PDA

View Full Version : স্বর্ণের (xau/usd) ট্রেডিং অ্যানালাইসিস- ২০২৬



SaifulRahman
2026-01-22, 04:03 PM
http://forex-bangla.com/customavatars/1486288385.jpg
স্বর্ণের ট্রেডিং সিগন্যাল, ২১-২৪ জানুয়ারি, ২০২৬: স্বর্ণের মূল্য $4,870-এর (21 SMA - 7/8 মারে) নিচে থাকা অবস্থায় সেল পজিশন ওপেন করুন
$4,888-এর নতুন সর্বকালের সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর পর স্বর্ণের দরপতনের লক্ষণ দেখা যাচ্ছে এবং আগামী ঘণ্টাগুলোতে স্বর্ণ তীব্র দরপতনের শিকার হয়ে 6/8 মারে-তে অবস্থিত $4,687-এর দিকে নেমে যেতে পারে। স্বর্ণের মূল্য ডিসেম্বর ২০২৫-এ গঠিত আপট্রেন্ড চ্যানেলের শীর্ষে পৌঁছেছে। XAU/USD পেয়ারের মূল্য সেখানে রিজেকশনের সম্মুখীন হয়েছে। সুতরাং একটি টেকনিক্যাল কারেকশন সম্ভাবনা রয়েছে, যার ফলে স্বর্ণের মূল্য আপট্রেন্ড চ্যানেলের ভিত্তি প্রায় $4,635-এ পৌঁছাতে পারে। H4 চার্টে দেখা যাচ্ছে যে ঈগল ইনডিকেটর এক্সট্রিম ওভারবট লেভেলে পৌঁছেছে, যা দরপতনের ইঙ্গিত দিচ্ছে। এই পরিস্থিতি স্বর্ণের মূল্যের বর্তমান লেভেলে শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দিতে পারে, অথবা এই ইন্সট্রুমেন্টের মূল্য 7/8 মারে-তে অবস্থিত $4,843-এর নিচে নেমে গেলে শর্ট পজিশনে এন্ট্রির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। H4 চার্টে দেখা যাচ্ছে যে স্বর্ণের মূল্য একটি গ্যাপ সিকোয়েন্স রেখে গেছে। আগামী কয়েক দিনে সম্ভবত $4,327-এর দিকে দরপতন ঘটবে, যা জানুয়ারির শুরুতে গঠিত সর্বশেষ গ্যাপকে পূরণ করবে। আগামী কয়েক ঘণ্টার জন্য আমাদের ট্রেডিংয়ের পরিকল্পনা হলে স্বর্ণের মূল্য $4,870-এর নিচে থাকা অবস্থায় স্বর্ণের শর্ট পজিশন ওপেন করা; যেখানে স্বর্ণের মূল্যের $4,820, $4,760 এবং $4,687-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। স্বর্ণের মূল্যের বুলিশ মোমেন্টাম দ্রুত শেষ হতে চলেছে। অতএব, আগামী ঘণ্টাগুলোতে একটি শক্তিশালী টেকনিক্যাল কারেকশন অনিবার্য বলে মনে হচ্ছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/398731

SumonIslam
2026-01-27, 06:33 PM
স্বর্ণের মূল্য $5,000-এর উপরে অবস্থান বজায় রেখেছে
http://forex-bangla.com/customavatars/775869686.jpg
স্বর্ণের মূল্য বাড়ছে এবং ধারাবাহিকভাবে দ্বিতীয় দিনের মতো আউন্স প্রতি $5,000 লেভেলের উপরে অবস্থান করেছে। মার্কিন ডলারের দুর্বলতার মধ্যে ভূ-রাজনৈতিক ঝুঁকি ও সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা থেকে বিনিয়োগ সরিয়ে নেয়ার বিষয়টি মূল্যবান ধাতুর চলমান মূল্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে। আজ মূল্যবান ধাতু স্বর্ণের দর 1.4% বৃদ্ধি পেয়েছে, যা ধারাবাহিকভাবে টানা সাত দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেয়ার পর এবং ডলার সূচকের আরও পতনের পর স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে এই জল্পনা ক্রমাগত জোরালো হচ্ছে ইয়েনের সমর্থনে যুক্তরাষ্ট্র জাপানকে সাহায্য করতে পারে। রূপার দর 7%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্য ও ইরানকে ঘিরে সংঘাত আরও তীব্র হলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা আরও বেড়ে যাবে।