গত বুধবার প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ থেকে কয়েকশ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূলত রিয়ালিটি ল্যাবস, সোশ্যাল মিডিয়া টিম ও নিয়োগ শাখা এ সিদ্ধান্তের আওতায় পড়ছে। মেটার এক মুখপাত্র জানান, কোম্পানি প্রায়ই লক্ষ্য অর্জনে বিভিন্ন বিভাগ পুনর্গঠন করে। তবে ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য বিকল্প সুযোগ খোঁজার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশাল বিনিয়োগ ও দক্ষ এআই কর্মী নিয়োগের ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতেই এ কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স