আজকের মার্কেটটা একটু খেয়াল করলে দেখা যাচ্ছে, আগের কয়েকদিনের তুলনায় মুভমেন্ট কিছুটা বেশি।
বিশেষ করে ডলার পেয়ারগুলোতে একটু চাপ আর উঠানামা দুইটাই আছে।
আমার মনে হচ্ছে, আজকে নিউজ টাইমে মার্কেট একটু বেশি নড়াচড়া করতে পারে।
তাই যারা ট্রেড করবেন, একটু সাবধানে করা ভালো।
বাংলাদেশে ডলারের রেটও এখনো খুব একটা কমে নাই, ওই একই রেঞ্জেই ঘুরতেছে।
এই কারণে usd পেয়ারগুলোতেও প্রভাব পড়তেছে বলে মনে হয়।
গোল্ডও একদম চুপ না, মাঝে মাঝে ভালো মুভ দিচ্ছে।
আমার নিজের মনে হচ্ছে—
এই সময়টায় বেশি রিস্ক না নিয়ে ছোট ছোট ট্রেড করাই ভালো।