স্টক মার্কেটের অস্থিরতা ও জাতীয় মুদ্রার দরপতন থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা ক্রমশ স্বর্ণের দিকে ঝুঁকছে, যেটিকে ঐতিহ্যগতভাবে একটি নির্ভরযোগ্য নিরাপদ-বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত মার্কিন ও ইউরোপের সরকারি বন্ডের প্রতি আস্থা হ্রাস স্বর্ণকে মূলধন সুরক্ষার বিকল্প উপায় হিসেবে আকর্ষণীয় করে তুলেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, গত দুই বছরে স্বর্ণের দর দ্বিগুণেরও বেশি বেড়েছে—এটি মার্কেটে আতংকের নির্দেশক হিসেবে মূল্যবান ধাতুর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে। 1979 সালের পর বার্ষিক ভিত্তিতে সবচেয়ে বেশি বৃদ্ধির পর স্বর্ণের দর ইতোমধ্যে এই বছরে 17% বেড়েছে, যা মূলত তথাকথিত ডিপ্রেসিয়েশন ট্রেডিংয়ের কারণে, যেখানে বিনিয়োগকারীরা মুদ্রা ও ট্রেজারি বন্ড থেকে সরিয়ে নেয়। জাপানের বন্ড মার্কেটে ব্যাপক বিক্রির প্রবণতা বড় সরকারি বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতার সাম্প্রতিক উদাহরণ। ইউরোপীয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমুন্ডি এসএ-এর তথ্য অনুযায়ী, আমেরিকা অন্য দেশগুলোর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক বিনিয়োগকারী ডলারভিত্তিক অ্যাসেট থেকে বিনিয়োগ কমিয়ে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে। আমুন্ডি উল্লেখ করেছে, "দীর্ঘ মেয়াদে, কারেন্সি ও বন্ডের দরপতনের বিরুদ্ধে স্বর্ণের বেশ কার্যকর একটি সুরক্ষার মাধ্যম এবং ক্রয়ক্ষমতা সংরক্ষণের একটি ভাল উপায়।" অনেক বিনিয়োগকারী ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখছেন, কারণ ফেডের পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেই বিষয়টি এখনও অনিশ্চিত। ফেডের চেয়ারম্যান নমনীয় অবস্থান গ্রহণ করলে সুদের হার আরও হ্রাস করা হবে এমন প্রত্যাশা মজবুত হবে, যা সুদ না দেয় এমন মূল্যবান ধাতুগুলোর উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এই বুধবার সুদের হার হ্রাসের পদক্ষেপে বিরতি নেবে। কয়েক মাস ধরেই ফেডের ভেতরে সৃষ্ট মতবিরোধের পর শ্রমবাজারের স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ফেড সদস্যগণ মতৈক্যে পৌঁছাতে পারেন।
http://forex-bangla.com/customavatars/1318014939.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $5,137 লেভেল ব্রেক করাতে হবে। এর ফলে স্বর্ণের মূল্যের $5,223-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার ক্ষেত্রে পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $5,317 এরিয়া নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে, মূল্য $5,051-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই লেভেল ব্রেকআউট করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য $4,975 পর্যন্ত নেমে যেতে পারে, সেইসাথে $4,893 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436514

Tofazzal Mia
2026-01-28, 06:36 PM
http://forex-bangla.com/customavatars/1557827965.jpg
কেন স্বর্ণের মূল্য ইতোমধ্যেই $5,200-এর উপরে অবস্থান করছে?
