশ্লেষকদের মতে, এই ফলাফল ব্যাপকভাবে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতার পরে পুনরুদ্ধারমূলক ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত বহন করে—সরাসরি ঝুঁকিপূর্ণ অ্যাসেটের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা নয়।

    S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী, ক্রেতাদের নিকট-মেয়াদে সূচকটির রেজিস্ট্যান্স লেভেল $6,784 অতিক্রম করাতে হবে, যা নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করে $6,801 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে।সূচকটির দর $6,819-এর উপরে ধরে রাখতে পারলে বুলিশ প্রবণতা আরও শক্তিশালী হবে। নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, সূচকটির দর প্রায় $6,769-এর আশেপাশে থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়া উচিত। সেই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত এই ট্রেডিং ইন্সট্রুমেন্টটির দর $6,756-এ নেমে আসবে এবং $6,743 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

    Read more: https://ifxpr.com/4sb0STw

    Though trading on financial markets involves high risk, it can still generate extra income in case you apply the right approach. By choosing a reliable broker such as InstaForex you get access to the international financial markets and open your way towards financial independence. You can sign up here.


  10. Remove Your Thanks

    The Following 3 Users Say Thank You to Montu Zaman For This Useful Post:

    SUROZ Islam (Yesterday), Tofazzal Mia (Yesterday), Unregistered (1)

+ Reply to Thread
Page 5 of 5 FirstFirst ... 3 4 5

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
Bangladesh Forex Forum – Presentation
You are welcome to the forum serving as a virtual salon for communication of traders of all levels. Forex is a dynamically developing financial market which is open 24 hours a day. Anyone can get access to this market via a brokerage company. On this forum you can discuss the numerous advantages of trading on the currency market and all aspects of online trading on MetaTrader4 or MetaTrader5 platforms.

Bangladesh Forex Forum – Trading discussions
Every forumite can join a discussion of various issues, including those related to Forex but not limited to. The forum has been designed for sharing opinions and helpful information and is open for both professionals and beginners. Mutual assistance and tolerance are highly appreciated. If you would like to share you experience with others or deepen your knowledge of trading craft, you are most welcome to the forum threads dedicated to trading discussions.

Bangladesh Forex Forum – Dialogue between brokers and traders (about brokers)
In order to be successful on Forex, it is crucial to choose a brokerage company with due diligence. Make sure you broker is really reliable! Thus you will be impervious to many risks and will make profitable trades on Forex. On the forum a rating of brokers is represented; it is based on comments left by their customers. Post your opinion about the brokerage company you work with, it will help other traders avoid mistakes and choose a good broker.

Unleashed communication on Bangladesh Forex Forum
On this forum you can talk about not only trading issues, but any other topics you like. Offtopping is allowed in a special thread too! Humour, philosophy, social problems or practical wisdom – converse about anything you are interested in, including forex trading if you like!

Bonuses for communication on Bangladesh Forex Forum
Those who post messages on the forum can receive money bonuses and use them for trading on an account of a forum sponsor. The forum is not meant for gaining profit; however forumites can get these small bonuses as reward for the time spent on the forum and sharing views on the currency market and trading.