৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর মিয়াকো বন্দরে প্রাথমিকভাবে ৪০ সেন্টিমিটার উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে।জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হওয়ার পর দ্বিতীয় বড় ধরনের সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ইওয়াতে প্রশাসনিক এলাকার মিয়াকো বন্দরে প্রাথমিকভাবে ৪০ সেন্টিমিটার উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রথম ঢেউয়ের পর আরও বড় সুনামির আভাস দিয়েছে আবহওয়া সংস্থা।

৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় ১৬ টা ৫২ মিনিটে জাপানের শেনরিকু উপকূলে ওই ভূমিকম্পের পর ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইওয়াত, আওমোরি ও হোক্কাইডো অঞ্চলে সুনামির সবচেয়ে বড় ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি উপদ্রুত এলাকার মানুষজনকে উুঁচ ভূমিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়া সংস্থা আগামী সপ্তাহে আরেকটি ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে।

কর্মকর্তারা বলছেন, এ সপ্তাহেই একই ধরনের ভূমিকম্প কিংবা ভূমিধসের বিষয়ে মানুষজনকে সচেতন থাকতে।

জাপানের কেবিনেট সেক্রেটারি মিনরু কিহারা বলেন, সুনামি সতর্কতা উঠে না যাওয়া পর্যন্ত লোকজনের ঘরের ভেতরেই থাকা উচিত।

তিনি বলেন, ভূমিকম্পের পর প্রায় ১০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু বুলেট ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।