স্বর্ণের মূল্য নতুন ঐতিহাসিক উচ্চতায় উঠে ট্রয় আউন্স প্রতি $5,200 অতিক্রম করেছে।মার্কিন ডলারের দরপতনের প্রভাবে স্বর্ণের মূল্যের চলমান ঊর্ধ্বমুখী প্রবণতা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বছরের শুরু থেকেই এই মূল্যবান ধাতুটির মূল্য প্রায় 20% বৃদ্ধি পেয়েছে, এবং এই সপ্তাহে প্রথমবার মনস্তাত্বিকভাবে গুরুত্বপূর্ণ আউন্স প্রতি $5,000 লেভেল অতিক্রম করেছে। সেইসাথে রূপার দর স্বর্ণের চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে, যা প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। স্বর্ণের মূল্য বৃদ্ধির মূল চালিকা শক্তি হলো মার্কিন ডলারের দরপতন নিয়ে উদ্বেগ। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সক্রিয়ভাবে আমেরিকান মুদ্রা ছাপানোর (যা মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে) কারণে বিনিয়োগকারারা ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ফিয়াট মুদ্রার তুলনায় স্বর্ণের অন্তর্নিহিত মূল্য থাকায় এটি মুদ্রাস্ফীতির ঝুঁকির আওতায় পড়ে না, তাই অর্থনৈতিক অস্থিরতার সময় স্বর্ণ মূলধন সংরক্ষণের আকর্ষণীয় মাধ্যম হিসেবে কাজ করে। ট্রাম্পের শুল্কনীতির কারণে জোরেশোরে এই আলোচনা চলছে যে বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্ভবত রিজার্ভ থেকে মার্কিন সরকারি বন্ডের পরিমাণ কমিয়ে দেবে এবং স্বর্ণ ক্রয়ের মাধ্যমে তাদের রিজার্ভকে বহুমুখী করবে। সুরক্ষাবাদী উদ্যোগ ও ট্রাম্প কর্তৃক শুল্ক আরোপের হুমকিগুলোও মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার বিষয়ে ও রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের উপর যে আস্থা রয়েছে তাতে অনিশ্চয়তা বাড়িয়েছে। এজন্যই কেন্দ্রীয় ব্যাংকগুলো রাজনৈতিক ঝুঁকি থেকে তাদের সম্পদ সুরক্ষিত রাখতে স্বর্ণকে বিকল্প বিনিয়োগ হিসেবে যাচাই করছে। পাশপাশি, ভূ-রাজনৈতিক ঝুঁকিসমূহ বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে আগ্রহী হতে বাধ্য করছে—আর সেসবের মধ্যে স্বর্ণ সর্বদা অন্যতম। ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ট্রেডার ও বিনিয়োগকারীরা অস্থিরতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য স্বর্ণ ক্রয়ে প্ররোচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার সম্ভাবনা স্বর্ণের মূল্য বৃদ্ধির জন্য সহায়ক পরিস্থিতি তৈরি করছে। বিনিয়োগকারীরা শুধুমাত্র সম্ভাব্য যুদ্ধের সরাসরি অর্থনৈতিক প্রভাব—যেমন তেলের মূল্যের উত্থান ও বাণিজ্য সম্পর্কের বিঘ্নতাই নয়, বরং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় অনিশ্চিত ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার আশংকার মধ্যে রয়েছে। এছাড়া মনস্তাত্বিক বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে। সম্ভাব্য সামরিক সংঘাত সংক্রান্ত খবর আসলে বিনিয়োগকারারা আরও বেশি রক্ষণশীল কৌশল গ্রহণ করে তাদের মূলধন সুরক্ষিত রাখতে চাইবে; ফলে স্বর্ণের চাহিদা বাড়বে এবং অবধারিতভাবে এটির মূল্য ঊর্ধ্বমুখী হবে। তবে এই বিষয়টিও মনে রাখা জরুরি যে ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলো সাময়িক। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা হ্রাস পায় তাহলে কারেকশনের অংশ হিসেবে স্বর্ণের মূল্য নিম্নমুখীও হতে পারে। তাই বিনিয়োগকারীদের অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত এবং পরিপূর্ণ বিশ্লেষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
http://forex-bangla.com/customavatars/432376951.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $5,317 ব্রেক করাতে হবে। এটি ব্রেক করলে স্বর্ণের মূল্যের $5,416-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, এবং এই লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $5,526 লেভেল নির্ধারণ করা যেতে পারে। অপরদিকে, যদি স্বর্ণের দরপতন হয় তাহলে মূল্য $5,223-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $5,137 পর্যন্ত নেমে আসতে পারে, এবং পরবর্তীতে $5,051-এর দিকে দরপতন হওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/436626

DhakaFX
2026-01-29, 06:18 PM
http://forex-bangla.com/customavatars/1840540319.jpg
স্বর্ণের ট্রেডিং সিগন্যাল, ২৯-৩১ জানুয়ারি: স্বর্ণের মূল্য $5,625-এর (21 SMA - +2/8 মারে) নিচে থাকা অবস্থায় শর্ট পজিশন ওপেন করুন
XAU/USD পেয়ারের মূল্যের শক্তিশালী বুলিশ প্রবণতা বিরাজ করছে, স্বর্ণের মূল্য $5,600-এর কাছাকাছি লেভেলে পৌঁছেছে এবং কয়েকটি গ্যাপ রেখে দিয়েছে যা এখনও কভার করা হয়নি। এই টেকনিক্যাল প্যাটার্নটি আমাদের সতর্কবার্তা দেয় যে আসন্ন কয়েক দিনে $1,000-এরও বেশি মূল্যের শক্তিশালী টেকনিক্যাল কারেকশন ঘটতে পারে, যার ফলে স্বর্ণের মূল্য প্রায় $4,533-এর আশেপাশের লেভেলে ফিরে আসবে। H4 চার্ট অনুযায়ী স্বর্ণের মূল্য +2/8 মারে জোনে পৌঁছে গেছে, যা এক্সট্রিম ওভারবট কন্ডিশন নির্দেশ করে। টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী স্বর্ণের আপট্রেন্ড চ্যানেলের আপার ব্যান্ডে পৌঁছেছে। তাই আগামী কয়েক দিনে একটি টেকনিক্যাল কারেকশনের সম্ভাবনা রয়েছে, যার ফলে স্বর্ণের মূল্য $4,600-এর নিচে নেমে যেতে পারে। যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে স্বর্ণের মূল্য +2/8 মারে-তে পৌঁছে যায় এবং এই জোনের আশেপাশে দৃঢ়ভাবে রিজেকশন পায়, তাহলে এটি শর্ট পজিশন ওপেন করার সুযোগ হিসেবে দেখা হবে, যেখানে লক্ষ্যমাত্রা হিসেবে $5,312 এবং মনস্তাত্ত্বিক $5,000 লেভেলের দিকে দরপতনের প্রত্যাশা করা যেতে পারে। স্বর্ণের মূল্য আপট্রেন্ড চ্যানেল তীব্রভাবে ব্রেক করে নিম্নমুখী হোলে এবং $5,210-এ অবস্থিত 21 SMA-এর নিচে কনসোলিডেশন হলে সেটি প্রবণতা পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। ফলে মধ্যমেয়াদে স্বর্ণের মূল্যের 200 EMA-র দিকে প্রায় $4,650-এ পৌঁছানোর সম্ভাবনা দেখা যেতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/399303

DhakaFX
2026-02-02, 06:10 PM
টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী দরপতনের সম্ভাবনা থাকায়, XPD/USD‑এর মূল্যের নিকটতম সাপোর্ট লেভেল টেস্টের সম্ভাবনা রয়েছে
http://forex-bangla.com/customavatars/684629351.jpg
XPD/USD-এর মূল্যের EMA(50) মূলত EMA(200)-এর নিচে অবস্থান করছে এবং রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডিকেটর (14) নিউট্রাল‑বিয়ারি লেভেলের থাকায়, XPD/USD‑এর মূল্যের নিকটতম সাপোর্ট লেভেলের দিকে দরপতন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ লেভেলসমূহ 1. দ্বিতীয় রেজিস্ট্যান্স: 2242.63 2. প্রথম রেজিস্ট্যান্স: 1960.94 3. পিভট : 1762.91 4. প্রথম সাপোর্ট : 1481.22 5. দ্বিতীয় সাপোর্ট: 1283.19 কৌশলগত পরিকল্পনা প্রেশার জোন: যদি XPD/USD‑এর মূল্য 1762.91-এর লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, তবে 1481.22-এর দিকে অব্যাহত দরপতনের সম্ভাবনা রয়েছে। চলমান মোমেন্টাম অব্যাহত থাকার পূর্বাভাস: যদি XPD/USD-এর মূল্য 1481.22-এর লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়, তাহলে মূল্য 1283,19-এর লেভেল টেস্ট করতে পারে। ইনভ্যালিডেশন লেভেল / প্রবণতা বদলানোর পূর্বাভাস যদি XPD/USD‑এর মূল্য বৃদ্ধি পেয়ে 2242.63-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়, তাহলে নিম্নমুখী প্রবণতা সমাপ্তির সম্ভাবনা দেখা যেবে এবং পূর্বাভাস পুনঃপর্যালোচনার প্রয়োজন হতে পারে।
টেকনিক্যাল প্রেক্ষাপটের সারাংশ EMA(50) : 1744.65 EMA(200): 1879.90
রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডিকেটর(14) : 34.01
প্রকাশিতব্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন: আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্নলিখিত অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে:
মার্কিন যুক্তরাষ্ট্র - চূড়ান্ত ম্যানুফ্যাকচারিং PMI - 21:45 WIB
মার্কিন যুক্তরাষ্ট্র - ISM ম্যানুফ্যাকচারিং PMI - 22:00 WIB
মার্কিন যুক্তরাষ্ট্র - ISM ম্যানুফ্যাকচারিং মূল্য সূচক - 22:00 WIB

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/180809

SUROZ Islam
2026-02-09, 06:28 PM
স্বর্ণের মূল্য $5,000-এ ফিরে এসেছে
http://forex-bangla.com/customavatars/150456985.jpg
স্বর্ণের মূল্য আত্মবিশ্বাসের সঙ্গে আউন্স প্রতি $5,000-এর মাইলফলক অতিক্রম করেছে, যা ব্যতিক্রমীভাবে অস্থির কিছু ট্রেডিং সেশনের পর স্বর্ণের মার্কেটে ক্রেতাদের প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। সাম্প্রতিক দরপতনের প্রেক্ষাপটে এই চাহিদার উত্থান মূলধন সংরক্ষণের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে মূল্যবান ধাতু প্রতি আগ্রহ বৃদ্ধির প্রতিফলন ঘটায়। সোমবার এশিয়ান ট্রেডিংয়ে স্বর্ণের দর লক্ষণীয়ভাবে 1.7% বৃদ্ধি পায়। এই মুভমেন্টটি গত মাসের শেষদিকে রেকর্ডকৃত ঐতিহাসিক দরপতনের পর পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কেটের বেশিরভাগ বিনিয়োগকারী এই ধারাবাহিক দরপতনকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক নীতিমালায় পরিবর্তন এবং অতিরিক্ত স্পেকুলেটিভ মনোভাবসহ জটিল কারণগুলোর সমন্বয় হিসেবে ব্যাখ্যা করছেন। তবে মার্কেটে পরিলক্ষিত সাম্প্রতিক কার্যক্রম অনুযায়ী বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ সরিয়ে নেয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করছেন না। দরপতনের মধ্যে সুযোগসন্ধানী ক্রেতাদের প্রত্যাবর্তনের বিষয়টি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ভূমিকা জোরালো করে। স্বল্পমেয়াদি অস্থিরতা শুধুমাত্র স্বর্ণের প্রতি দীর্ঘমেয়াদি আকর্ষণের প্রতি আস্থা জোরদার করেছে, বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির প্রত্যাশার প্রেক্ষিতে। স্বর্ণের মূল্যের এতটা উল্লেখযোগ্য পুনরুদ্ধার মার্কেটে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি মৌলিক কারণ ও বিনিয়োগকারীর নতুন আস্থার কারণে সৃষ্ট একটি ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার ইঙ্গিত হতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন যে চীন স্বর্ণের দর বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
http://forex-bangla.com/customavatars/268627861.jpg
সপ্তাহান্তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চীনের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে ১৫তম মাস ধরে স্বর্ণ ক্রয়ের মাত্রা বৃদ্ধি করেছে, যা সরকারি চাহিদার স্থিতিশীলতার ইঙ্গিত—এটি সাম্প্রতিক দরপতনের পূর্বে মার্কেটে পরিলক্ষিত দীর্ঘস্থায়ী বুলিশ প্রবণতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। মার্কেটে গুজব আছে যে চীনা নিয়ন্ত্রক সংস্থা দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ সীমিত করার পরামর্শ দিয়েছেন, যেখানে কনসান্ট্রেশন ঝুঁকি ও অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে। চীনা কর্মকর্তারা ব্যাংকগুলোকে যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের ক্রয় কার্যক্রম সীমাবদ্ধ করার অনুরোধ করেছেন এবং যেসব প্রতিষ্ঠান উচ্চ মাত্রায় এই ধরণের বন্ডে বিনিয়োগ করেছে তাদের হোল্ডিং কমানোর নির্দেশ দিয়েছেন। এটিকে নিকটমেয়াদে নতুন করে স্বর্ণ ক্রয়ের কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে এ বছরের 29 জানুয়ারির ঐতিহাসিক সর্বোচ্চ লেভেল থেকে স্বর্ণের দরপতনের পর মূল্যের প্রায় অর্ধেক অংশ পুনরুদ্ধার হয়েছে। রূপার মূল্যও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনা অনুযায়ী, স্বর্ণের মূল্য $5,000-এর ওপর স্থিতিশীল থাকতে পারে কিনা তার উপর নির্ভর করবে যে প্রতিক্রিয়াশীল বাউন্সের পর ধারাবাহিকভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে কিনা। টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $5,051 অতিক্রম করানো প্রয়োজন। স্বর্ণের মূল্য এই অতিক্রম করলে পরবর্তী লক্ষ্যমাত্রা হবে $5,137, যা অতিক্রম করা যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা প্রায় $5,223 লেভেল নির্ধারণ করা হয়েছে। যদি স্বর্ণের দরপতন হয়, তাহলে মূল্য $4,975-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তা ঘটলে এই রেঞ্জ ব্রেক করে নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর গুরুতর আঘাত হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $4,893-এ নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে সম্ভাব্যভাবে $4,835 পর্যন্ত দরপতন হতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/437596

BDFOREX TRADER
2026-02-17, 07:05 PM
XAU/USD পেয়ারের বিশ্লেষণ ও পূর্বাভাস
http://forex-bangla.com/customavatars/187092518.jpg
আজ, সোমবার, স্বর্ণের মূল্য $5,000-এর উপরে অবস্থান ধরে রেখেছে। সহায়ক বিভিন্ন কারণের সমন্বয়ে স্বর্ণের আগ্রাসী বিক্রেতাদের সতর্ক থাকা প্রয়োজন। মার্কিন ডলার সূচকের সামান্য প্রবৃদ্ধি এবং সামগ্রিকভাবে ঝুঁকি গ্রহণের ইতিবাচক প্রবণতা বিরাজ করায় স্বর্ণের মূল্যের কিছুটা নিম্নমুখী মোমেন্টাম দেখা যাচ্ছে। তবুও, চলতি সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার আগে ভূ-রাজনৈতিক উত্তেজনার মাত্রা উচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং এই সংলাপ ব্যর্থ হলে দীর্ঘস্থায়ী সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের রেভলুশনারি গার্ড তাদের ভূখণ্ডে আক্রমণের জবাবে যেকোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করার প্রস্তুতি নিয়েছে বলেই জানিয়েছে। এমন পরিস্থিতিতে স্বর্ণের মূল্যের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হতে পারে। একই সময়ে, ফেড কর্তৃক ডোভিশ বা নমনীয় নীতিমালা প্রণয়নের প্রত্যাশার মধ্যে মার্কিন ডলার তীব্রভাবে শক্তিশালী হবে বলে বলে মনে হচ্ছে না, যা ঐতিহ্যগতভাবে মূল্যবান ধাতুগুলোর জন্য সহায়ক কারণ। গত বুধবার প্রকাশিত মার্কিন নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দুর্বল ফলাফল উপেক্ষা করে, মার্কেটের ট্রেডাররা শুক্রবার প্রকাশিত ভোক্তা মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল দিকে বেশি মনোযোগ দিয়েছে, ফলে জুন মাসে ফেড কর্তৃক সুদের হার হ্রাস করার প্রত্যাশা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রিক ভোক্তা মূল্য সূচক (CPI) গত মাসে 0.2% বৃদ্ধি পেয়েছে এবং মূল মুদ্রাস্ফীতির হার 0.3% বৃদ্ধি পেয়েছে, যা ফেডের নীতিমালা আরও নমনীয়করণের যৌক্তিকতা শক্তিশালী করেছে এবং স্বর্ণের দরপতনকে সীমাবদ্ধ করতে পারে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টস ডে ছুটির কারণে স্বল্প ট্রেডিং ভলিউমের কারণে ট্রেডাররা XAU/USD-এর বড় ধরনের পজিশন ওপেন করা থেকে বিরত রয়েছে।
http://forex-bangla.com/customavatars/931908933.jpg
ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বিবৃতিগুলো এখনও মার্কিন ডলার ও কমোডিটিভিত্তিক অ্যাসেটগুলোকে সমর্থন করতে পারে। এই সপ্তাহের বুধবার প্রকাশিতব্য ফেডের বৈঠকের কার্যবিবরণীতে সুদের হার হ্রাসের সম্ভাবনা সম্পর্কে সংকেত পাওয়া যেতে পারে—যেটির ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া শুক্রবার বৈশ্বিক PMI প্রতিবেদনের ফলাফল চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে ট্রেডিংয়ের সুযোগ দিতে পারে। টেকনিক্যাল দিক থেকে, ঘণ্টাভিত্তিক চার্টে ১০০-পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ (SMA) থেকে শুক্রবারের মোমেন্টাম টিকে না থাকার ফলে বিক্রেতারা এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে। স্বর্ণের মূল্য এখনও ওই SMA-এর নিচে অবস্থান করছে, যা আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনাকে সীমিত করেছে এবং দৈনিক ভিত্তিতে স্বর্ণের মূল্যের বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে। MACD হিস্টোগ্রাম নরমাল টেরিটরির মধ্যে সিগন্যাল লাইনের নিচে অবস্থান করছে। এটি শূন্যের নিচে নেমে গেলে মার্কেটে বিয়ারিশ প্রবণতা বাড়বে। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স (RSI) নিউট্রাল লেভেলের নিকটে ও ডাউনওয়ার্ড স্লোপে ভর করছে অবস্থান করছে, যা বিক্রেতাদের পক্ষেই কাজ করছে। যতক্ষণ ঘণ্টাভিত্তিক চার্টে XAU/USD পেয়ারের মূল্য ১০০-পরিয়ড SMA-এর নিচে থাকবে, নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা বেশি। যদি MACD সূচক সিগন্যাল লাইন অতিক্রম করে ঊর্ধ্বমুখী হয় এবং RSI ৫০-এর উপরে উঠতে শুরু করে তখন স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে—এমন প্যাটার্ন বিয়ারিশ চাপকে দুর্বল করবে এবং পরবর্তীতে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা উন্মুক্ত করতে পারে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438208

SaifulRahman
2026-02-18, 06:35 PM
স্বর্ণের মূল্য আবারও $4900-এ ফিরে এসেছে
http://forex-bangla.com/customavatars/1739786321.jpg
স্বর্ণের মূল্য আবারও আউন্স প্রতি $4900 ছাড়িয়ে গেছে, কারণ দুই দিন ধরে ঘটা দরপতনের সুযোগ গ্রহণ করে ক্রেতারা ব্যাপকভাবে স্বর্ণ ক্রয় করছেন। স্বল্প ট্রেডিং কার্যক্রমের প্রেক্ষিতে স্বর্ণের মূল্য 1.3% উর্ধ্বমুখী হয়েছে, কারণ চন্দ্রভিত্তিক নববর্ষ উৎসবের কারণে বেশিরভাগ এশীয় মার্কেট বন্ধ ছিল। গত দুই ট্রেডিং সেশনে, যখন মার্কিন ডলার দর বৃদ্ধি পেয়েছিল, তখন স্বর্ণের মূল্য 3%-এরও বেশি হ্রাস পেয়েছিল। জানুয়ারির শেষে স্বর্ণের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, আউন্স প্রতি $5595 ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু আরও ঊর্ধ্বমুখী প্রবণতার উপর ভরসা রেখে ক্রয়ের কারণে স্বর্ণের বাজার পরিস্থিতি অতিরিক্ত অস্থিতিশীল হয়ে কয়েকটি সেশনে প্রায় এটির মূল্য আউন্স প্রতি $4400 পর্যন্ত নেমে এসেছিল। স্বর্ণের মূল্য ঐ ক্ষতির প্রায় অর্ধেক পুনরুদ্ধার করেও এখন পর্যন্ত অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি পারিবাস এসএ, ডয়েচ ব্যাংক এজি এবং গোল্ডম্যান শ্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেডের মতো বহু অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান স্বর্ণের মূল্যের একটি নতুন ও টেকসই উর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা নিয়ে একমত পোষণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন যে পূর্বে স্বর্ণের মূল্য বৃদ্ধিকে সহায়তা করা মৌলিক কারণগুলো এখনও বজায় রয়েছে এবং এগুলো এখনও প্রভাব বিস্তার করছে, ফলে ভবিষ্যতে স্বর্ণের মূল্য বৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ধরনের পরিস্থিতি এটি নিশ্চিত করে স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে, আর এর মধ্যে প্রথম ও প্রধান কারণ হচ্ছে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা। সামরিক সংঘাত, রাজনৈতিক সংকট ও বানিজ্যিক বৈরিতা সহ অনিশ্চিত আন্তর্জাতিক পরিস্থিতি ঐতিহ্যগতভাবে বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগের দিকে ধাবিত করে, যার মধ্যে স্বর্ণ নিঃসন্দেহে অন্যতম। অনিশ্চিত পরিস্থিতিতে বাস্তবিক অর্থে মূল্য ধরে রাখার সক্ষমতা স্বর্ণকে পোর্টফোলিও বৈচিত্র্যময়তার জন্য আকর্ষণীয় করে তুলেছে। সেইসাথে, মূল্য ধরে রাখার নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রচলিত সরকারি বন্ড ও জাতীয় মুদ্রা পরিত্যাগ করার প্রবণতাও বাড়ছে। এটি মূলত মুদ্রাস্ফীতি, কিছু দেশের রাজস্ব নীতি নিয়ে অনিশ্চয়তা এবং ঐতিহ্যবাহী ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টের প্রতি আস্থার অবনতির কারণে ঘটছে। এমন পরিস্থিতিতে স্বর্ণ একটি বিকল্প হিসেবে কাজ করে; এটি বিনিয়োগকারীদের অপেক্ষাকৃত পূর্বানুমানযোগ্য গতিবিধি এবং ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষত রাজনৈতিক চাপের মধ্যে স্বাধীনভাবে আর্থিক নীতিমালা পরিচালনার সক্ষমতা সম্পর্কিত উদ্বেগ ডলার ও ডলারে মূল্য নির্ধারিত হয় এমন অন্যান্য অ্যাসেটের ওপর আস্থা ক্ষুণ্ণ করতে পারে। আজ ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে, যা মূল্যবান ধাতুর বাজারকে কিছুটা প্রভাবিত করতে পারে। বিনিয়োগকারীরা ফেড প্রতিনিধিদের মন্তব্যও মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন যাতে যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সুদের হার কমানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলে থাকলে তা সুদ প্রদান না করা মূল্যবান ধাতুগুলোর জন্য অনুকূল হবে।
http://forex-bangla.com/customavatars/2032289915.jpg
স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদেরকে স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করিয়ে $4975-এ নিয়ে যেতে হবে। এটি অতিক্রম করলে স্বর্ণের মূল্যের $5051-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বেশ কঠিন হবে। আরও ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $5137 লেভেল নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4893-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে; তারা সফল হলে ওই রেঞ্জ ব্রেকআউট হয়ে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর মারাত্নক আঘাত হিসেবে গণ্য করা হবে এবং স্বর্ণের মূল্য দ্রুত $4835-এ নেমে যাবে, যেখানে $4771-এর দিকে দরপতনের সম্ভাবনাও রয়েছে।

Read more: https://www.instaforex.com/bd/forex_analysis/438428